শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে ইঙ্গিতকৃত বিষয়টির বিষয়বস্তু ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকে পৌরনীতি ও সুশাসনের ইঙ্গিত দেয়া হয়েছে। নাগরিকতার বিজ্ঞান হিসেবে এটি মানুষ ও রাষ্ট্রের কার্যাবলি সংশ্লিষ্ট সকল বিষয় নিয়ে আলোচনা করে।মানুষ যে সকল প্রতিষ্ঠান, অভ্যাস ও কার্যাবলি ও চেতনার মাধ্যমে সামাজিক দায়িত্ব ও কর্তব্য পালন করে পৌরনীতি সে সকল বিষয় নিয়ে আলোচনা করে। এছাড়া বিশ্বায়নের যুগে তথ্য ও প্রযুক্তির উন্নতির পাশাপাশি নানা ধরনের সমস্যা ও জটিলতাও বাড়ছে। তাই পৌরনীতির আলোচনার পরিধি বিস্তৃত হচ্ছে। পূর্বের ন্যায় এর বিষয়বস্তু শুধু রাজনৈতিক ক্ষেত্রে সীমাবদ্ধ নেই, বরং নাগরিকের কল্যাণ সংশ্লিষ্ট সকল ক্ষেত্রে বিস্তৃত হয়েছে।উদ্দীপকের রবিন একাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্র। রাজনীতিবিদ বাবার সন্তান হিসেবে সেও চায় রাজনীতি ও জনসেবার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করতে। এ ব্যাপারে তার আগ্রহ দেখে রবিনের বাবা তাকে নাগরিকতা সংশ্লিষ্ট বিজ্ঞান তথা পৌরনীতি ও সুশাসনের জ্ঞান অর্জনের পরামর্শ দেন। প্রকৃতপক্ষে একজন মানুষ-শুধু রাষ্ট্রের সদস্য হিসেবে দায়িত্ব পালন করতে পারেন না; বরং বিভিন্ন রকমের সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠানের সদস্য হিসেবেও তাকে ভূমিকা রাখতে হয়। এক্ষেত্রে নাগরিকতা ও সামাজিক বিষয়াবলি পৌরনীতি ও সুশাসনের আলোচ্য বিষয়। এছাড়া নাগরিকদের প্রতি রাষ্ট্র প্রদত্ত সুযোগ-সুবিধা; রাষ্ট্রের প্রতি নাগরিকের কর্তব্য এবং রাষ্ট্রের আইন-শৃঙ্খলা সম্পর্কিত বিষয় নিয়েও এ শাস্ত্র আলোচনা করে। তাই কোনো নাগরিক যদি সমাজ ও রাষ্ট্রের কল্যাণে আত্মনিয়োগ করতে চায় তবে তার উচিত পৌরনীতি ও সুশাসনের বিষয়বস্তু সম্পর্কে জানা।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে ইঙ্গিতকৃত বিষয়টির বিষয়বস্তু ব্যাখ্যা করো।

উদ্দীপক

রবিন এ বছর একাদশ শ্রেণির মানবিক শাখায় ভর্তি হয়েছে। তার দাদা ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও জনপ্রতিনিধি। তার বাবা রহমান সাহেবও বর্তমান জাতীয় সংসদের সদস্য। তার ইচ্ছা রাজনীতি ও জনসেবার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করা। তাই সুযোগ পেলেই সে তার বাবার সাথে নাগরিক অধিকার, রাষ্ট্র, সংবিধান ও সুশাসন বিষয়ে আলোচনা করে। ছেলের আগ্রহ দেখে রহমান সাহেব এ বিষয়ে আরো জ্ঞান অর্জনের জন্য রবিনকে নাগরিকতা সংশ্লিষ্ট বিষয় পাঠ্য হিসেবে নেওয়ার পরামর্শ দেন।

Jessore · 2017

উত্তর

পৌরনীতি সম্পর্কে ই এম হোয়াইট তার 'The Philosophy of CitizenshipCitizenship^{\prime} গ্রন্থে বলেন- 'পৌরনীতি হচ্ছে জ্ঞানের সেই শাখা যা নাগরিকতার অতীত, বর্তমান, ভবিষ্যৎ এবং স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক মানবতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে আলোচনা করে।'

উত্তর

যে কোনো ধরনের অনৈতিকতা পরিহার করে নিয়মনীতি মেনে কোনো কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করাকে স্বচ্ছতা বলে। স্বচ্ছতা হলো একটি বিমূর্ত ধারণা। কোনো কাজ কতটুকু নীতিসংগত বা বৈধ তা এর মাধ্যমে মানুষ উপলব্ধি করতে পারে। স্বচ্ছতা সুশাসনের একটি অন্যতম প্রধান বৈশিষ্ট্য। একটি দেশের শাসনব্যবস্থায় প্রচলিত আইনকানুন, নীতি বা সিদ্ধান্ত যদি স্পষ্ট হয় তাহলে তা সহজেই জনগণের বোধগম্য হয়। এর ফলে শাসক-শাসিত, সিদ্ধান্ত গ্রহণকারী ও তা পালনকারীর মধ্যে ভুল বোঝাবুঝির সুযোগ থাকে না। এর ফলে সুশাসন প্রতিষ্ঠার পথ সুগম হয়। তাই স্বচ্ছতাকে সুশাসনের পূর্বশত বলা হয়।

উত্তর

উদ্দীপকে পৌরনীতি ও সুশাসনের ইঙ্গিত দেয়া হয়েছে। নাগরিকতার বিজ্ঞান হিসেবে এটি মানুষ ও রাষ্ট্রের কার্যাবলি সংশ্লিষ্ট সকল বিষয় নিয়ে আলোচনা করে।মানুষ যে সকল প্রতিষ্ঠান, অভ্যাস ও কার্যাবলি ও চেতনার মাধ্যমে সামাজিক দায়িত্ব ও কর্তব্য পালন করে পৌরনীতি সে সকল বিষয় নিয়ে আলোচনা করে। এছাড়া বিশ্বায়নের যুগে তথ্য ও প্রযুক্তির উন্নতির পাশাপাশি নানা ধরনের সমস্যা ও জটিলতাও বাড়ছে। তাই পৌরনীতির আলোচনার পরিধি বিস্তৃত হচ্ছে। পূর্বের ন্যায় এর বিষয়বস্তু শুধু রাজনৈতিক ক্ষেত্রে সীমাবদ্ধ নেই, বরং নাগরিকের কল্যাণ সংশ্লিষ্ট সকল ক্ষেত্রে বিস্তৃত হয়েছে।উদ্দীপকের রবিন একাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্র। রাজনীতিবিদ বাবার সন্তান হিসেবে সেও চায় রাজনীতি ও জনসেবার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করতে। এ ব্যাপারে তার আগ্রহ দেখে রবিনের বাবা তাকে নাগরিকতা সংশ্লিষ্ট বিজ্ঞান তথা পৌরনীতি ও সুশাসনের জ্ঞান অর্জনের পরামর্শ দেন। প্রকৃতপক্ষে একজন মানুষ-শুধু রাষ্ট্রের সদস্য হিসেবে দায়িত্ব পালন করতে পারেন না; বরং বিভিন্ন রকমের সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠানের সদস্য হিসেবেও তাকে ভূমিকা রাখতে হয়। এক্ষেত্রে নাগরিকতা ও সামাজিক বিষয়াবলি পৌরনীতি ও সুশাসনের আলোচ্য বিষয়। এছাড়া নাগরিকদের প্রতি রাষ্ট্র প্রদত্ত সুযোগ-সুবিধা; রাষ্ট্রের প্রতি নাগরিকের কর্তব্য এবং রাষ্ট্রের আইন-শৃঙ্খলা সম্পর্কিত বিষয় নিয়েও এ শাস্ত্র আলোচনা করে। তাই কোনো নাগরিক যদি সমাজ ও রাষ্ট্রের কল্যাণে আত্মনিয়োগ করতে চায় তবে তার উচিত পৌরনীতি ও সুশাসনের বিষয়বস্তু সম্পর্কে জানা।

উত্তর

রবিনের ইচ্ছার বাস্তবায়নে তার বাবা জনাব রহমান সাহেবের পরামর্শ যৌক্তিক।একটি দেশকে সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য বলিষ্ঠ নেতৃত্বের প্রয়োজন। সেই সাথে রাষ্ট্রের রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়নে নাগরিকের অংশগ্রহণ করা অপরিহার্য। এক্ষেত্রে পৌরনীতি ও সুশাসনের পাঠ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠানের সাথে পরিচিত হতে নাগরিককে সাহায্য করে। ফলে প্রাতিষ্ঠানিক বিভিন্ন কার্যাবলিতে নাগরিক অংশগ্রহণ বৃদ্ধি পায়, যা সুযোগ্য নেতৃত্ব গড়ে তুলতে সহায়ক হয়।উদ্দীপকে রবিন একটি রাজনৈতিক পরিবারের সদস্য। তার দাদা ও বাবা রাজনীতিতে সক্রিয়। একাদশ শ্রেণির ছাত্র রবিনও তাদের মতো সক্রিয় রাজনীতির মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করতে চায়। তার এ ইচ্ছা বাস্তবায়নে বাবা রহমান সাহেব পৌরনীতি ও সুশাসনকে পাঠ্যবিষয় হিসেবে নেওয়ার পরামর্শ দেন। মূলত রবিনের মতো নবীন প্রজন্মের সুনাগরিক হয়ে ওঠার পেছনে পৌরনীতি ও সুশাসনের জ্ঞান কার্যকর ভূমিকা রাখবে। এ শাস্ত্র পাঠের ফলে তারা দায়িত্ববান, কর্তব্যপরায়ণ, স্বচ্ছ ও উদার মানসিকতাসম্পন্ন নাগরিকে পরিণত হবে। এছাড়া এ শাস্ত্র পাঠ তাদেরকে রাজনৈতিক অধিকার ও কর্তব্য সম্পর্কে সুস্পষ্ট ধারণা প্রদান করবে। সর্বোপরি ভবিষ্যত প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পৌরনীতি ও সুশাসন পাঠের বিকল্প নেই।উপর্যুক্ত আলোচনা থেকে তাই বলা যায়, রবিনের ইচ্ছার বাস্তবায়নের রহমান সাহেব যে পরামর্শ দিয়েছেন তার যৌক্তিক ভিত্তি রয়েছে।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

উদ্দীপকে ইঙ্গিতকৃত বিষয়টির বিষয়বস্তু ব্যাখ্যা করো। | Prosthuti