শেয়ারFacebookWhatsApp

তুমি কি মনে কর, জনাব আসাদ ও সেলিম সাহেবের দায়িত্ব পৌরনীতি ও সুশাসনের সম্পর্কের ক্ষেত্রে একই বিষয় নির্দেশ করে? বিশ্লেষণপূর্বক মতামত দাও।

উত্তর: জনাব আসাদ ও সেলিম সাহেবের দায়িত্ব পৌরনীতি ও সুশাসনের সম্পর্কের ক্ষেত্রে একই বিষয় নির্দেশ করে করে বলে আমি মনে করি না। আমার মতে সেলিম সাহেবের দায়িত্ব অর্থনীতি এবং আসাদ সাহেবের দায়িত্ব রাষ্ট্রবিজ্ঞানকে নির্দেশ করে। পৌরনীতি ও সুশাসনের সাথে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক নিবিড়। একই চিন্তা- ভাবনার ধারাবাহিকতায় পৌরনীতি ও সুশাসন এবং রাষ্ট্রবিজ্ঞান জন্ম লাভ করেছে। রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রবিষয়ক বিজ্ঞান। রাষ্ট্রের সব প্রাতিষ্ঠানিক কাজের সমন্বয় মূলত রাষ্ট্রের মাধ্যমেই হয়ে থাকে। উদ্দীপকের আসাদ সাহেব তার প্রতিষ্ঠান চালু করার জন্য সমাজের বিত্তবান ব্যক্তিবর্গ এবং রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে যোগাযোগ করার দায়িত্ব নিজ হাতে রাখেন, যা মূলত রাষ্ট্রবিজ্ঞানকে নির্দেশ করে। কেননা রাষ্ট্রবিজ্ঞানই রাষ্ট্রের সব বিষয় নিয়ে আলোচনা করে পৌরনীতি ও সুশাসন এবং অর্থনীতি পারস্পরিকভাবে সম্পর্কযুক্ত। উদ্দীপকের সেলিম সাহেবের ওপর প্রতিষ্ঠানটির আয়-ব্যয়ের হিসাব এবং অল্প অর্থে বেশি চাহিদা পূরণ করে কীভাবে কর্মীদের কল্যাণ সাধন করা যায় তা খতিয়ে দেখার দায়িত্ব দেওয়া হয়, যা অর্থনীতিকে নির্দেশ করে। কেননা অর্থনীতির মূল কথাই হলো সীমিত সম্পদ দিয়ে অসীম অভাব পূরণ। রাষ্ট্রের অর্থসংক্রান্ত যাবতীয় বিষয় নিয়ে অর্থনীতি আলোচনা করে। পৌরনীতি ও সুশাসন এবং অর্থনীতি উভয়েরই উদ্দেশ্য মানবকল্যাণ সাধন। দু'টি বিষয়ই পরস্পর পরিপূরক। কারণ, রাষ্ট্রকে কল্যাণমূলক করার জন্য যেমন অর্থনীতির জ্ঞান প্রয়োজন, তেমনি অর্থনীতির জ্ঞানকে কাজে লাগানোর জন্য প্রয়োজন সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ। পরিশেষে বলা যায়, পৌরনীতি ও সুশাসন, রাষ্ট্রবিজ্ঞান এবং অর্থনীতি আলাদা ও স্বতন্ত্র বিষয় হলেও একে অপরের ওপর নির্ভরশীল। এসব বিষয়ের সুষ্ঠু সমন্বয়ের মাধ্যমেই কেবল একটি শান্তিপূর্ণ এবং কল্যাণমূলক রাষ্ট্র গড়ে তোলা সম্ভব।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

তুমি কি মনে কর, জনাব আসাদ ও সেলিম সাহেবের দায়িত্ব পৌরনীতি ও সুশাসন…

উদ্দীপক

জনাব আসাদ তাঁর এলাকায় ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত এবং দীর্ঘদিন ধরে বন্ধ থাকা একটি প্রতিষ্ঠান পুনরায় চালু করার উদ্যোগ গ্রহণ করেন। এ ব্যাপারে তাকে সহযোগিতা করার জন্য রফিক এবং সেলিম নামে দুইজনকে মনোনীত করেন। রফিক সাহেবের উপর প্রতিষ্ঠানটির পূর্বের অবস্থা, কর্মীদের সুযোগ-সুবিধা, অসুবিধা, বন্ধ হওয়ার কারণ ইত্যাদির দালিলিক প্রমাণ সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়। সেলিম সাহেবের উপর প্রতিষ্ঠানটির আয়-ব্যয়ের হিসাব এবং অল্প অর্থে বেশি চাহিদা পূরণ করে কীভাবে কর্মীদের কল্যাণ সাধন করা যায় তা খতিয়ে দেখার দায়িত্ব দেওয়া হয়। জনাব আসাদ প্রতিষ্ঠানটি চালু করার জন্য সমাজের বিত্তবান ব্যক্তিবর্গ এবং রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে যোগাযোগ করার দায়িত্ব নিজ হাতে রাখেন।

Barisal · 2019

উত্তর

পৌরনীতি হচ্ছে এমন একটি শাস্ত্র যা নাগরিক হিসেবে মানুষের অধিকার ও কর্তব্য এবং নাগরিকের সাথে সংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করে।

উত্তর

সুশাসন প্রতিষ্ঠায় রাষ্ট্রের সবার সমান সুযোগ-সুবিধা উন্মুক্ত রাখা প্রয়োজন। তাই সুশাসন প্রতিষ্ঠায় সাম্য প্রয়োজন। সুশাসনের অন্যতম বৈশিষ্ট্য হলো সাম্য। সাম্য অর্থ সমতা। পৌরনীতিতে সাম্য হলো সবার সমান সুযোগ-সুবিধা লাভ করা। সুশাসন সাম্যকে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক অর্থাৎ নাগরিক জীবনের সব ক্ষেত্রেই প্রয়োগ করে। রাজনৈতিক অংশগ্রহণ, ন্যায্য মজুরি পাওয়া, সামাজিক নিরাপত্তা লাভ, আইনের সমান সুযোগ পাওয়া ইত্যাদি সাম্যের অন্তর্ভুক্ত, যা সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখে। তাই সুশাসন প্রতিষ্ঠার জন্য সাম্য অত্যাবশ্যক।

উত্তর

উদ্দীপকে প্রতিফলিত বিষয়টি অর্থাৎ পৌরনীতি ও সুশাসনের সাথে ইতিহাসের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। উদ্দীপকে দেখা যায়, জনাব আজমল সাহেব সুনাগরিকের গুণাবলি সম্পর্কে সঠিক ধারণা পাওয়ার জন্য পাঠ্যবিষয় হিসেবে একটি বিষয় অধ্যায়ের ওপর গুরুত্ব দিয়েছেন, যা পৌরনীতি ও সুশাসনকে নির্দেশ করে। কেননা পৌরনীতি ও সুশাসন সুনাগরিকের গুণাবলি নিয়ে আলোচনা করে। পৌরনীতি ও সুশাসনের সাথে ইতিহাসের ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। পৌরনীতি ও সুশাসনের সাহায্য ছাড়া ইতিহাসের পথচলা যেমন কঠিন, তেমনি ইতিহাসের সাহায্য চাড়াও পৌরনীতি ও সুশাসনের পথচলা কঠিন। পৌরনীতি ও সুশাসনের যে অংশ সমাজ, রাষ্ট্র ও সরকারের সাথে সম্পর্কিত সেসব ক্ষেত্রে ইতিহাসের সাথে তার সম্পর্ক ঘনিষ্ঠ। এছাড়া দুটি পরস্পর পরস্পরকে পূর্ণতা প্রদান করেছে। কারণ পৌরনীতি ও সুশাসন ইতিহাসের তথ্য দ্বারা সমৃদ্ধ হয়েছে, আর পৌরনীতির ও সুশাসনের জ্ঞান দ্বারা ইতিহাসও সঞ্জীবিত হয়েছে। পৌরনীতি ও সুশাসনের আলোচ্য বিষয়সমূহ যেমন- পরিবার, সমাজ, রাষ্ট্র প্রভৃতি অতীতে কীরূপ ছিল, কীভাবে তা পরিবর্তিত হয়ে বর্তমান রূপ পরিগ্রহ করেছে তা ইতিহাস পাঠ করে জানা যায়। ঐতিহাসিক তথ্য ও সাক্ষ্য-প্রমাণ ব্যতীত পৌরনীতি ও সুশাসন অসম্পূর্ণ। আবার, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে পর্যালোচিত না হলে ইতিহাসও নিরর্থক হয়ে পড়ে। পৌরনীতি ও সুশাসনের তথ্যগুলো পরবর্তী সময়ে ঐতিহাসিক ঘটনাবলির ওপর আলোকপাত করে এবং ইতিহাসের স্বরূপ উপলব্ধি করতে সাহায্য করে। তাই বলা যায়, ইতিহাস এবং পৌরনীতি ও সুশাসন পরস্পর পরিপূরক ও সহায়ক।

উত্তর

জনাব আসাদ ও সেলিম সাহেবের দায়িত্ব পৌরনীতি ও সুশাসনের সম্পর্কের ক্ষেত্রে একই বিষয় নির্দেশ করে করে বলে আমি মনে করি না। আমার মতে সেলিম সাহেবের দায়িত্ব অর্থনীতি এবং আসাদ সাহেবের দায়িত্ব রাষ্ট্রবিজ্ঞানকে নির্দেশ করে। পৌরনীতি ও সুশাসনের সাথে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক নিবিড়। একই চিন্তা- ভাবনার ধারাবাহিকতায় পৌরনীতি ও সুশাসন এবং রাষ্ট্রবিজ্ঞান জন্ম লাভ করেছে। রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রবিষয়ক বিজ্ঞান। রাষ্ট্রের সব প্রাতিষ্ঠানিক কাজের সমন্বয় মূলত রাষ্ট্রের মাধ্যমেই হয়ে থাকে। উদ্দীপকের আসাদ সাহেব তার প্রতিষ্ঠান চালু করার জন্য সমাজের বিত্তবান ব্যক্তিবর্গ এবং রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে যোগাযোগ করার দায়িত্ব নিজ হাতে রাখেন, যা মূলত রাষ্ট্রবিজ্ঞানকে নির্দেশ করে। কেননা রাষ্ট্রবিজ্ঞানই রাষ্ট্রের সব বিষয় নিয়ে আলোচনা করে পৌরনীতি ও সুশাসন এবং অর্থনীতি পারস্পরিকভাবে সম্পর্কযুক্ত। উদ্দীপকের সেলিম সাহেবের ওপর প্রতিষ্ঠানটির আয়-ব্যয়ের হিসাব এবং অল্প অর্থে বেশি চাহিদা পূরণ করে কীভাবে কর্মীদের কল্যাণ সাধন করা যায় তা খতিয়ে দেখার দায়িত্ব দেওয়া হয়, যা অর্থনীতিকে নির্দেশ করে। কেননা অর্থনীতির মূল কথাই হলো সীমিত সম্পদ দিয়ে অসীম অভাব পূরণ। রাষ্ট্রের অর্থসংক্রান্ত যাবতীয় বিষয় নিয়ে অর্থনীতি আলোচনা করে। পৌরনীতি ও সুশাসন এবং অর্থনীতি উভয়েরই উদ্দেশ্য মানবকল্যাণ সাধন। দু'টি বিষয়ই পরস্পর পরিপূরক। কারণ, রাষ্ট্রকে কল্যাণমূলক করার জন্য যেমন অর্থনীতির জ্ঞান প্রয়োজন, তেমনি অর্থনীতির জ্ঞানকে কাজে লাগানোর জন্য প্রয়োজন সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ। পরিশেষে বলা যায়, পৌরনীতি ও সুশাসন, রাষ্ট্রবিজ্ঞান এবং অর্থনীতি আলাদা ও স্বতন্ত্র বিষয় হলেও একে অপরের ওপর নির্ভরশীল। এসব বিষয়ের সুষ্ঠু সমন্বয়ের মাধ্যমেই কেবল একটি শান্তিপূর্ণ এবং কল্যাণমূলক রাষ্ট্র গড়ে তোলা সম্ভব।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।