উদ্দীপকের আলোকে জনমত গঠনে কোন কোন মাধ্যম তুমি সর্বাগ্রে গুরুত্বপূর্ণ বলে মনে করো?
উত্তর: উদ্দীপকের আলোকে জনমত গঠনে যোগ্য নেতৃত্ব, রাজনৈতিক দল এবং সভা-সমিতিকে আমি সর্বাগ্রে গুরুত্বপূর্ণ বলে মনে করি।উদ্দীপকে উল্লিখিত অধ্যাপক আবু নোমান একজন রাজনীতিক এবং তিনি তাঁর বক্তব্য ও ব্যক্তিত্বের মাধ্যমে জনগণকে উজ্জীবিত করেন। এক্ষেত্রে জনমত গঠনে তাঁর নেতৃত্ব রাজনৈতিক দল এবং সভা-সমিতিতে তাঁর বক্তব্যই সক্রিয় ভূমিকা পালন করেছে বলে আমি মনে করি।সৎ ও যোগ্য নেতা জনমতের প্রাধান্য দিয়ে কর্মসূচি দিয়ে থাকেন এবং নিজের দক্ষতা ও প্রজ্ঞা দিয়ে জনমতকে স্বপক্ষে নিয়ে আসেন। তাছাড়া গণতান্ত্রিক শাসনব্যবস্থায় রাজনৈতিক দলকে জনমত গঠনের শ্রেষ্ঠ বাহন হিসেবে বিবেচনা করা হয়। রাজনৈতিক দল ব্যতীত জনমত থাকে বিচ্ছিন্ন ও বিক্ষিপ্ত। রাজনৈতিক দল তাদের কার্যক্রমের মাধ্যমে এ বিক্ষিপ্ত জনমতকে একটি সুসংগঠিত রূপ দিতে সক্ষম হয়। উন্নয়নশীল রাষ্ট্রে জনমত গঠনে সভা-সমিতির ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন ও বিশেষজ্ঞ এবং বুদ্ধিজীবীগণ সভা-সমিতির মাধ্যমে নিজেদের বক্তব্য প্রকাশ ও প্রচার করে। এর ফলে জনগণ বিভিন্ন দল ও মতের তুলনামূলক বিশ্লেষণ করে সঠিক মতামত তৈরি করতে সমর্থ হয়। সুতরাং, এ সকল কর্মকাণ্ডের মাধ্যমে অর্থাৎ বাহনগুলোর মাধ্যমে সফলভাবে জনমত গঠিত হয়।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে জনমত গঠনে কোন কোন মাধ্যম তুমি সর্বাগ্রে গুরুত্বপূর্…
উদ্দীপক
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর