শেয়ারFacebookWhatsApp

মি. হিরণের দেশের সমস্যা সমাধানে কী বাস্তবায়ন করা জরুরি এবং কেন? মূল্যায়ন করো।

উত্তর: মি. হিরণের দেশের সমস্যা সমাধানে আইনের শাসন বাস্তবায়ন করা জরুরি। কেননা আইন-শৃঙ্খলা পরিস্থিতির অপরিহার্য শর্ত হলো আইনের শাসন প্রতিষ্ঠা।আইনের শাসনের অর্থ-আইনানুযায়ী শাসন করা এবং ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠা করা। প্রতিটা রাষ্ট্রই কিছু নিয়ম-কানুনের দ্বারা পরিচালিত হয়। রাষ্ট্র কর্তৃক বলবৎযোগ্য এসব নিয়মকেই আইন হিসেবে গণ্য করা যায়। একটি রাষ্ট্রে আইন থাকাই মূল কথা নয়, সেখানে আইনের শাসন থাকতে হবে। রাষ্ট্রে শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে আইনের শাসন প্রতিষ্ঠা করা অপরিহার্য।উদ্দীপকের মি. হিরণের রাষ্ট্রের জনগণ আইন-কানুন মেনে চলে না, সরকারি আদেশ নির্দেশ অমান্য করে যে যার ইচ্ছামতো জীবন-যাপন করে। এতে করে রাষ্ট্রে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। হিরণের দেশের এ সমস্যা সমাধানের জন্য আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। রাষ্ট্রের স্বাধীনতা, অধিকার, ন্যায়বিচার ও শৃঙ্খলা প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ রক্ষাকবচ হলো আইনের শাসন। আইনের শাসন কথাটি শুধু মুখে মুখে স্বীকার বা সংবিধানে সন্নিবেশিত করলেই হবে না, বরং এর বাস্তব প্রয়োগও ঘটাতে হবে। আইনের শাসনের বাস্তবায়ন ছাড়া সুসভ্য সামাজিক জীবন কল্পনা করা যায় না। এর মাধ্যমে সমাজজীবনের সম্ভাব্য সকল প্রকার অন্যায়, অবিচার, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন প্রভৃতি প্রতিহত করা সম্ভব। প্রতিটি গণতান্ত্রিক রাষ্ট্রের বিচার বিভাগ যদি আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে দুষ্টের দমন এবং শিষ্টের পালন করতে পারে তাহলে রাষ্ট্রের আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে সমুন্নত রেখে স্থিতিশীল শাসন কায়েম এবং জনজীবনে সামগ্রিক কল্যাণ নিশ্চিত করা সম্ভব হবে। উদ্দীপকের রাষ্ট্রেও এ ব্যবস্থার বাস্তবায়নের মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতিরউন্নতি বিধান করা যাবে। উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, মি. হিরণের রাষ্ট্রের সমস্যা- সমাধানে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। অন্যথায় তার রাষ্ট্রের সমস্যার সমাধান সম্ভব নয়। কেননা আইন না থাকলে যেমন অনাচার সৃষ্টি হয় তেমনি আইন না মানলে সমাজ ও রাষ্ট্রে অরাজকতা সৃষ্টি হয়। তাই হিরণের রাষ্ট্রের অবস্থার উন্নতিকল্পে আইনের শাসন প্রতিষ্ঠা করা অপরিহার্য।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

মি. হিরণের দেশের সমস্যা সমাধানে কী বাস্তবায়ন করা জরুরি এবং কেন? মূল…

উদ্দীপক

মিঃ হিরণ 'AA^{\prime} রাষ্ট্রের নাগরিক। সদ্য স্বাধীনতাপ্রাপ্ত 'AA^{\prime} রাষ্ট্রের জনগণ সম্পূর্ণ স্বাধীনভাবেই জীবনযাপন করে। তারা রাষ্ট্রের আইন-কানুন মেনে চলে না, সরকারি আদেশ-নির্দেশ অমান্য করে যে যার ইচ্ছামতো জীবনযাপন করে। এতে করে রাষ্ট্রে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দেয়। জনজীবন বিপর্যস্ত হয়ে ওঠে।

Dhaka · 2017

উত্তর

রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করেন।

উত্তর

যে চিন্তাভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য ও সংকল্প মানুষের সামাজিক আচার ব্যবহার ও কর্মকান্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে তার সমষ্টিকে সামাজিক মূল্যবোধ বলে। সামাজিক মূল্যবোধ সামাজিক উন্নয়নের ভিত্তি বা মানদন্ড। স্টুয়ার্ট সি. ডড, এর মতে, 'সামাজিক মূল্যবোধ হলো সে সব রীতিনীতির সমষ্টি যা ব্যক্তি সমাজের নিকট হতে আশা করে এবং সমাজ ব্যক্তির নিকট হতে লাভ করে।' সামাজিক মূল্যবোধ হচ্ছে সামাজিক শিষ্টাচার, সততা, সত্যবাদিতা, ন্যায়বিচার, সহমর্মিতা, সহনশীলতা, শৃঙ্খলাবোধ, শ্রমের মর্যাদা, দানশীলতা, আতিথেয়তা, জনসেবা, আত্মত্যাগ প্রভৃতি মানবিক সুকুমার বৃত্তি বা গুণাবলির সমষ্টি। সামাজিক মূল্যবোধের মাপকাঠিতে মানুষের কাজের ভালোমন্দ বিচার করা হয় এবং মানুষের আচরণকে পরিমাপ ও নিয়ন্ত্রণ করা হয়।

উত্তর

মি. হিরণের দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির সমস্যাই প্রকট হয়ে উঠেছে।যে কোনো রাষ্ট্রের ক্ষেত্রে আইন-শৃঙ্খলা প্রত্যয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাষ্ট্রকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এর উন্নয়ন অপরিহার্য। রাষ্ট্রে আইন- শৃঙ্খলা বজায় না থাকলে সমাজ ও ব্যক্তির নিরাপত্তার অভাব দেখা দেয়এবং সামাজিক অগ্রগতি ব্যাহত হয়। আবার আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে রাষ্ট্রে অরাজক অবস্থার সৃষ্টি হয়। উদ্দীপকের 'AA^{\prime} রাষ্ট্রেও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়টি পরিলক্ষিত হয়। উদ্দীপকে লক্ষ করা যায় যে, মি. হিরণের দেশের জনগণ রাষ্ট্রের আইন- কানুন মেনে চলে না, সরকারি আদেশ নির্দেশ অমান্য করে যে যার ইচ্ছামতো জীবনযাপন করে। ফলে রাষ্ট্রে বিশৃঙ্খলা দেখা দেয় এবং জনজীবন বিপর্যস্ত হয়ে ওঠে। মি. হিরণের দেশে মূলত আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি প্রকট আকার ধারণ করেছে। কোনো রাষ্ট্রে যখন আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে তখন রাষ্ট্রের জনগণ স্বেচ্ছাচারী হয়ে ওঠে। রাষ্ট্রের আইন-কানুনের প্রতি তাদের কোনো শ্রদ্ধা থাকে না। তারা সব সময় নিজেদের হীন স্বার্থ চরিতার্থ করার জন্য অরাজকতা সৃষ্টি করে। সকলেই অসহিষ্ণু হয়ে ওঠে। ক্ষমতাশীলরা প্রভাব ঘটিয়ে সাধারণ জনগণের জীবনকে বিপর্যস্ত করে তোলে। আইন ও বিচার ব্যবস্থা অকার্যকর হয়ে পড়ে। সমাজে, অন্যায়, অবিচার, খুন, রাহাজানি, দুর্নীতিসহ সকল প্রকার অনৈতিক কাজের প্রাধান্য প্রতিষ্ঠিত হয়। আর উদ্দীপকেও এরূপ পরিস্থিতির চিত্রই প্রকাশিত হয়েছে।

উত্তর

মি. হিরণের দেশের সমস্যা সমাধানে আইনের শাসন বাস্তবায়ন করা জরুরি। কেননা আইন-শৃঙ্খলা পরিস্থিতির অপরিহার্য শর্ত হলো আইনের শাসন প্রতিষ্ঠা।আইনের শাসনের অর্থ-আইনানুযায়ী শাসন করা এবং ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠা করা। প্রতিটা রাষ্ট্রই কিছু নিয়ম-কানুনের দ্বারা পরিচালিত হয়। রাষ্ট্র কর্তৃক বলবৎযোগ্য এসব নিয়মকেই আইন হিসেবে গণ্য করা যায়। একটি রাষ্ট্রে আইন থাকাই মূল কথা নয়, সেখানে আইনের শাসন থাকতে হবে। রাষ্ট্রে শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে আইনের শাসন প্রতিষ্ঠা করা অপরিহার্য।উদ্দীপকের মি. হিরণের রাষ্ট্রের জনগণ আইন-কানুন মেনে চলে না, সরকারি আদেশ নির্দেশ অমান্য করে যে যার ইচ্ছামতো জীবন-যাপন করে। এতে করে রাষ্ট্রে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। হিরণের দেশের এ সমস্যা সমাধানের জন্য আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। রাষ্ট্রের স্বাধীনতা, অধিকার, ন্যায়বিচার ও শৃঙ্খলা প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ রক্ষাকবচ হলো আইনের শাসন। আইনের শাসন কথাটি শুধু মুখে মুখে স্বীকার বা সংবিধানে সন্নিবেশিত করলেই হবে না, বরং এর বাস্তব প্রয়োগও ঘটাতে হবে। আইনের শাসনের বাস্তবায়ন ছাড়া সুসভ্য সামাজিক জীবন কল্পনা করা যায় না। এর মাধ্যমে সমাজজীবনের সম্ভাব্য সকল প্রকার অন্যায়, অবিচার, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন প্রভৃতি প্রতিহত করা সম্ভব। প্রতিটি গণতান্ত্রিক রাষ্ট্রের বিচার বিভাগ যদি আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে দুষ্টের দমন এবং শিষ্টের পালন করতে পারে তাহলে রাষ্ট্রের আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে সমুন্নত রেখে স্থিতিশীল শাসন কায়েম এবং জনজীবনে সামগ্রিক কল্যাণ নিশ্চিত করা সম্ভব হবে। উদ্দীপকের রাষ্ট্রেও এ ব্যবস্থার বাস্তবায়নের মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতিরউন্নতি বিধান করা যাবে। উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, মি. হিরণের রাষ্ট্রের সমস্যা- সমাধানে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। অন্যথায় তার রাষ্ট্রের সমস্যার সমাধান সম্ভব নয়। কেননা আইন না থাকলে যেমন অনাচার সৃষ্টি হয় তেমনি আইন না মানলে সমাজ ও রাষ্ট্রে অরাজকতা সৃষ্টি হয়। তাই হিরণের রাষ্ট্রের অবস্থার উন্নতিকল্পে আইনের শাসন প্রতিষ্ঠা করা অপরিহার্য।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।