শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের প্রথম প্রসঙ্গে যে বিষয়ের প্রতি ঈঙ্গিত প্রদান করা হয়েছে তা অধ্যয়নের গুরুত্ব ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের প্রথম প্রসঙ্গে যে বিষয়ের ইঙ্গিত করা হয়েছে তা হলো পৌরনীতি ও সুশাসন। কেননা উদ্দীপকের প্রথম প্রসঙ্গটিতে বলা হয়েছে সমাজবদ্ধ মানুষের রাজনৈতিক জীবনের নানাবিধ বিষয় নিয়ে আলোচনা করা এর প্রধান কাজ। নাগরিক, নগররাষ্ট্র তথা আধুনিক রাষ্ট্রকে কেন্দ্র করেই এটি আবর্তিত হয়। আইন ও শাসনব্যবস্থা এর মূল আলোচ্য বিষয়। যা মূলত 'পৌরনীতি ও সুশাসনের সাথে সামঞ্জস্যপূর্ণ।পৌরনীতি ও সুশাসন পাঠের গুরুত্ব অত্যধিক। এটি জ্ঞানের এমন একটি শাখা যা পাঠের মাধ্যমে একজন আদর্শ ও. দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে ওঠা সম্ভব হয়। পৌরনীতি নাগরিক জীবন সম্পর্কে সঠিক দিকনির্দেশনা প্রদান করে বিধায় সভ্য সমাজের প্রত্যেক সদস্যের পৌরনীতি ও সুশাসন বিষয়ে জ্ঞানার্জন অত্যাবশ্যক। পৌরনীতি ও সুশাসন সুস্থ, সুন্দর ও আদর্শ সমাজজীবন গঠনের শিক্ষাদান করে। এর পাঠ নাগরিকতার অতীত ও ভবিষ্যৎ সম্পর্কে পূর্বাভাস দেয়। বুদ্ধিসম্পন্ন, বিবেকবান ও আত্মসংযমী হওয়ার জন্য পৌরনীতির জ্ঞান অত্যাবশ্যক। বিভিন্ন সংগঠনের বিস্তারিত বিশ্লেষণ, সমস্যা নির্ণয় ও তার সমাধান খুঁজে পেতে পৌরনীতির প্রয়োজনীয়তা রয়েছে। নাগরিক সচেতনতা ও গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশে পৌরনীতির পাঠ বিকল্পহীন। তাছাড়া নাগরিকদের অধিকার সচেতন করা, তাদের কর্তব্য সম্পর্কে অবগত করাসহ নাগরিক জীবনের সাথে সম্পর্কিত প্রতিটি স্তরে পৌরনীতির জ্ঞান গুরুত্বপূর্ণ। সর্বোপরি যোগ্য নেতৃত্ব তৈরি, দেশপ্রেম, মূল্যবোধ, সুনাগরিকতাসহ জীবনের যাবতীয় এ ক্ষেত্রসমূহে পৌরনীতি ও সুশাসনের, গুরুত্ব অপরিসীম।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকের প্রথম প্রসঙ্গে যে বিষয়ের প্রতি ঈঙ্গিত প্রদান করা হয়েছে তা…

উদ্দীপক

রহিম আহমেদ একাদশ শ্রেণির মানবিক শাখার একজন শিক্ষার্থী। সে তার বন্ধুর সাথে আলাপচারিতায় দুটি প্রসঙ্গে সংক্ষিপ্ত বর্ণনা করল-প্রথম প্রসঙ্গ: সমাজবদ্ধ মানুষের রাজনৈতিক জীবনের নানাদিক আলোচনা করাই এর কাজ। এর আলোচনা নাগরিক, নগররাষ্ট্র তথা আধুনিক রাষ্ট্রকে কেন্দ্র করেই আবর্তিত হয়। আইন ও শাসনব্যবস্থা এর অন্যতম আলোচ্য বিষয়।দ্বিতীয় প্রসঙ্গ: আইনের শাসন এর অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। সরকারের গৃহীত নীতির বৈধতা এটি প্রতিষ্ঠার জন্য আবশ্যক। এটি প্রতিষ্ঠার ক্ষেত্রে বিচার বিভাগের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নিউ গভঃ ডিগ্রী কলেজ, রাজশাহী · 2025

উত্তর

বিশ্বব্যাংক সুশাসনের ধারণা প্রবর্তন করে।

উত্তর

সাম্য প্রতিষ্ঠার মাধ্যমে প্রত্যেক মানুষ সমানভাবে নাগরিক অধিকার ও স্বাধীনতা ভোগের সুযোগ লাভ করে। এজন্য সাম্য প্রতিষ্ঠা প্রয়োজন। সাম্য বলতে বোঝায়, যেখানে মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকবে না এবং সকলেই সমান মর্যাদা লাভ করবে। সাম্য একদিকে যেমন নাগরিকদের মধ্যে সমতা এনে দেয় তেমনি নাগরিক জীবনকে পরিপূর্ণরূপে বিকশিত হতে সহায়তা করে। তাই যেকোনো রাষ্ট্রের নাগরিকদের জীবনকে পরিপূর্ণরূপে বিকশিত করার জন্য সাম্য প্রতিষ্ঠা করা প্রয়োজন।

উত্তর

উদ্দীপকের প্রথম প্রসঙ্গে যে বিষয়ের ইঙ্গিত করা হয়েছে তা হলো পৌরনীতি ও সুশাসন। কেননা উদ্দীপকের প্রথম প্রসঙ্গটিতে বলা হয়েছে সমাজবদ্ধ মানুষের রাজনৈতিক জীবনের নানাবিধ বিষয় নিয়ে আলোচনা করা এর প্রধান কাজ। নাগরিক, নগররাষ্ট্র তথা আধুনিক রাষ্ট্রকে কেন্দ্র করেই এটি আবর্তিত হয়। আইন ও শাসনব্যবস্থা এর মূল আলোচ্য বিষয়। যা মূলত 'পৌরনীতি ও সুশাসনের সাথে সামঞ্জস্যপূর্ণ।পৌরনীতি ও সুশাসন পাঠের গুরুত্ব অত্যধিক। এটি জ্ঞানের এমন একটি শাখা যা পাঠের মাধ্যমে একজন আদর্শ ও. দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে ওঠা সম্ভব হয়। পৌরনীতি নাগরিক জীবন সম্পর্কে সঠিক দিকনির্দেশনা প্রদান করে বিধায় সভ্য সমাজের প্রত্যেক সদস্যের পৌরনীতি ও সুশাসন বিষয়ে জ্ঞানার্জন অত্যাবশ্যক। পৌরনীতি ও সুশাসন সুস্থ, সুন্দর ও আদর্শ সমাজজীবন গঠনের শিক্ষাদান করে। এর পাঠ নাগরিকতার অতীত ও ভবিষ্যৎ সম্পর্কে পূর্বাভাস দেয়। বুদ্ধিসম্পন্ন, বিবেকবান ও আত্মসংযমী হওয়ার জন্য পৌরনীতির জ্ঞান অত্যাবশ্যক। বিভিন্ন সংগঠনের বিস্তারিত বিশ্লেষণ, সমস্যা নির্ণয় ও তার সমাধান খুঁজে পেতে পৌরনীতির প্রয়োজনীয়তা রয়েছে। নাগরিক সচেতনতা ও গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশে পৌরনীতির পাঠ বিকল্পহীন। তাছাড়া নাগরিকদের অধিকার সচেতন করা, তাদের কর্তব্য সম্পর্কে অবগত করাসহ নাগরিক জীবনের সাথে সম্পর্কিত প্রতিটি স্তরে পৌরনীতির জ্ঞান গুরুত্বপূর্ণ। সর্বোপরি যোগ্য নেতৃত্ব তৈরি, দেশপ্রেম, মূল্যবোধ, সুনাগরিকতাসহ জীবনের যাবতীয় এ ক্ষেত্রসমূহে পৌরনীতি ও সুশাসনের, গুরুত্ব অপরিসীম।

উত্তর

উদ্দীপকে দ্বিতীয় প্রসঙ্গে যে বিষয়ের বৈশিষ্ট্যের প্রতি নির্দেশ করা হয়েছে তা হলো সুশাসন। উদ্দীপকে সুশাসনের সকল বৈশিষ্ট্য ফুটে ওঠেনি।উদ্দীপকে আইনের শাসন, সরকারের নীতির বৈধতা নিশ্চিত এবং বিচার বিভাগের ভূমিকার বিষয়গুলো উল্লেখ করা হয়েছে, যা সুশাসনের গুরুত্বপূর্ণ উপাদান। এছাড়াও সুশাসনের আরও কতিপয় গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে যেমন- স্বচ্ছতা, জবাবদিহিতা, অংশগ্রহণমূলক কার্যক্রম, দক্ষতা ইত্যাদি বিষয় উদ্দীপকে ফুটে ওঠেনি।সুশাসনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো স্বচ্ছতা। স্বচ্ছতার অর্থ হলো পরিষ্কার, স্পষ্ট ও নির্ভুল। সরকারি কার্যক্রম, সিদ্ধান্ত এক নীতিমালার ব্যাপারে জনগণের কাছে সুস্পষ্ট তথ্য প্রদান করাই হচ্ছে স্বচ্ছতা।স্বচ্ছতা সুশাসনের ভিত্তি যা দুর্নীতির সুযোগ হ্রাস করে। জবাবদিহিতা সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জবাবদিহিতা নিশ্চিত করা গেলে দুর্নীতি হ্রাস পায় এবং শাসনের ক্ষেত্রে গতি ও দক্ষতা বৃদ্ধি পায়। সুশাসনের আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান বা বৈশিষ্ট্য হলো অংশগ্রহণমূলক প্রক্রিয়া। অংশগ্রহণ এর অর্থ হলো রাজনৈতিক ও শাসন কাজে জনগণের অংশগ্রহণের সুযোগ, নীতি প্রণয়নে নাগরিকের। সম্পৃক্ততা এবং তা বাস্তবায়নে জনগণকে সম্পৃক্ত করা। রাষ্ট্রীয় কাজে জনগণের অংশগ্রহণ সুশাসনকে গতিশীলতা দান করে। দক্ষতা হলো সুশাসনের একটি মৌলিক উপাদান। এর অর্থ হলো প্রাপ্ত সম্পদের ও উপকরণের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে কাঙ্ক্ষিত সুবিধা অর্জন করা। দক্ষতা বৃদ্ধির মাধ্যমে একটি দেশের সুশাসন প্রতিষ্ঠিত হতে পারে। এছাড়া স্বাধীন গণমাধ্যম, রাজনৈতিক স্থিতিশীলতা, দায়িত্বশীলতা, নৈতিক মূল্যবোধ, সততা সুশাসনের গুরুত্বপূর্ণ উপাদান ও বৈশিষ্ট্য হিসেবে পরিচিত। এসবের সঠিক বাস্তবায়নের মাধ্যমেই সুশাসন প্রত্যয়টি পরিপূর্ণ রূপ লাভ করেউদ্দীপকে সুশাসনের যেসব বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে তা সুশাসনের সকল বৈশিষ্ট্যের প্রতিনিধিত্ব করে না। কেননা আইনের শাসন, স্বাধীন বিচার বিভাগ ও সরকারে নীতির বৈধতা ছাড়া সুশাসনের অন্যান্য বৈশিষ্ট্য যেমন- স্বচ্ছতা, জবাবদিহিতা, জনগণের অংশগ্রহণ, সমতা ও অন্তর্ভুক্তি এসব বিষয় উদ্দীপকে উল্লেখ করা হয়নি। তাই বলা যায়, সুশাসনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আইনের শাসন তুলে ধরা হলেও এর সব বৈশিষ্ট্য উদ্দীপকে প্রতিফলিত হয়নি।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।