শেয়ারFacebookWhatsApp

জনাব সফিক সমাজে কী প্রতিষ্ঠায় কাজ করছেন? ব্যাখ্যা কর।

উত্তর: জনাব সফিক সমাজে সুশাসন প্রতিষ্ঠায় কাজ করছেন। শাসন প্রক্রিয়ার সুশৃঙ্খল ও কাঠামোবদ্ধ একটি রূপ হলো সুশাসন। সুশাসন হচ্ছে এক ধরনের শাসন প্রক্রিয়া, যার মাধ্যমে ক্ষমতা সুষ্ঠুভাবে চর্চা করা হয়। এ শাসন প্রক্রিয়ায় জনগণ স্বাধীনভাবে অংশগ্রহণ করতে পারে, সরকারের নীতি ও কর্মকান্ড সম্পর্কে অবগত থাকে এবং নারী-পুরুষ স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারে। এটি স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের শাসন নিশ্চিত করে এবং আর্থসামাজিক অগ্রগতিকে প্রাধান্য দেয়। উদ্দীপকের জনাব সফিক একজন সমাজকর্মী। তিনি এমন একটি সমাজ বিনির্মাণের লক্ষ্যে কাজ করছেন যেখানে জাতি, ধর্ম, বর্ণ, বংশ নির্বিশেষে পার্থক্য থাকবে না। সকলেই সমান সুযোগ-সুবিধা পেয়ে ব্যক্তিসত্তার বিকাশ ঘটাতে পারবেন। এখানে তিনি মূলত সমাজে সুশাসন প্রতিষ্ঠা করতে চেয়েছেন; যার মাধ্যমে সমাজে সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত হবে। এর মাধ্যমে সমাজে আইনের শাসন প্রতিষ্ঠা পাবে। ফলে সমাজব্যবস্থা সকলের বসবাস উপযোগী হয়ে উঠবে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

জনাব সফিক সমাজে কী প্রতিষ্ঠায় কাজ করছেন? ব্যাখ্যা কর।

উদ্দীপক

জনাব সফিক একজন সমাজকর্মী। তিনি এমন একটি সমাজ বিনির্মাণের লক্ষ্যে কাজ করছেন যেখানে জাতি, ধর্ম, বর্ণ, বংশ নির্বিশেষে কোনো পার্থক্য থাকবে না। সকলেই সমান সুযোগ-সুবিধা পেয়ে ব্যক্তিসত্তার বিকাশ ঘটাতে পারবেন। অপরদিকে, জনাব 'রহিম' একজন শিক্ষক। তিনি শিক্ষার্থীদের সৎ, সহনশীল ও অন্যদের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার শিক্ষা দেন, যাতে ব্যক্তি জীবনে তারা ভালো মানুষ হিসেবে সমাজে ভূমিকা রাখতে পারে।

ক্যান্টনমেন্ট কলেজ, যশোর · 2025

উত্তর

আইনের ইংরেজি প্রতিশব্দ 'Law.Law^{\prime}.

উত্তর

স্বাধীনতা হচ্ছে নিজের কাজ নিজের মতো করে করা, যেখানে কেউ কোনো বাধা সৃষ্টি করবে না। কিন্তু পৌরনীতি ও সুশাসনে স্বাধীনতা শব্দটি একটু অন্য অর্থে ব্যবহার করা হয়। পৌরনীতি ও সুশাসনে স্বাধীনতা বলতে অপরের কাজে কোনো ধরনের বাধা সৃষ্টি না করে নিজের ইচ্ছামতো কাজ করার অধিকারকে বোঝায়। অর্থাৎ স্বাধীনতা হলো এমন এক পরিরেশ যেখানে ব্যক্তি কোনো প্রকার বাধাবিপত্তি ছাড়া তার ব্যক্তিত্ব বিকাশের সকল সুযোগ-সুবিধা গ্রহণ করতে পারে।

উত্তর

জনাব সফিক সমাজে সুশাসন প্রতিষ্ঠায় কাজ করছেন। শাসন প্রক্রিয়ার সুশৃঙ্খল ও কাঠামোবদ্ধ একটি রূপ হলো সুশাসন। সুশাসন হচ্ছে এক ধরনের শাসন প্রক্রিয়া, যার মাধ্যমে ক্ষমতা সুষ্ঠুভাবে চর্চা করা হয়। এ শাসন প্রক্রিয়ায় জনগণ স্বাধীনভাবে অংশগ্রহণ করতে পারে, সরকারের নীতি ও কর্মকান্ড সম্পর্কে অবগত থাকে এবং নারী-পুরুষ স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারে। এটি স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের শাসন নিশ্চিত করে এবং আর্থসামাজিক অগ্রগতিকে প্রাধান্য দেয়। উদ্দীপকের জনাব সফিক একজন সমাজকর্মী। তিনি এমন একটি সমাজ বিনির্মাণের লক্ষ্যে কাজ করছেন যেখানে জাতি, ধর্ম, বর্ণ, বংশ নির্বিশেষে পার্থক্য থাকবে না। সকলেই সমান সুযোগ-সুবিধা পেয়ে ব্যক্তিসত্তার বিকাশ ঘটাতে পারবেন। এখানে তিনি মূলত সমাজে সুশাসন প্রতিষ্ঠা করতে চেয়েছেন; যার মাধ্যমে সমাজে সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত হবে। এর মাধ্যমে সমাজে আইনের শাসন প্রতিষ্ঠা পাবে। ফলে সমাজব্যবস্থা সকলের বসবাস উপযোগী হয়ে উঠবে।

উত্তর

জনাব 'রহিম' শিক্ষার্থীদের সুনাগরিক হওয়ার শিক্ষা দিচ্ছেন। সুনাগরিক হলেন সেই ব্যক্তি যিনি দেশের আইন মেনে চলেন, সমাজের প্রতি দায়িত্ববোধ পালন করেন এবং অন্যের অধিকার ও স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল হন। তিনি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জাতীয় উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখেন। সুনাগরিকের মধ্যে নৈতিকতা, সহনশীলতা, সহমর্মিতা এবং সামাজিক দায়বদ্ধতার গুণাবলি বিদ্যমান থাকে। তিনি শুধু নিজের অধিকার চান না, বরং অন্যের অধিকার রক্ষায়ও সচেষ্ট হন। উদ্দীপকের জনাব 'রহিম' একজন শিক্ষক হিসেবে তিনি শিক্ষার্থীদের সৎ, সহনশীল, ও অন্যদের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার শিক্ষা দেন। যাতে ব্যক্তি জীবনে তারা ভালো মানুষ হিসেবে সমাজে ভূমিকা রাখতে পারে। জনাব রহিমের এরূপ শিক্ষা শিক্ষার্থীদের মাঝে সুনাগরিকতার শিক্ষা দেয়। কেননা, একজন সুনাগরিকের মূল বৈশিষ্ট্য হলো তিনি সমাজ ও রাষ্ট্রের প্রতি তার দায়িত্ববোধ সঠিকভাবে পালন করেন। তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং অপরাধমুক্ত জীবনযাপন করেন। সুনাগরিক শিক্ষিত, সচেতন ও দেশপ্রেমিক হয়ে থাকেন। তিনি পরিবেশ রক্ষা, সম্পদের সদ্ব্যবহার এবং অন্যের অধিকারকে সম্মান করেন। সামাজিক সমস্যা সমাধানে তিনি সক্রিয় ভূমিকা রাখেন এবং শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করেন। সুনাগরিকের মধ্যে সহমর্মিতা, সহনশীলতা ও ন্যায়পরায়ণতার গুণাবলি বিদ্যমান থাকে। তিনি দেশের উন্নয়নে অংশগ্রহণ করে জাতীয় ঐক্য ও অগ্রগতিতে অবদান রাখেন। আলোচনা শেষে তাই বলা যায়, জনাব রহিম তার' শিক্ষার্থীদের সুনাগরিক হওয়ার শিক্ষা দেন।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।