উদ্দীপকে জনাব 'রহিম' যে বিষয়টি শিক্ষার্থীদের শিক্ষা দিচ্ছেন সেটি বিশ্লেষণ কর।
উত্তর: জনাব 'রহিম' শিক্ষার্থীদের সুনাগরিক হওয়ার শিক্ষা দিচ্ছেন। সুনাগরিক হলেন সেই ব্যক্তি যিনি দেশের আইন মেনে চলেন, সমাজের প্রতি দায়িত্ববোধ পালন করেন এবং অন্যের অধিকার ও স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল হন। তিনি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জাতীয় উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখেন। সুনাগরিকের মধ্যে নৈতিকতা, সহনশীলতা, সহমর্মিতা এবং সামাজিক দায়বদ্ধতার গুণাবলি বিদ্যমান থাকে। তিনি শুধু নিজের অধিকার চান না, বরং অন্যের অধিকার রক্ষায়ও সচেষ্ট হন। উদ্দীপকের জনাব 'রহিম' একজন শিক্ষক হিসেবে তিনি শিক্ষার্থীদের সৎ, সহনশীল, ও অন্যদের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার শিক্ষা দেন। যাতে ব্যক্তি জীবনে তারা ভালো মানুষ হিসেবে সমাজে ভূমিকা রাখতে পারে। জনাব রহিমের এরূপ শিক্ষা শিক্ষার্থীদের মাঝে সুনাগরিকতার শিক্ষা দেয়। কেননা, একজন সুনাগরিকের মূল বৈশিষ্ট্য হলো তিনি সমাজ ও রাষ্ট্রের প্রতি তার দায়িত্ববোধ সঠিকভাবে পালন করেন। তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং অপরাধমুক্ত জীবনযাপন করেন। সুনাগরিক শিক্ষিত, সচেতন ও দেশপ্রেমিক হয়ে থাকেন। তিনি পরিবেশ রক্ষা, সম্পদের সদ্ব্যবহার এবং অন্যের অধিকারকে সম্মান করেন। সামাজিক সমস্যা সমাধানে তিনি সক্রিয় ভূমিকা রাখেন এবং শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করেন। সুনাগরিকের মধ্যে সহমর্মিতা, সহনশীলতা ও ন্যায়পরায়ণতার গুণাবলি বিদ্যমান থাকে। তিনি দেশের উন্নয়নে অংশগ্রহণ করে জাতীয় ঐক্য ও অগ্রগতিতে অবদান রাখেন। আলোচনা শেষে তাই বলা যায়, জনাব রহিম তার' শিক্ষার্থীদের সুনাগরিক হওয়ার শিক্ষা দেন।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব 'রহিম' যে বিষয়টি শিক্ষার্থীদের শিক্ষা দিচ্ছেন সেটি বি…
উদ্দীপক
ক্যান্টনমেন্ট কলেজ, যশোর · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর