উদ্দীপকে মি. নাইমের শেষোক্ত বক্তব্যের সাথে তুমি কি একমত? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত জনাব নাইমের শেষোক্ত বক্তব্যের সাথে আমি একমত।জনাব নাইম সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রেও পৌরনীতি পাঠের প্রয়োজনীয়তার কথা বলেছেন। কেননা পৌরনীতি ও সুশাসন পাঠের মাধ্যমে নাগরিকগণের মধ্যে অধিকার সচেতনতা বাড়ে, গণতান্ত্রিক চেতনা জাগ্রত হয়, দেশপ্রেম বৃদ্ধি পায়, সুযোগ্য নেতৃত্ব গড়ে ওঠে। এ বিষয়গুলোর চর্চা দ্বারা রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠার পথ সুগম হয়। কারণ সুশাসনের অন্যতম বৈশিষ্ট্য হলো জনগণের অংশগ্রহণ, স্বচ্ছতা, জবাবদিহিতা, আইনের শাসন, দায়িত্বশীলতা, কার্যকারিতা, দক্ষতা। আর সুশাসনের এ বৈশিষ্ট্যগুলোকে কার্যকর করার জন্য পৌরনীতি পাঠ করা প্রয়োজন।জনাব নাইমের শেষোক্ত বক্তব্যে পৌরনীতি বিষয়ের গুরুত্ব ফুটে উঠেছে। বিশেষ করে নাইম সাহেব নাগরিক অধিকার ও কর্তব্য পালনের ক্ষেত্রে। পৌরনীতি বিষয়ে জ্ঞান থাকার প্রয়োজনীয়তার কথা বলেছিলেন। কেননা সুনাগরিক হওয়ার জন্য নাগরিক অধিকার ও কর্তব্য পালন সম্পর্কে সঠিক ধারণা থাকা প্রয়োজন। আর পৌরনীতি ও সুশাসন পাঠের মাধ্যমে অধিকার ও কর্তব্য সম্পর্কে সঠিক ধারণা লাভ করা সম্ভব। আবার অধিকার কী, একজনের অধিকার কীভাবে অন্যের কর্তব্য হয় এবং কীভাবে তা পালন করতে হয় তার পরিপূর্ণ শিক্ষা আমরা পৌরনীতি পাঠের মাধ্যমে জানতে পারি। কেননা পৌরনীতির শিক্ষা ছাড়া অধিকার ও কর্তব্য যথাযথভাবে পালন করা যায় না। পরিশেষে বলা যায়, নাগরিকের অধিকারসমূহ সম্পর্কে জানতে হলে পৌরনীতি বিষয়ে জ্ঞান থাকা প্রয়োজন, যা সুশাসন প্রতিষ্ঠার জন্য অপরিহার্য- জনাব নাইমের এ বক্তব্যটি সম্পূর্ণরূপে যৌক্তিক।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে মি. নাইমের শেষোক্ত বক্তব্যের সাথে তুমি কি একমত? উত্তরের সপ…
উদ্দীপক
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর