শেয়ারFacebookWhatsApp

একজন নেতার কী কী গুণ থাকা প্রয়োজন বলে মনে করো? উদ্দীপকের আলোকে তোমার মতামত লেখো।

উত্তর: একজন নেতাকে আত্মসংযম, সাধারণ জ্ঞান, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ন্যায়পরায়ণতা, সৎ সাহস, বিশ্বাস, আনুগত্যসহ বিভিন্ন গুণাবলির অধিকারী হতে হয়।যে বিষয়েই হোক না কেন, নেতৃত্ব দিতে হলে তাকে গভীর জ্ঞানের অধিকারী হতে হবে। বিশেষ লক্ষ্য অর্জনের জন্য দূরদৃষ্টিসম্পন্ন যোগ্য নেতৃত্বের প্রয়োজন তা সাংস্কৃতিক, রাজনৈতিক বা অর্থনৈতিক যে ক্ষেত্রেই হোক না কেন। নেতার দূরদৃষ্টি না থাকলে তিনি এমন নীতি অনুসরণ করবেন, যা টেনে আনবে দুঃখের প্রবাহ, হতাশা বা অন্ধকার। ন্যায়-নীতি নেতৃত্বের এক বিশেষ গুণ। ন্যায়-নীতি ছাড়া অনুসরণকারীদের উদ্বুদ্ধ করা সম্ভব হয় না। আত্মবিশ্বাসে বলীয়ান না হলে অপরের মনে বিশ্বাস সৃষ্টি করা যায় না। ভাষার মাধ্যমে ভাবপ্রকাশ করা হয়। সুতরাং ভাষার দৃঢ়তা ও স্বচ্ছতা না থাকলে জনমত উম্বেল হয়ে ওঠে না।সংযমও নেতার বিশেষ গুণ। সংযম ছাড়া শৃঙ্খলা রক্ষা করা সম্ভব হয় না এবং দুঃখ ও বেদনায় সাহস সঞ্চয় করা সম্ভব হয় না। আত্মবিশ্লেষণের ক্ষমতা ও সদাচরণ নেতৃত্বের উল্লেখযোগ্য গুণ। আকর্ষণীয় ব্যক্তিত্বও নেতার একটি অপরিহার্য গুণ। ব্যক্তিত্বের সম্মোহনী শক্তিই নেতাকে সকলের নিকট শ্রদ্ধার পাত্র করে এবং তিনি সকলের আনুগত্য লাভ করেন। নেতার কর্ম, চিন্তাধারা, আচার-আচরণ তাঁর ব্যক্তিত্বকে মোহনীয় করে তোলে। নেতার অভিজ্ঞতা এবং সে অভিজ্ঞতার আলোকে সিদ্ধান্ত গ্রহণ নেতার কর্মপ্রবাহকে গতিশীল করে তোলে। অভিজ্ঞতার অভাব নেতৃত্বকে ম্লান করতে পারে। কঠোরতা ও কোমলতা এ দুই গুণ নেতার থাকতে হবে। প্রয়োজনবোধে তিনি হবেন বজ্রের মত কঠোর এবং ফুলের মত কোমল। নেতা তাঁর অনুসারী ও অন্যান্যের প্রতি হবেন নিরপেক্ষ। তাঁর ন্যায়-নীতি হতে হবে প্রশ্নাতীত। আত্মসংযম নেতার বড় গুণ। আত্মসংযমের অভাবে নেতার নেতৃত্ব ম্লান হয়ে পড়ে। নেতা অসাধারণ সাহসী ব্যক্তি। কোন বাধা তাঁর পথ রোধে সক্ষম নয়। এসকল গুণাবলি একজন ব্যক্তিকে আদর্শ নেতায় পরিণত করে।জাতীয় ঐক্য ও সংহতি সংরক্ষণে যোগ্য নেতৃত্বের বিকল্প নেই। সঠিক নেতৃত্ব জাতিকে তার অভিষ্ট লক্ষ্য অর্জনে সহায়তা করে। এজন্য একজন নেতাকে উপর্যুক্ত গুণাবলিসমূহের অধিকারী হতে হয়।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

একজন নেতার কী কী গুণ থাকা প্রয়োজন বলে মনে করো? উদ্দীপকের আলোকে তোমা…

উদ্দীপক

অধ্যাপক আবু নোমান একজন রাজনীতিক। তিনি সহজে মানুষকে আকৃষ্ট করতে পারেন। জনগণও তাকে অন্ধভাবে বিশ্বাস করে। বিশেষ করে তাঁর বক্তব্য ও ব্যক্তিত্ব জনগণকে উজ্জীবিত করে

Dinajpur · 2017

উত্তর

বাংলাদেশের আইনসভার নাম 'জাতীয় সংসদ'।

উত্তর

রাজনৈতিক দল (Political party) হলো নীতি বা আদর্শের সমর্থনে সংগঠিত সংঘ বিশেষ, যা সাংবিধানিক উপায়ে সরকার গঠন ও পরিচালনার চেষ্টা করে। আধুনিক গণতন্ত্র হলো পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। আর গণতান্ত্রিক রাষ্ট্রগুলোতে জনগণ প্রতিনিধি নির্বাচন করে তাদের মাধ্যমে পরোক্ষভাবে শাসন কাজে অংশগ্রহণ করে। এই নির্বাচন অনুষ্ঠিত হয় দলীয় ভিত্তিতে। তাই বর্তমান প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রকে 'দলীয় সরকার' বলা হয়। আর রাজনৈতিক দলই হলো প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের প্রাণ। রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য হচ্ছে সাংবিধানিকভাবে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ, পরিচালনা, নিজেদের নির্বাচনি কর্মসূচি বাস্তবায়ন, সকল ধর্ম-বর্ণ-শ্রেণি, নারী-পুরুষ নির্বিশেষে সকলের মঙ্গলের জন্য কাজ করা।

উত্তর

উদ্দীপকের আলোকে জনমত গঠনে যোগ্য নেতৃত্ব, রাজনৈতিক দল এবং সভা-সমিতিকে আমি সর্বাগ্রে গুরুত্বপূর্ণ বলে মনে করি।উদ্দীপকে উল্লিখিত অধ্যাপক আবু নোমান একজন রাজনীতিক এবং তিনি তাঁর বক্তব্য ও ব্যক্তিত্বের মাধ্যমে জনগণকে উজ্জীবিত করেন। এক্ষেত্রে জনমত গঠনে তাঁর নেতৃত্ব রাজনৈতিক দল এবং সভা-সমিতিতে তাঁর বক্তব্যই সক্রিয় ভূমিকা পালন করেছে বলে আমি মনে করি।সৎ ও যোগ্য নেতা জনমতের প্রাধান্য দিয়ে কর্মসূচি দিয়ে থাকেন এবং নিজের দক্ষতা ও প্রজ্ঞা দিয়ে জনমতকে স্বপক্ষে নিয়ে আসেন। তাছাড়া গণতান্ত্রিক শাসনব্যবস্থায় রাজনৈতিক দলকে জনমত গঠনের শ্রেষ্ঠ বাহন হিসেবে বিবেচনা করা হয়। রাজনৈতিক দল ব্যতীত জনমত থাকে বিচ্ছিন্ন ও বিক্ষিপ্ত। রাজনৈতিক দল তাদের কার্যক্রমের মাধ্যমে এ বিক্ষিপ্ত জনমতকে একটি সুসংগঠিত রূপ দিতে সক্ষম হয়। উন্নয়নশীল রাষ্ট্রে জনমত গঠনে সভা-সমিতির ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন ও বিশেষজ্ঞ এবং বুদ্ধিজীবীগণ সভা-সমিতির মাধ্যমে নিজেদের বক্তব্য প্রকাশ ও প্রচার করে। এর ফলে জনগণ বিভিন্ন দল ও মতের তুলনামূলক বিশ্লেষণ করে সঠিক মতামত তৈরি করতে সমর্থ হয়। সুতরাং, এ সকল কর্মকাণ্ডের মাধ্যমে অর্থাৎ বাহনগুলোর মাধ্যমে সফলভাবে জনমত গঠিত হয়।

উত্তর

একজন নেতাকে আত্মসংযম, সাধারণ জ্ঞান, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ন্যায়পরায়ণতা, সৎ সাহস, বিশ্বাস, আনুগত্যসহ বিভিন্ন গুণাবলির অধিকারী হতে হয়।যে বিষয়েই হোক না কেন, নেতৃত্ব দিতে হলে তাকে গভীর জ্ঞানের অধিকারী হতে হবে। বিশেষ লক্ষ্য অর্জনের জন্য দূরদৃষ্টিসম্পন্ন যোগ্য নেতৃত্বের প্রয়োজন তা সাংস্কৃতিক, রাজনৈতিক বা অর্থনৈতিক যে ক্ষেত্রেই হোক না কেন। নেতার দূরদৃষ্টি না থাকলে তিনি এমন নীতি অনুসরণ করবেন, যা টেনে আনবে দুঃখের প্রবাহ, হতাশা বা অন্ধকার। ন্যায়-নীতি নেতৃত্বের এক বিশেষ গুণ। ন্যায়-নীতি ছাড়া অনুসরণকারীদের উদ্বুদ্ধ করা সম্ভব হয় না। আত্মবিশ্বাসে বলীয়ান না হলে অপরের মনে বিশ্বাস সৃষ্টি করা যায় না। ভাষার মাধ্যমে ভাবপ্রকাশ করা হয়। সুতরাং ভাষার দৃঢ়তা ও স্বচ্ছতা না থাকলে জনমত উম্বেল হয়ে ওঠে না।সংযমও নেতার বিশেষ গুণ। সংযম ছাড়া শৃঙ্খলা রক্ষা করা সম্ভব হয় না এবং দুঃখ ও বেদনায় সাহস সঞ্চয় করা সম্ভব হয় না। আত্মবিশ্লেষণের ক্ষমতা ও সদাচরণ নেতৃত্বের উল্লেখযোগ্য গুণ। আকর্ষণীয় ব্যক্তিত্বও নেতার একটি অপরিহার্য গুণ। ব্যক্তিত্বের সম্মোহনী শক্তিই নেতাকে সকলের নিকট শ্রদ্ধার পাত্র করে এবং তিনি সকলের আনুগত্য লাভ করেন। নেতার কর্ম, চিন্তাধারা, আচার-আচরণ তাঁর ব্যক্তিত্বকে মোহনীয় করে তোলে। নেতার অভিজ্ঞতা এবং সে অভিজ্ঞতার আলোকে সিদ্ধান্ত গ্রহণ নেতার কর্মপ্রবাহকে গতিশীল করে তোলে। অভিজ্ঞতার অভাব নেতৃত্বকে ম্লান করতে পারে। কঠোরতা ও কোমলতা এ দুই গুণ নেতার থাকতে হবে। প্রয়োজনবোধে তিনি হবেন বজ্রের মত কঠোর এবং ফুলের মত কোমল। নেতা তাঁর অনুসারী ও অন্যান্যের প্রতি হবেন নিরপেক্ষ। তাঁর ন্যায়-নীতি হতে হবে প্রশ্নাতীত। আত্মসংযম নেতার বড় গুণ। আত্মসংযমের অভাবে নেতার নেতৃত্ব ম্লান হয়ে পড়ে। নেতা অসাধারণ সাহসী ব্যক্তি। কোন বাধা তাঁর পথ রোধে সক্ষম নয়। এসকল গুণাবলি একজন ব্যক্তিকে আদর্শ নেতায় পরিণত করে।জাতীয় ঐক্য ও সংহতি সংরক্ষণে যোগ্য নেতৃত্বের বিকল্প নেই। সঠিক নেতৃত্ব জাতিকে তার অভিষ্ট লক্ষ্য অর্জনে সহায়তা করে। এজন্য একজন নেতাকে উপর্যুক্ত গুণাবলিসমূহের অধিকারী হতে হয়।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।