সাদের মতো তুমিও কি মনে কর, উল্লিখিত বিষয়টি সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন? বিশ্লেষণ কর।
উত্তর: হ্যাঁ, সাদের মতো আমিও মনে করি, উল্লিখিত বিষয়টি তথা পৌরনীতি ও সুশাসন সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন। পৌরনীতি ও সুশাসন পাঠ নাগরিকদের আত্মসংযম, বিবেক, বুদ্ধিমত্তা ইত্যাদি গুণাবলি শিক্ষা দেয় এবং নাগরিক সচেতনতা বৃদ্ধি করে। সামাজিক পরিবেশের সাথে নাগরিক জীবনকে খাপ খাইয়ে নেওয়ার শিক্ষা পৌরনীতি ও সুশাসন পাঠের মাধ্যমে অর্জন করা যায়। তাই উন্নত সামাজিক ও রাষ্ট্রীয় জীবন গঠন করার জন্য পৌরনীতি ও সুশাসনের শিক্ষা অত্যাবশ্যক। উদ্দীপকে সাদ পৌরনীতি ও সুশাসন পাঠের প্রয়োজনীয়তা উপলব্ধি করেই পাঠ্যবিষয় হিসেবে এ বিষয়টি পড়তে চায় । কেননা পৌরনীতি ও সুশাসন পাঠের মাধ্যমে নাগরিকরা তাদের অধিকার এবং দায়িত্ব-কর্তব্য সম্পর্কে জ্ঞান লাভ করতে পারে। এ বিষয়টি সুনাগরিক সৃষ্টির মাধ্যমে রাষ্ট্রীয় জীবনে শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি বিশ্বশান্তির পথকেও নিশ্চিত করার শিক্ষা দিয়ে থাকে। পৌরনীতি ও সুশাসন পাঠের মাধ্যমে নাগরিকরা গণতান্ত্রিক রীতিনীতি, মূল্যবোধ প্রভৃতি সম্পর্কে শিক্ষা লাভ করে। এছাড়া পৌরনীতি ও সুশাসন বিষয়ের পাঠ জাতিকে সুযোগ্য নেতৃত্ব গঠনে সহায়তা করে। তাই প্রত্যেক নাগরিকের পৌরনীতি ও সুশাসন সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক। উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হলে পৌরনীতি ও সুশাসন পাঠের কোনো বিকল্প নেই। তাই সাদের মতো আমিও মনে করি, প্রত্যেক নাগরিকেরই পৌরনীতি ও সুশাসনের জ্ঞান থাকা আবশ্যক।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
সাদের মতো তুমিও কি মনে কর, উল্লিখিত বিষয়টি সম্পর্কে জ্ঞান থাকা প্র…
উদ্দীপক
Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর