শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত বিষয়টি অধ্যয়নে মোরোসা কীভাবে আদর্শ নাগরিক ও দেশপ্রেমিক হিসেবে গড়ে উঠতে পারবে? যুক্তি দাও।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত বিষয়টি তথা পৌরনীতি ও সুশাসন অধ্যয়নে মোরোসা একজন আদর্শ নাগরিক ও দেশপ্রেমিক হিসেবে গড়ে উঠতে পারবে বলে আমি মনে করি।পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সুস্থ ও সুন্দর সমাজজীবন গঠন করা যায় এবং জনগণের সর্বাধিক কল্যাণ সাধন করা যায়। সমাজ ও রাষ্ট্র পরিচালিত হয় নাগরিকের দ্বারাই। নাগরিকের গুণাগুণের ওপর সমাজ ও রাষ্ট্রের কল্যাণ-অকল্যাণ, উন্নতি-অবনতি নির্ভর করে। নাগরিকের মধ্যে যদি আত্মসংযম, বিবেকবোধ, নিষ্ঠা জাগ্রত হয় তাহলে নাগরিকরা রাষ্ট্রের নাগরিক হিসেবে রাষ্ট্র, সরকার, নাগরিকতা, ই-গভর্ন্যান্স, সুশাসন সম্পর্কে জানবে এবং নিজেদেরকে এ বিষয়গুলোকে জানার মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তুলবে। এভাবে নাগরিকরা তাদের মধ্যে সামাজিক স্বার্থকে ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে স্থান দেওয়ার মানসিকতাকে বৃদ্ধি করবে। মানুষের ব্যক্তিত্ব বিকাশের জন্য কিছু কিছু সুযোগ-সুবিধা বা অধিকার একান্ত প্রয়োজন। নাগরিকরা যদি রাষ্ট্র, সরকার, নাগরিকতা, ই-গভর্ন্যান্স, সুশাসন বিষয়ে জ্ঞান লাভ করে তাহলে তাদের মধ্যে সুনাগরিকতা বিকাশ লাভকরবে এবং তারা রাষ্ট্রের নিকট থেকে অধিকার নেওয়ার পাশাপাশি রাষ্ট্রের প্রতি তাদের কর্তব্যও পালন করবে। এছাড়াও সমাজ ও রাষ্ট্রের কল্যাণ নির্ভর করে নাগরিকের স্বচ্ছ, উদার ও সুষ্ঠু দৃষ্টিভঙ্গির ওপর। এজন্য রাষ্ট্রের নাগরিকরা যদি রাষ্ট্র, সরকার, নাগরিকতা, ই-গভর্ন্যান্স ও সুশাসন সম্পর্কে জ্ঞান অর্জন করে তাহলে তারাও সুনাগরিক হিসেবে পরিচিতি লাভ করবে এবং তাদের স্বচ্ছ, উদার ও সুষ্ঠু দৃষ্টিভঙ্গি রাষ্ট্রের কল্যাণ বয়ে আনবে। আর এভাবেই পৌরনীতি পাঠে মোরোসা একজন আদর্শ ও দেশপ্রেমিক হিসেবে গড়ে উঠবে বলে আমি মনে করি।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত বিষয়টি অধ্যয়নে মোরোসা কীভাবে আদর্শ নাগরিক ও দেশপ্…

উদ্দীপক

মোরোসা পার্বত্য চট্টগ্রামে বাস করে। সে কলেজে ভর্তি হবে। সে তার বাবা-মাকে বলল, আমি কলেজে ভর্তি হয়ে এমন একটি বিষয় নিব যার মাধ্যমে নাগরিকের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে জানা যাবে এবং আমাকে আদর্শ নাগরিক এবং দেশপ্রেমিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে।

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2025

উত্তর

Civitas শব্দের অর্থ হলো নগররাষ্ট্র।

উত্তর

সুশাসন হচ্ছে এমন এক ধরনের শাসন কৌশল যার মাধ্যমে সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয় এবং প্রশাসন যন্ত্রের দুর্নীতি রোধ হয়। এ প্রক্রিয়ায় আইনের শাসন বাস্তবায়ন হয়। ফলে বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থার মধ্যে নাগরিকগণ সুখে-শান্তিতে জীবন ভোগ করতে সক্ষম হয়।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত মোরোসার পছন্দের বিষয়টি হলো পৌরনীতি ও সুশাসন। কেননা উদ্দীপকে ইঙ্গিতপূর্ণ বিষয়টি পাঠ করলে নাগরিকের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে জানা যাবে এবং এর পাঠ মোরোসাকে আদর্শ নাগরিক ও দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে। আর এরূপ বৈশিষ্ট্যের কারণে নিঃসন্দেহে বলা যায় যে, উক্ত বিষয়টি হলো পৌরনীতি ও সুশাসন।পৌরনীতি ও সুশাসন একটি নাগরিকতাবিষয়ক বিজ্ঞান হওয়ায় নাগরিক জীবনের সাথে সম্পর্কিত যাবতীয় দিকসমূহ এর পরিধিভুক্ত। পৌরনীতির পাঠ নাগরিককে তার অধিকার ও কর্তব্য সম্পর্কে স্পষ্ট ধারণা দেয়।শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম ও জাতীয়তাবোধ সৃষ্টি হয়। পৌরনীতি বিভিন্ন রাজনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা করে। রাষ্ট্রের উৎপত্তিসংক্রান্ত বিভিন্ন তত্ত্ব পর্যালোচনা, রাষ্ট্রের কার্যাবলি এবং রাষ্ট্রের বিভিন্ন উপাদান পৌরনীতির আলোচনার ক্ষেত্র। আবার, আইন, স্বাধীনতা, সাম্য প্রভৃতি বিমূর্ত বিষয় নিয়েও বিজ্ঞানসম্মতভাবে ব্যাখ্যা-বিশ্লেষণ পৌরনীতির পরিধিভুক্ত। পৌরনীতি নাগরিকতার স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক দিকসহ বৈদেশিক সম্পর্কের নীতি, আন্তর্জাতিক সংস্থাসমূহ ও এগুলোর উদ্দেশ্য, গঠন কাঠামো, কার্যাবলি নিয়ে বিষদভাবে আলোচনা করে। এছাড়াও পৌরনীতি রাষ্ট্রের ও নাগরিকতার সাথে সম্পর্কিত প্রবাহমান, সাম্প্রতিক এমনকি সম্ভাব্য বিষয়সমূহ নিয়েও বিশ্লেষণ করে থাকে। আর তাই বলা যায় যে, পৌরনীতির পরিধি অত্যন্ত ব্যাপক ও বিস্তৃত।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত বিষয়টি তথা পৌরনীতি ও সুশাসন অধ্যয়নে মোরোসা একজন আদর্শ নাগরিক ও দেশপ্রেমিক হিসেবে গড়ে উঠতে পারবে বলে আমি মনে করি।পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সুস্থ ও সুন্দর সমাজজীবন গঠন করা যায় এবং জনগণের সর্বাধিক কল্যাণ সাধন করা যায়। সমাজ ও রাষ্ট্র পরিচালিত হয় নাগরিকের দ্বারাই। নাগরিকের গুণাগুণের ওপর সমাজ ও রাষ্ট্রের কল্যাণ-অকল্যাণ, উন্নতি-অবনতি নির্ভর করে। নাগরিকের মধ্যে যদি আত্মসংযম, বিবেকবোধ, নিষ্ঠা জাগ্রত হয় তাহলে নাগরিকরা রাষ্ট্রের নাগরিক হিসেবে রাষ্ট্র, সরকার, নাগরিকতা, ই-গভর্ন্যান্স, সুশাসন সম্পর্কে জানবে এবং নিজেদেরকে এ বিষয়গুলোকে জানার মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তুলবে। এভাবে নাগরিকরা তাদের মধ্যে সামাজিক স্বার্থকে ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে স্থান দেওয়ার মানসিকতাকে বৃদ্ধি করবে। মানুষের ব্যক্তিত্ব বিকাশের জন্য কিছু কিছু সুযোগ-সুবিধা বা অধিকার একান্ত প্রয়োজন। নাগরিকরা যদি রাষ্ট্র, সরকার, নাগরিকতা, ই-গভর্ন্যান্স, সুশাসন বিষয়ে জ্ঞান লাভ করে তাহলে তাদের মধ্যে সুনাগরিকতা বিকাশ লাভকরবে এবং তারা রাষ্ট্রের নিকট থেকে অধিকার নেওয়ার পাশাপাশি রাষ্ট্রের প্রতি তাদের কর্তব্যও পালন করবে। এছাড়াও সমাজ ও রাষ্ট্রের কল্যাণ নির্ভর করে নাগরিকের স্বচ্ছ, উদার ও সুষ্ঠু দৃষ্টিভঙ্গির ওপর। এজন্য রাষ্ট্রের নাগরিকরা যদি রাষ্ট্র, সরকার, নাগরিকতা, ই-গভর্ন্যান্স ও সুশাসন সম্পর্কে জ্ঞান অর্জন করে তাহলে তারাও সুনাগরিক হিসেবে পরিচিতি লাভ করবে এবং তাদের স্বচ্ছ, উদার ও সুষ্ঠু দৃষ্টিভঙ্গি রাষ্ট্রের কল্যাণ বয়ে আনবে। আর এভাবেই পৌরনীতি পাঠে মোরোসা একজন আদর্শ ও দেশপ্রেমিক হিসেবে গড়ে উঠবে বলে আমি মনে করি।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

  • Internet Service Provider
  • Internet Service Protocol
  • International Service Provider
  • Internet Service Project

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

  • স্কুল
  • পরিবার
  • ধর্মীয় প্রতিষ্ঠান
  • রেডিও

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

  • সাংবিধানিক আইন
  • ডিক্রি
  • প্রশাসনিক আইন
  • বিচারকের রায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

  • Government to citizen
  • Government to citizenship
  • Government to civil socity
  • Government to civil servant

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

  • ফৌজদারি আইন
  • সাংবিধানিক আইন
  • আন্তর্জাতিক আইন
  • প্রশাসনিক আইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

  • সাইবার আক্রমণের মাধ্যমে
  • ডাকাতির মাধ্যমে
  • ই-মেইল এর মাধ্যমে
  • ভাইরাস আক্রমণের মাধ্যমে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • ii ও iii
  • iii
  • i ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

  • রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রী
  • প্রধান বিচারপতি
  • স্পিকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

  • আইনের শাসন
  • নিয়ন্ত্রণ ও ভারসাম্য
  • ক্ষমতা স্বতন্ত্রীকরণ
  • পূর্ণাঙ্গ ক্ষমতা স্বতন্ত্রীকরণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

  • USA
  • বাংলাদেশ
  • ভারত
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

  • এরিস্টটল
  • হস
  • ডাইসি
  • হল্যান্ড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।