উদ্দীপকের 'M [গণিত] প্রথম বিষয় হিসেবে কোন বিষয়টি নিয়েছে? পৌরনীতি ও সুশাসনের সাথে তার সম্পর্ক দেখাও।
উত্তর: উদ্দীপকের 'M [গণিত] প্রথম বিষয় হিসেবে অর্থনীতিকে বেছে নিয়েছে। পৌরনীতি ও সুশাসনের সাথে অর্থনীতির ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। উদ্দীপকে দেখা যায়, একাদশ শ্রেণির শিক্ষার্থী 'M [গণিত] পাঠ্য হিসেবে প্রথমে যে বিষয়টি বেছে নেয় তার আলোচনা পদ্ধতি গাণিতিক। এ বিষয়টি উৎপাদন, বণ্টন, ভোগ ইত্যাদি নিয়ে আলোচনা করে এবং এটি পড়ে দ্রব্যমূল্য কেন বাড়ে বা কমে তা জানা যায়। এগুলো মূলত অর্থনীতির আলোচ্য বিষয়। পৌরনীতি ও সুশাসনের সাথে অর্থনীতির নিবিড় সম্পর্ক বিদ্যমান। পৌরনীতি ও সুশাসন এবং অর্থনীতি পরস্পর পরিপূরক ও সহায়ক। মানুষের রাজনৈতিক ও অর্থনৈতিক জীবন বিচ্ছিন্ন নয়, বরং তা একে অপরের পরিপূরক ও সহায়ক। একটির পরিবর্তন হলে অপরটিরও পরিবর্তন হয়ে থাকে। নাগরিকদের রাজনৈতিক জীবন অর্থনীতির দ্বারা বহুলাংশে প্রভাবিত। আবার যাবতীয় অর্থনৈতিক কার্যাবলি পরিচালনার ভার সরকার তথা রাজনৈতিক প্রতিষ্ঠানের ওপর থাকে। কোনো অর্থনৈতিক পরিকল্পনাই রাষ্ট্রের সাহায্য ব্যতীত সম্ভব নয়। অর্থাৎ অর্থনীতি নিয়ন্ত্রণে পৌরনীতি ও সুশাসনের জ্ঞান আবশ্যক। উভয় বিষয়েরই উদ্দেশ্য মানব কল্যাণ সাধন পৌরনীতি ও সুশাসন সুনাগরিক হওয়ার শিক্ষা প্রদান করে। আর অর্থনীতি অর্থ আয় ও ব্যয়ের যথাযথ উপায় সম্পর্কে শিক্ষা প্রদান করে রাষ্ট্রের উন্নয়নে ভূমিকা রাখে। সর্বোপরি বলা যায়, অর্থনীতি এবং পৌরনীতি ও সুশাসনের মধ্যে নিবিড় ও ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের 'M প্রথম বিষয় হিসেবে কোন বিষয়টি নিয়েছে? পৌরনীতি ও সুশাসন…
উদ্দীপক
Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর