শেয়ারFacebookWhatsApp

সেমিনারে আলোচিত সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা বলতে কোন বিষয়টিকে ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।

উত্তর: সেমিনারে আলোচিত সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা বলতে সুশাসনকে ইঙ্গিত করা হয়েছে।সুশাসন হচ্ছে এক ধরনের শাসন প্রক্রিয়া যার মাধ্যমে ক্ষমতা সুষ্ঠুভাবে চর্চা করা হয়। এ শাসন প্রক্রিয়ায় জনগণ স্বাধীনভাবে অংশগ্রহণ করতে পারে, সরকারের নীতি ও কর্মকান্ড সম্পর্কে অবগত থাকে এবং নারী-পুরুষ স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারে। এটি স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের শাসন নিশ্চিত করে এবং আর্থসামাজিক অগ্রগতিকে প্রাধান্য দেয়। উদ্দীপকে জনাব 'ক' একটি আন্তর্জাতিক সেমিনারে কথা বলার সময় রাষ্ট্রের শাসনব্যবস্থায় সরকারের কার্যক্রমের স্বচ্ছতা, জবাবদিহিতা সম্পর্কে বলেন, যা রাষ্ট্রের সুশাসনকে ইঙ্গিত করে। কেননা সুশাসনের গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য শর্ত হলো রাষ্ট্রের সকল প্রশাসনিক কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা। স্বচ্ছতা নিশ্চিত করে সরকারি কার্যক্রম ও সিদ্ধান্তসমূহ জনগণের কাছে প্রকাশ্য ও বোধগম্য হয়, যা দুর্নীতি রোধে সহায়ক। জবাবদিহিতা সরকারি কর্মকর্তাদের দায়িত্বশীল করে তোলে এবং জনগণের প্রতি তাদের দায়বদ্ধতা বাড়ায়। এ দুটি উপাদান সুশাসনের ভিত্তি তৈরি করে, যা রাষ্ট্রের সামগ্রিক উন্নয়ন ও জনকল্যাণ নিশ্চিত করে। তাই বলা যায়, সেমিনারে আলোচিত সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা বলতে সুশাসনকে ইঙ্গিত করা হয়েছে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

সেমিনারে আলোচিত সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা বলতে কোন বিষয়টিকে ইঙ্…

উদ্দীপক

জনাব 'ক' একটি আন্তর্জাতিক সেমিনারে বলেন, রাষ্ট্রের শাসনব্যবস্থায় সরকারের কার্যক্রমের স্বচ্ছতা, জবাবদিহিতা, আইনের শাসনের বিভিন্ন দিক, নাগরিকের দায়িত্ব ও কর্তব্য পর্যালোচনা ও বিশ্লেষণ করতে হলে একটি বিষয়ের জ্ঞান থাকা প্রয়োজন। তার মতে, উক্ত বিষয়ের জ্ঞান নাগরিককে সচেতন ও দায়িত্বশীল করে।

ক্যান্টনমেন্ট কলেজ, যশোর · 2025

উত্তর

সুশাসনের ইংরেজি প্রতিশব্দ 'Good Governance.Governance^{\prime}.

উত্তর

নৈতিকতা বলতে বোঝায় মানুষের বিবেকবোধ, ন্যায়নীতি তথা মূল্যবোধের ওপর ভিত্তি করে সুষ্ঠু বিধিনিষেধের সমষ্টি। নৈতিকতা হলো নীতিঘটিত বা নীতিসংক্রান্ত বিষয়, যা সুনীতি, সৎ নীতি 'বা উৎকৃষ্ট নীতিকে ধারণ করে। অর্থাৎ নৈতিকতা হলো এক ধরনের মানসিক অবস্থা, যা কাউকে অপরের মঙ্গল কামনা করতে এবং সমাজের প্রেক্ষিতে ভালো কাজের অনুপ্রেরণা দেয়। নৈতিকতা হলো সমাজ কর্তৃক স্বীকৃত আচরণবিধি। নৈতিকতা মানুষের, মনে, উদ্ভব ও বিকশিত হয় এবং এটিকে সমাজ লালন করে।

উত্তর

সেমিনারে আলোচিত সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা বলতে সুশাসনকে ইঙ্গিত করা হয়েছে।সুশাসন হচ্ছে এক ধরনের শাসন প্রক্রিয়া যার মাধ্যমে ক্ষমতা সুষ্ঠুভাবে চর্চা করা হয়। এ শাসন প্রক্রিয়ায় জনগণ স্বাধীনভাবে অংশগ্রহণ করতে পারে, সরকারের নীতি ও কর্মকান্ড সম্পর্কে অবগত থাকে এবং নারী-পুরুষ স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারে। এটি স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের শাসন নিশ্চিত করে এবং আর্থসামাজিক অগ্রগতিকে প্রাধান্য দেয়। উদ্দীপকে জনাব 'ক' একটি আন্তর্জাতিক সেমিনারে কথা বলার সময় রাষ্ট্রের শাসনব্যবস্থায় সরকারের কার্যক্রমের স্বচ্ছতা, জবাবদিহিতা সম্পর্কে বলেন, যা রাষ্ট্রের সুশাসনকে ইঙ্গিত করে। কেননা সুশাসনের গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য শর্ত হলো রাষ্ট্রের সকল প্রশাসনিক কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা। স্বচ্ছতা নিশ্চিত করে সরকারি কার্যক্রম ও সিদ্ধান্তসমূহ জনগণের কাছে প্রকাশ্য ও বোধগম্য হয়, যা দুর্নীতি রোধে সহায়ক। জবাবদিহিতা সরকারি কর্মকর্তাদের দায়িত্বশীল করে তোলে এবং জনগণের প্রতি তাদের দায়বদ্ধতা বাড়ায়। এ দুটি উপাদান সুশাসনের ভিত্তি তৈরি করে, যা রাষ্ট্রের সামগ্রিক উন্নয়ন ও জনকল্যাণ নিশ্চিত করে। তাই বলা যায়, সেমিনারে আলোচিত সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা বলতে সুশাসনকে ইঙ্গিত করা হয়েছে।

উত্তর

হ্যাঁ, আমি মনে করি, সরকারের কার্যক্রম পর্যালোচনার জন্য উক্ত বিষয়ের তথা পৌরনীতি ও সুশাসন বিষয়ের জ্ঞান থাকা জরুরি। নাগরিক মর্যাদাসম্পন্ন ও সচেতন জনগোষ্ঠী রাষ্ট্রের সম্পদ। জনসংখ্যাকে উত্তম ও সচেতন নাগরিক গোষ্ঠীতে পরিণত করার ক্ষেত্রে পৌরনীতি শিক্ষার কোনো বিকল্প নেই। সুনাগরিকতার শিক্ষা যেকোনো নাগরিকই পৌরনীতি পাঠের মাধ্যমে লাভ করে থাকে। বিবেক, বুদ্ধি, আত্মসংযম ও শৃঙ্খলাবোধসম্পন্ন নাগরিক জীবনের বিকাশের জন্য পৌরনীতি উত্তম দিকনির্দেশনা প্রদান করে থাকে। একটি রাষ্ট্র পরিচালনার জন্য শুধু ভালো মানুষের চেয়ে বরং ভালো নাগরিকের প্রয়োজন অত্যধিক। এ প্রসঙ্গে এরিস্টটল বলেন, "সকল ভালো মানুষ ভালো নাগরিক নয়, কিন্তু সকল ভালো নাগরিকই ভালো মানুষ।" মূলত পৌরনীতির জ্ঞান মানুষকে অধিকার সচেতন করে তোলে। পৌরনীতি ও সুশাসন নাগরিক অধিকার ও কর্তব্য পালনের মাধ্যমে অধিকার ভোগের শিক্ষাদান করে। এ বিষয়টি শিক্ষা লাভকরেই নাগরিক নিয়মতান্ত্রিক পন্থায় সরকারি কর্তৃপক্ষ ও জনসম্মুখে তাদের নায্য দাবি-দাওয়া তুলে ধরতে ও আদায় করতে সক্ষম হয়। বস্তুত সরকারের কার্যক্রম পর্যালোচনার জন্য পৌরনীতি ও সুশাসন সম্পর্কে জ্ঞান অপরিহার্য, কারণ এটি সরকারি নীতি, সিদ্ধান্ত ও বাস্তবায়ন প্রক্রিয়ার গুণগত মান নির্ধারণে সহায়তা করে। পৌরনীতি স্থানীয় সরকার ও প্রশাসনিক কাঠামো সম্পর্কে ধারণা দেয়, যা সরকারের কার্যক্রমের প্রভাব ও দক্ষতা মূল্যায়নে গুরুত্বপূর্ণ। সুশাসনের নীতিগুলো যেমন স্বচ্ছতা, জবাবদিহিতা ও অংশগ্রহণমূলক ব্যবস্থাপনা, সরকারি কার্যক্রমের সুষ্ঠু পরিচালনা নিশ্চিত করে। এই জ্ঞান থাকলে জনগণ সরকারের সিদ্ধান্ত ও নীতির সমালোচনা বা সমর্থন করতে পারে, যা গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করে এবং উন্নয়নকে ত্বরান্বিত করে।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।