'ইফতি সমাজ সংস্কারক নেতৃত্বের উদাহরণ'-ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ইফতির কর্মকাণ্ডের আলোকে বলা যায়, 'ইফতি সমাজ সংস্কারক নেতৃত্বের উদাহরণ'।নেতৃত্ব বলতে সাধারণত নেতার গুণাবলিকে বোঝায়। সমাজ ও রাষ্ট্রকে অভীষ্ট লক্ষ্য অর্জনের পথে পরিচালিত করাই নেতৃত্বের মূল লক্ষ্য। কোনো ব্যক্তি বা দলের যে নৈতিক গুণাবলি নাগরিকদের অনুপ্রাণিত করার মাধ্যমে বিশেষ দিকে ধাবিত করে তাকে নেতৃত্ব বলে। নেতৃত্ব বিভিন্ন ধরনের হতে পারে। যেমন- গণতান্ত্রিক নেতৃত্ব, প্রশাসনিক নেতৃত্ব, সমাজ সংস্কারক তথা সামাজিক নেতৃত্ব প্রভৃতি।উদ্দীপকে বর্ণিত ইফতি সমাজ সংস্কারক নেতৃত্বের উদাহরণ। বিভিন্ন সামাজিক সমস্যার সমাধানে যে নেতৃত্ব ভূমিকা রাখে তাই সামাজিক নেতৃত্ব বা সমাজ সংস্কারক নেতৃত্ব। যেমন- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, নবাব স্যার সলিমুল্লাহ প্রমুখ সমাজ সংস্কারক ছিলেন।উদ্দীপকে উল্লিখিত যে, নতুন নতুন উদ্ভাবনী প্রকল্পের মাধ্যমে যারা সামাজিক সমস্যার সমাধানে এগিয়ে আসে তাদেরকে 'যুব নেতৃত্ব পুরস্কার' প্রদান করা হয়। দশজন 'যুব নেতৃত্ব পুরস্কার' বিজয়ীর মধ্যে ইফতি অন্যতম। সমাজের কল্যাণে কাজ করা ও সামাজিক সমস্যার সমাধানে নেতৃত্ব প্রদানের কারণেই ইফতি এ পুরস্কার পেয়েছে। শিশু নির্যাতন ও হয়রানির মত জটিল সামাজিক সমস্যা শিশুদের সাথে আলোচনা করে কীভাবে নিরোধ করা যায়- এ ব্যাপারে পিতামাতাকে সচেতন করাই ইফতির প্রকল্পের উদ্দেশ্য। ইফতির এসব গুণাবলি মূলত তার সমাজ সংস্কারক নেতৃত্বকেই নির্দেশ করে।সুতরাং বলা যায়, উদ্দীপকের 'ইফতি সমাজ সংস্কারক নেতৃত্বের উদাহরণ'।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
'ইফতি সমাজ সংস্কারক নেতৃত্বের উদাহরণ'-ব্যাখ্যা করো।
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর