উদ্দীপকে উল্লিখিত মোরোসার পছন্দের বিষয়টির পরিধি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত মোরোসার পছন্দের বিষয়টি হলো পৌরনীতি ও সুশাসন। কেননা উদ্দীপকে ইঙ্গিতপূর্ণ বিষয়টি পাঠ করলে নাগরিকের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে জানা যাবে এবং এর পাঠ মোরোসাকে আদর্শ নাগরিক ও দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে। আর এরূপ বৈশিষ্ট্যের কারণে নিঃসন্দেহে বলা যায় যে, উক্ত বিষয়টি হলো পৌরনীতি ও সুশাসন।পৌরনীতি ও সুশাসন একটি নাগরিকতাবিষয়ক বিজ্ঞান হওয়ায় নাগরিক জীবনের সাথে সম্পর্কিত যাবতীয় দিকসমূহ এর পরিধিভুক্ত। পৌরনীতির পাঠ নাগরিককে তার অধিকার ও কর্তব্য সম্পর্কে স্পষ্ট ধারণা দেয়।শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম ও জাতীয়তাবোধ সৃষ্টি হয়। পৌরনীতি বিভিন্ন রাজনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা করে। রাষ্ট্রের উৎপত্তিসংক্রান্ত বিভিন্ন তত্ত্ব পর্যালোচনা, রাষ্ট্রের কার্যাবলি এবং রাষ্ট্রের বিভিন্ন উপাদান পৌরনীতির আলোচনার ক্ষেত্র। আবার, আইন, স্বাধীনতা, সাম্য প্রভৃতি বিমূর্ত বিষয় নিয়েও বিজ্ঞানসম্মতভাবে ব্যাখ্যা-বিশ্লেষণ পৌরনীতির পরিধিভুক্ত। পৌরনীতি নাগরিকতার স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক দিকসহ বৈদেশিক সম্পর্কের নীতি, আন্তর্জাতিক সংস্থাসমূহ ও এগুলোর উদ্দেশ্য, গঠন কাঠামো, কার্যাবলি নিয়ে বিষদভাবে আলোচনা করে। এছাড়াও পৌরনীতি রাষ্ট্রের ও নাগরিকতার সাথে সম্পর্কিত প্রবাহমান, সাম্প্রতিক এমনকি সম্ভাব্য বিষয়সমূহ নিয়েও বিশ্লেষণ করে থাকে। আর তাই বলা যায় যে, পৌরনীতির পরিধি অত্যন্ত ব্যাপক ও বিস্তৃত।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত মোরোসার পছন্দের বিষয়টির পরিধি ব্যাখ্যা কর।
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর