উদ্দীপকে বর্ণিত বিষয় বিশ্বসভ্যতার উন্নয়নে ভূমিকা রাখে-তুমি কি একমত?
উত্তর: উদ্দীপকে বর্ণিত বিষয় অর্থাৎ পৌরনীতি ও সুশাসনের জ্ঞান বিশ্ব সভ্যতার উন্নয়নে ভূমিকা রাখবে- এ ব্যাপারে আমি একমত পোষণ করছি।পৌরনীতি রাষ্ট্রের নাগরিক ও নাগরিকতা এবং আন্তর্জাতিক সংস্থার স্বরূপ সম্পর্কিত জ্ঞান। বর্তমান যুগের রাষ্ট্র ও সরকার শুধু শাসন কাজই করে না বরং অন্য রাষ্ট্রের সাথে সম্পর্ক স্থাপন, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভসহ নাগরিকের সার্বিক বিষয় নিয়ে কাজ করে। আর রাষ্ট্র, সরকার, নাগরিকের অধিকার, কর্তব্য ইত্যাদি বিষয় নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তা হলো পৌরনীতি। পৌরনীতি শুধু রাষ্ট্র, সরকার, নাগরিকের অধিকার, কর্তব্য নিয়েই আলোচনা করে না বরং পৌরনীতি নাগরিকের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনার পাশাপাশি নাগরিকের স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক বিষয় নিয়েও আলোচনা করে। রাষ্ট্রের সদস্য হিসেবে একজন নাগরিক বিশ্ব সমাজের প্রতি বিভিন্ন প্রকার অধিকার ও কর্তব্যবোধে আবদ্ধ। কোনো রাষ্ট্রের নাগরিক যখন বিশ্ব সমাজের নিকট থেকে বিভিন্ন ধরনের অধিকার ভোগ করে এবং বিনিময়ে বিশ্ব সমাজের অপরাপর নাগরিকের প্রতি কর্তব্যবোধে উদ্দীপ্ত হয় তখন তার নাগরিকতা আন্তর্জাতিকতায় রূপ নেয়। নাগরিকের নাগরিকতা আন্তর্জাতিকতায় রূপ নেওয়ায় নাগরিক বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদস্য হতে পারে এবং আন্তর্জাতিকভাবে বিভিন্ন উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করতে পারে। উপরিউক্ত এ সমস্ত বিষয়ের জ্ঞানার্জন পৌরনীতি পাঠের মাধ্যমেই সম্ভব। কেননা এ সমস্ত বিষয়ই পৌরনীতি পাঠের মূল বিষয়বস্তু হিসেবে পরিচিত।পরিশেষে আমি মনে করি, উদ্দীপকে বর্ণিত বিষয় অর্থাৎ পৌরনীতি ও সুশাসনের জ্ঞান বিশ্ব সভ্যতার উন্নয়নে ভূমিকা রাখবে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত বিষয় বিশ্বসভ্যতার উন্নয়নে ভূমিকা রাখে-তুমি কি একমত?
উদ্দীপক
নটরডেম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর