সংসদে জনাব এজাজ আহমেদ এর ভূমিকা বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে বর্ণিত, নতুন নতুন উদ্ভাবনী প্রকল্পের মাধ্যমে যারা সামাজিক সমস্যা সমাধানে এগিয়ে আসে তাদেরকে 'যুব নেতৃত্ব পুরস্কার' প্রদান করা হয়। এই প্রকল্পের স্থপতি বিরোধী দলীয় নেতা জনাব এজাজ আহমেদ। অর্থাৎ তিনি জাতীয় সংসদের একজন সদস্য। বিরোধী দলীয় নেতা হিসেবে তিনি জাতীয় সংসদে নিম্নরূপ ভূমিকা পালন করেন।প্রথমত, জাতীয় সংসদ তথা আইনসভার একজন সদস্য হিসেবে তিনি আইন প্রণয়নে ভূমিকা রাখেন। দ্বিতীয়ত, গঠনমূলক বিরোধিতার মাধ্যমে সরকারের কোনো ভুল সিদ্ধান্তকে সংশোধন করতে সহায়তা করেন।তৃতীয়ত, দেশ ও জনগণের স্বার্থে একজন সংসদ সদস্য হিসেবে সরকারকে সুপরামর্শ প্রদান করেন।চতুর্থত, জনকল্যাণমূলক কাজে সরকারকে সমর্থন প্রদান করেন।পঞ্চমত, রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সংসদে ব্যাখ্যা করে সরকারেরদৃষ্টি আকর্ষণ করেন। ষষ্ঠত, জনপ্রতিনিধি হিসেবে নিজ নির্বাচনি এলাকার বিভিন্ন সমস্যা সংসদে উত্থাপন করে তা সমাধানের দাবি জানান।উপর্যুক্ত আলোচনা সাপেক্ষে বলা যায়, একজন সংসদ সদস্য ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা হিসেবে জনাব এজাজ আহমেদ দেশ ও জনগণের কল্যাণে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
সংসদে জনাব এজাজ আহমেদ এর ভূমিকা বিশ্লেষণ করো।
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর