উদ্দীপকের আলোকে একটি রাজনৈতিক দলের মৌলিক কাজগুলো কী কী? ব্যাখ্যা করো।
উত্তর: একটি রাজনৈতিক দল রাষ্ট্রে গণতান্ত্রিক ব্যবস্থা সংরক্ষণে সক্রিয় এবং গঠনমূলক ভূমিকা পালন করে।আধুনিক গণতন্ত্রে রাজনৈতিক দল গুরুত্বপূর্ণ কার্যাবলি সম্পাদনের জন্য উল্লেখযোগ্য স্থান দখল করে আছে। গতানুগতিক চিন্তাধারা অনুযায়ী রাজনৈতিক দলের কার্যাবলিকে নির্বাচনি প্রতিদ্বন্দ্বিতা, সরকারি ক্ষমতা দখল ও পরিচালনা সংক্রান্ত কার্যাবলির মধ্যে সীমাবদ্ধ করে রাখা হলেও এর আরো অনেক মৌলিক কার্যাবলি রয়েছে।রাজনৈতিক দল গণতান্ত্রিক পদ্ধতির একটি মৌলিক উপাদানে পরিণত হয়েছে। রাজনৈতিক দলের প্রথম ও প্রধান কাজ দলের আদর্শের ভিত্তিতে দলীয় নীতি নির্ধারণ এবং কর্মসূচি প্রণয়ন করা। দেশের প্রধান প্রধান রাজনৈতিক সমস্যা সমাধানের জন্য রাজনৈতিক দল নীতি নির্ধারণ করে এবং সুনিদিষ্ট কর্মসূচি প্রণয়ন করে। এ সকল নীতি ও পরিকল্পনা সম্পর্কে জনগণকে সচেতন করে তোলার মাধ্যমে জনসমর্থন লাভের চেষ্টা করে। দেশের সাধারণ নির্বাচনের সময় রাজনৈতিক দল নির্বাচনে দলীয় প্রার্থীদের মনোনয়ন দান করে। নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে রাজনৈতিক দল সরকার গঠন করে। গণতন্ত্রে বিরোধী দল বিকল্প সরকারের ভূমিকা পালন করে। বিরোধী দল সরকারের ভুলত্রুটি বা গণবিরোধী পদক্ষেপ সম্পর্কে জনগণকে অবহিত করে। সমাজের সর্বস্তরের জনগণের সমন্বয়ে গঠিত রাজনৈতিক দলের কর্মসূচি জাতীয় ঐক্য বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে। রাজনৈতিক দল সরকারের নিকট জনগণের দাবি-দাওয়া তুলে ধরে। একটি রাজনৈতিক দল এসব মৌলিক কার্যাবলি ছাড়াও আরো অনেক গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করে থাকে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে একটি রাজনৈতিক দলের মৌলিক কাজগুলো কী কী? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর