'ক'-এর সংগঠনটি কোন ধরনের? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের 'ক' এর সংগঠনটির কার্যক্রম দ্বারা রাজনৈতিক দলকে ইঙ্গিত করা হয়েছে।রাজনৈতিক দল হলো নির্দিষ্ট মতাদর্শে সংগঠিত জনগোষ্ঠী, যা সাংবিধানিক উপায়ে সরকার গঠন ও দেশ পরিচালনা এবং জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে।রাজনৈতিক দলের সদস্যগণ একই মতাদর্শে ও সমনীতির দ্বারা অনুপ্রাণিত হয়ে ঐক্যবদ্ধ হন। দলের সদস্যদের মাঝে দৃষ্টিভঙ্গির ভিন্নতা থাকলেও সমাজ বা জাতির সামগ্রিক কল্যাণে তারা ঐকমত্য পোষণ করেন। সরকার গঠন ও কর্মসূচি বাস্তবায়নের জন্য রাজনৈতিক দলগুলো নিয়মতান্ত্রিক পদ্ধতিতে কার্যক্রম সম্পন্ন করে। জনসমর্থনের মাধ্যমে বিজয় অর্জন ও সরকার গঠন এবং পরবর্তীতে শাসনকার্য পরিচালনার মাধ্যমে দলীয় আদর্শ ও উদ্দেশ্যকে কার্যকর করা প্রতিটি দলের চূড়ান্ত লক্ষ্য।উদ্দীপকে দেখা যাচ্ছে 'ক' এর সংগঠনটি দেশের সমস্যা সমাধানে বিভিন্ন কর্মসূচি জনগণের সামনে তুলে ধরে। সংগঠনটি জনসমর্থন নিয়ে রাষ্ট্র ক্ষমতায় যেতে চায়। অতএব বলা যায় 'ক' এর সংগঠনটির কার্যক্রমের সাথে রাজনৈতিক দলের কার্যক্রমের সাদৃশ্য রয়েছে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
'ক'-এর সংগঠনটি কোন ধরনের? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর