উদ্দীপকে উল্লিখিত বিষয়গুলো কি পরস্পর সম্পর্কিত? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত পৌরনীতি ও সুশাসন এবং অর্থনীতি বিষয় দুটি পরস্পর গভীরভাবে সম্পর্কযুক্ত। উভয়েই সমাজবিজ্ঞানের গুরুত্বপূর্ণ শাখা। পৌরনীতি ও সুশাসনকে বলা হয় নাগরিকতা বিষয়ক বিজ্ঞান আর অর্থনীতিকে বলা হয় অর্থনীতি বিষয়ক বিজ্ঞান। এদুটি বিষয় গভীরভাবে সম্পর্কযুক্ত।পৌরনীতি ও সুশাসন নাগরিকের অধিকার, দায়িত্ব, কর্তব্য, আচরণ, প্রত্যাশা প্রভৃতি নিয়ে পর্যালোচনা ও বিশ্লেষণ করে। আর অর্থনীতি নাগরিকের কল্যাণে অর্থনৈতিক দিক নিয়ে আলোচনা করে। উভয়ের লক্ষ্য নাগরিকের কল্যাণ সাধন করা।তাছাড়া প্রতিটি রাজনৈতিক সমস্যার যেমন অর্থনৈতিক দিক রয়েছে তেমনি প্রতিটি অর্থনৈতিক সমস্যার রাজনৈতিক দিক রয়েছে। তাই রাজনীতিবিদদের অর্থনৈতিক জ্ঞান এবং অর্থনীতিবিদদের রাজনৈতিক জ্ঞানের অধিকারী হতে হয়। সমাজসেবা, সমবায়, অর্থনৈতিক পরিকল্পনা, সম্পদ বণ্টন, উৎপাদন ইত্যাদি বিষয়গুলো পৌরনীতি ও অর্থনীতি গুরুত্বসহকারে আলোচনা করে। আবার পৌরনীতি ও সুশাসন একজন নাগরিককে অধিকার ও কর্তব্য সম্বন্ধে সচেতন করে। অন্যদিকে অর্থনীতি মানুষের দৈনন্দিন জীবনের অভাব ও চাহিদার মাঝে সুসামঞ্জস্য বিধান করে সুন্দর ও সুখী জীবনযাপনের নিশ্চয়তা দিয়ে থাকে। এভাবে এ দুটি বিষয় নাগরিক জীবনকে পরিপূর্ণতা দেওয়ার ক্ষেত্রে পরিপূরক হিসেবে কাজ করে। সংগঠনের স্থায়িত্ব, সমৃদ্ধি, বিবর্তন সেএকটি দেশের রাজনৈতিক দেশের অর্থনৈতিক সংগঠনের ওপর প্রভাব বিস্তার করে। আবার কোনো দেশের আর্থিক উন্নতি ও অবনতি সমানভাবে সে দেশের রাজনৈতিক ব্যবস্থার ওপর নির্ভরশীল। বস্তুত পৌরনীতি ও সুশাসন আর অর্থনীতির শিক্ষা অর্থনীতির ভীত মজবুত করে গণতন্ত্র বিকাশের সাথে সাথে বলিষ্ঠ নেতৃত্ব গঠনে ভূমিকা পালন করে।পরিশেষে বলা যায়, বর্তমান কল্যাণমূলক রাষ্ট্রগুলো নাগরিকের সার্বিক কল্যাণ সাধনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। সমবায় আন্দোলন, কর্মসস্থান, মজুরি, খাজনা প্রভৃতি অর্থনৈতিক কাজগুলো রাষ্ট্রের মাধ্যমে পরিচালিত হয়। এদিক থেকে বিশ্লেষণ করলে দেখা যায়, পৌরনীতি ও সুশাসন এবং অর্থনীতি পরস্পর সংযুক্ত দুটি বিষয়।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত বিষয়গুলো কি পরস্পর সম্পর্কিত? তোমার উত্তরের সপক্ষ…
উদ্দীপক
Sylhet · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর