শেয়ারFacebookWhatsApp

আজাদ সাহেবের ছাত্রদের কোন নির্দিষ্ট বিষয়ের ওপর জ্ঞানার্জন করা আবশ্যক? ব্যাখ্যা কর।

উত্তর: আজাদ সাহেবের ছাত্রদের পৌরনীতি ও সুশাসন বিষয়ের জ্ঞান অর্জন আবশ্যক।পৌরনীতি ও সুশাসন মূলত নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। নাগরিকের অধিকার ও কর্তব্য, রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান, সুনাগরিকতা, নাগরিকতার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে পৌরনীতি ও সুশাসন বিস্তারিত জ্ঞান প্রদান করে। এছাড়াও পরিবার, রাষ্ট্র ও রাষ্ট্রের সাথে জড়িত সকল প্রতিষ্ঠান সম্পর্কে পৌরনীতি ও সুশাসন জ্ঞান প্রদান করে। তাছাড়া পৌরনীতি ও সুশাসন নাগরিকতার স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক দিকসহ নাগরিকের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়েও আলোচনা করে থাকে। পৌরনীতি ও সুশাসনের জ্ঞানে সমৃদ্ধ একজন নাগরিক নিজ দেশের উন্নয়নের পাশাপাশি বিশ্ব সভ্যতার উন্নয়নে সচেষ্ট থাকে। এছাড়া নাগরিক জীবনকে নিরাপদ, সভ্য ও নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সকল জ্ঞানের ভান্ডার পৌরনীতি ও সুশাসন।সুতরাং বলা যায়, বিশ্বায়নের এ যুগে আজাদ সাহেবের ছাত্রদের পৌরনীতি ও সুশাসনের জ্ঞান অর্জন করা উচিত।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

আজাদ সাহেবের ছাত্রদের কোন নির্দিষ্ট বিষয়ের ওপর জ্ঞানার্জন করা আবশ্য…

উদ্দীপক

আজাদ সাহেব একজন শিক্ষক। তিনি তার ছাত্রদের নাগরিক অধিকার ও কর্তব্য সম্পর্কে ধারণা নেওয়ার জন্য একটি নির্দিষ্ট বিষয়ে জ্ঞান অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, প্রত্যেকেরই নিজ নিজ রাষ্ট্রের উন্নয়নের পাশাপাশি বিশ্ব সভ্যতার উন্নয়নে কাজ করা উচিত।

নটরডেম কলেজ · 2025

উত্তর

পুরবাসী নগরের অধিবাসীকে বলা হয়।

উত্তর

সুশাসন হচ্ছে এমন এক ধরনের শাসন কৌশল যার মাধ্যমে সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয় এবং প্রশাসন যন্ত্রের দুর্নীতি রোধ হয়। এ প্রক্রিয়ায় আইনের শাসন বাস্তবায়ন হয়। ফলে বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থার মধ্যে নাগরিকগণ সুখে-শান্তিতে জীবন ভোগ করতে সক্ষম হয়।

উত্তর

আজাদ সাহেবের ছাত্রদের পৌরনীতি ও সুশাসন বিষয়ের জ্ঞান অর্জন আবশ্যক।পৌরনীতি ও সুশাসন মূলত নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। নাগরিকের অধিকার ও কর্তব্য, রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান, সুনাগরিকতা, নাগরিকতার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে পৌরনীতি ও সুশাসন বিস্তারিত জ্ঞান প্রদান করে। এছাড়াও পরিবার, রাষ্ট্র ও রাষ্ট্রের সাথে জড়িত সকল প্রতিষ্ঠান সম্পর্কে পৌরনীতি ও সুশাসন জ্ঞান প্রদান করে। তাছাড়া পৌরনীতি ও সুশাসন নাগরিকতার স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক দিকসহ নাগরিকের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়েও আলোচনা করে থাকে। পৌরনীতি ও সুশাসনের জ্ঞানে সমৃদ্ধ একজন নাগরিক নিজ দেশের উন্নয়নের পাশাপাশি বিশ্ব সভ্যতার উন্নয়নে সচেষ্ট থাকে। এছাড়া নাগরিক জীবনকে নিরাপদ, সভ্য ও নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সকল জ্ঞানের ভান্ডার পৌরনীতি ও সুশাসন।সুতরাং বলা যায়, বিশ্বায়নের এ যুগে আজাদ সাহেবের ছাত্রদের পৌরনীতি ও সুশাসনের জ্ঞান অর্জন করা উচিত।

উত্তর

উদ্দীপকে বর্ণিত বিষয় অর্থাৎ পৌরনীতি ও সুশাসনের জ্ঞান বিশ্ব সভ্যতার উন্নয়নে ভূমিকা রাখবে- এ ব্যাপারে আমি একমত পোষণ করছি।পৌরনীতি রাষ্ট্রের নাগরিক ও নাগরিকতা এবং আন্তর্জাতিক সংস্থার স্বরূপ সম্পর্কিত জ্ঞান। বর্তমান যুগের রাষ্ট্র ও সরকার শুধু শাসন কাজই করে না বরং অন্য রাষ্ট্রের সাথে সম্পর্ক স্থাপন, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভসহ নাগরিকের সার্বিক বিষয় নিয়ে কাজ করে। আর রাষ্ট্র, সরকার, নাগরিকের অধিকার, কর্তব্য ইত্যাদি বিষয় নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তা হলো পৌরনীতি। পৌরনীতি শুধু রাষ্ট্র, সরকার, নাগরিকের অধিকার, কর্তব্য নিয়েই আলোচনা করে না বরং পৌরনীতি নাগরিকের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনার পাশাপাশি নাগরিকের স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক বিষয় নিয়েও আলোচনা করে। রাষ্ট্রের সদস্য হিসেবে একজন নাগরিক বিশ্ব সমাজের প্রতি বিভিন্ন প্রকার অধিকার ও কর্তব্যবোধে আবদ্ধ। কোনো রাষ্ট্রের নাগরিক যখন বিশ্ব সমাজের নিকট থেকে বিভিন্ন ধরনের অধিকার ভোগ করে এবং বিনিময়ে বিশ্ব সমাজের অপরাপর নাগরিকের প্রতি কর্তব্যবোধে উদ্দীপ্ত হয় তখন তার নাগরিকতা আন্তর্জাতিকতায় রূপ নেয়। নাগরিকের নাগরিকতা আন্তর্জাতিকতায় রূপ নেওয়ায় নাগরিক বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদস্য হতে পারে এবং আন্তর্জাতিকভাবে বিভিন্ন উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করতে পারে। উপরিউক্ত এ সমস্ত বিষয়ের জ্ঞানার্জন পৌরনীতি পাঠের মাধ্যমেই সম্ভব। কেননা এ সমস্ত বিষয়ই পৌরনীতি পাঠের মূল বিষয়বস্তু হিসেবে পরিচিত।পরিশেষে আমি মনে করি, উদ্দীপকে বর্ণিত বিষয় অর্থাৎ পৌরনীতি ও সুশাসনের জ্ঞান বিশ্ব সভ্যতার উন্নয়নে ভূমিকা রাখবে।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।