শেয়ারFacebookWhatsApp

মারুফের পাঠ্যসূচিভুক্ত বিষয়টিকে কী বিষয়ক বিজ্ঞান বলা হয়? ব্যাখ্যা করো।

উত্তর: মারুফের পাঠ্যসূচিভূক্ত বিষয়টিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয়।উদ্দীপকে উল্লিখিত একদাশ শ্রেণিতে অধ্যয়নরত মারুফের পাঠ্যসূচিভুক্ত বিষয়টি নাগরিকতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে। সুতরাং, বিষয়টি হলো পৌরনীতি। এ বিষয়টিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান হয়।একটি রাষ্ট্রের উন্নতি-অবনতি, উত্থান-পতন, সফলতা-ব্যর্থতা নির্ভর করে ঐ রাষ্ট্রের নাগরিকের ওপর। উত্তম নাগরিক রাষ্ট্রের সম্পদস্বরূপ। তাই উত্তম নাগরিক জীবন গঠনের জন্য পৌরনীতি নাগরিকতা সম্পর্কে আলোচনা করে। নাগরিক ও নাগরিকতার ধারণা, নাগরিকতা অর্জনের বিভিন্ন পদ্ধতি, নাগরিকতা বিলুপ্ত হওয়ার কারণ, সুনাগরিকের গুণাবলি ইত্যাদি নাগরিকতা সংক্রান্ত বিষয় পৌরনীতির পরিধিভুক্ত। এজন্য পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয়। মারুফের পাঠ্য সূচিভুক্ত বিষয়টি এ পৌরনীতিকেই নির্দেশ করে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

মারুফের পাঠ্যসূচিভুক্ত বিষয়টিকে কী বিষয়ক বিজ্ঞান বলা হয়? ব্যাখ্যা করো।

উদ্দীপক

একাদশ শ্রেণিতে অধ্যয়নরত মারুফ তার পাঠ্যসূচিভুক্ত একটি বিষয়ে জেনেছে যে, বিষয়টিতে নাগরিকতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। তার সহপাঠিনী নাবিলা জেনেছে যে, বিষয়টি মানুষের অতীত কার্যকলাপের বর্ণনা ও বিশ্লেষণ করে, সেটির সঙ্গে নাগরিকতা বিষয়ক বিজ্ঞানের সম্পর্ক গভীর।

Barisal · 2017

উত্তর

Civics শব্দের অর্থ 'পৌরনীতি।

উত্তর

সামাজিক বিজ্ঞানের যে শাখা নাগরিকের অধিকার ও কর্তব্য নিয়ে আলোচনা করে, তা-ই পৌরনীতি। পৌরনীতি নগররাষ্ট্রে বসবাসরত নাগরিকদের আচরণ ও কার্যাবলি সংক্রান্ত বিজ্ঞান। অর্থাৎ নাগরিক জীবনের সাথে সম্পর্কিত স্থানীয়, জাতীয় বা রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক বিষয় সম্পর্কে জ্ঞানের যে শাখা আলোচনা করে তাকে পৌরনীতি বলে।

উত্তর

মারুফের পাঠ্যসূচিভূক্ত বিষয়টিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয়।উদ্দীপকে উল্লিখিত একদাশ শ্রেণিতে অধ্যয়নরত মারুফের পাঠ্যসূচিভুক্ত বিষয়টি নাগরিকতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে। সুতরাং, বিষয়টি হলো পৌরনীতি। এ বিষয়টিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান হয়।একটি রাষ্ট্রের উন্নতি-অবনতি, উত্থান-পতন, সফলতা-ব্যর্থতা নির্ভর করে ঐ রাষ্ট্রের নাগরিকের ওপর। উত্তম নাগরিক রাষ্ট্রের সম্পদস্বরূপ। তাই উত্তম নাগরিক জীবন গঠনের জন্য পৌরনীতি নাগরিকতা সম্পর্কে আলোচনা করে। নাগরিক ও নাগরিকতার ধারণা, নাগরিকতা অর্জনের বিভিন্ন পদ্ধতি, নাগরিকতা বিলুপ্ত হওয়ার কারণ, সুনাগরিকের গুণাবলি ইত্যাদি নাগরিকতা সংক্রান্ত বিষয় পৌরনীতির পরিধিভুক্ত। এজন্য পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয়। মারুফের পাঠ্য সূচিভুক্ত বিষয়টি এ পৌরনীতিকেই নির্দেশ করে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত বিষয় দুটি যথাক্রমে পৌরনীতি ও ইতিহাস।ইতিহাস হলো মানবজাতির সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক জীবনের প্রতিচ্ছবি। এটি মানুষের অতীত ঘটনাবলির সুস্পষ্ট বিবরণ মানুষের সামনে তুলে ধরে। অন্যদিকে পৌরনীতি নাগরিকতা ও রাষ্ট্রীয় অতীত দিক সম্পর্কে আলোচনা করে। ফলে ইতিহাস ও পৌরনীতির সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ।উদ্দীপকে পৌরনীতি ও ইতিহাস এ দুটি বিষয়ের চিত্র প্রকাশ পেয়েছে। এ দুটি বিষয়ের মধ্যে গভীর সম্পর্ক বিদ্যমান। ইতিহাস পৌরনীতিকে তুলনামূলক আলোচনা করতে ও অতীত ঘটনাবলি সম্বন্দ্বে জানতে সাহায্য করে। পৌরনীতি রাষ্ট্রের উৎপত্তি, সরকারের বিভিন্নরূপ, আইনের স্বরূপ পর্যালোচনা, সমাজের বিবর্তন ও অতীত সরকার ও নাগরিকগণের কার্য সম্বন্দ্বে যখন তথ্য পরিবেশন করে, তখন ইতিহাসের সাহায্য গ্রহণ করতে হয়। একদিকে যেমন ইতিহাস পৌরনীতিকে সাহায্য করে, তেমনি পৌরনীতির সহযোগিতায় ইতিহাসও সমৃদ্ধ হয়ে ওঠে। ইতিহাস রাষ্ট্রনীতির দৃষ্টিকোণ থেকে আলোচিত না হলে তা মূল্যহীন হয়ে পড়ে। রাষ্ট্রের উৎপত্তি ও বিবর্তন, সরকারের শ্রেণিবিন্যাস এবং ক্রমবিকাশ, জাতীয়তাবাদের বিকাশ, আইন ও অধিকারের প্রশ্ন, সার্বভৌমত্বের বিবর্তন সম্পর্কে পৌরনীতি যখন বিশ্লেষণ করে তখন ইতিহাসের সহায়তায় তা সম্ভব হয়। পৌরনীতি ও ইতিহাস শুধু এক অবিচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ তাই নয়, উভয়ের অধ্যয়ন ও বিশ্লেষণ পদ্ধতিও প্রায় অভিন্ন। অতীতের হাজারো তথ্য সহযোগে বর্তমানের জন্য তত্ত্ব রচনা এবং সে ভিত্তিতে ভবিষ্যৎ সম্পর্কে অনুমান উভয় শাস্ত্রে অনুসরণ করা হয়।উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে এটা প্রমাণিত হয়, পৌরনীতি ও ইতিহাসের পারস্পরিক সম্পর্ক অত্যন্ত গভীর।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

  • Internet Service Provider
  • Internet Service Protocol
  • International Service Provider
  • Internet Service Project

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

  • স্কুল
  • পরিবার
  • ধর্মীয় প্রতিষ্ঠান
  • রেডিও

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

  • সাংবিধানিক আইন
  • ডিক্রি
  • প্রশাসনিক আইন
  • বিচারকের রায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

  • Government to citizen
  • Government to citizenship
  • Government to civil socity
  • Government to civil servant

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

  • ফৌজদারি আইন
  • সাংবিধানিক আইন
  • আন্তর্জাতিক আইন
  • প্রশাসনিক আইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

  • সাইবার আক্রমণের মাধ্যমে
  • ডাকাতির মাধ্যমে
  • ই-মেইল এর মাধ্যমে
  • ভাইরাস আক্রমণের মাধ্যমে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • ii ও iii
  • iii
  • i ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

  • রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রী
  • প্রধান বিচারপতি
  • স্পিকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

  • আইনের শাসন
  • নিয়ন্ত্রণ ও ভারসাম্য
  • ক্ষমতা স্বতন্ত্রীকরণ
  • পূর্ণাঙ্গ ক্ষমতা স্বতন্ত্রীকরণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

  • USA
  • বাংলাদেশ
  • ভারত
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

  • এরিস্টটল
  • হস
  • ডাইসি
  • হল্যান্ড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।