শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে বর্ণিত 'ক' রাষ্ট্রে কোন ধরনের শাসনের অভাব রয়েছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে বর্ণিত 'ক' রাষ্ট্রে সুশাসনের অভাব রয়েছে। সুশাসন হচ্ছে এক ধরনের শাসন কৌশল যার মাধ্যমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের শাসন নিশ্চিত হয়। ফলে দুর্নীতি দূর হয়। উদ্দীপকের প্রবীণ সংবাদকর্মী জনাব রহমান একদিন একটি বিশ্লেষণধর্মী প্রবন্ধ পাঠকালে দেখতে পান, 'ক' নামক রাষ্ট্রের রাজধানীতে কিছু অবকাঠামোগত উন্নয়ন হলেও দেশটিতে আইনের শাসনের অনুপস্থিতি, রাজনৈতিক অস্থিতিশীলতা, যথাযথ শিক্ষার অভাব ও স্বজনপ্রীতি ব্যাপকভাবে পরিলক্ষিত হয়। এর মাধ্যমে 'ক' দেশে মূলত সুশাসনের অভাব পরিলক্ষিত হয়। কেননা সুশাসনের অন্যতম প্রধান ভিত্তি হলো আইনের শাসন। এর অনুপস্থিতি বা চর্চা না থাকলে কোনো দেশেই সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হয় না। আবার একটি দেশে সুশাসনের ক্ষেত্রে অন্যতম বাধা হিসেবে কাজ করে রাজনৈতিক অস্থিতিশীলতা। এর মাধ্যমে দেশে অরাজকতার পরিবেশ তৈরি হয়। এছাড়া যথাযথ শিক্ষার অভাব ও স্বজনপ্রীতি দেশের প্রশাসন ব্যবস্থায় দুর্নীতির পথকে প্রশস্ত করে। এমন পরিস্থিতিতে প্রশাসনিক কোনো কাজে জবাবদিহিতা থাকে না। আর জবাবদিহিতা না থাকলে রাষ্ট্রের সবক্ষেত্রে দুর্নীতি বিস্তার লাভ করে। জনগণ সরকারের কাজে আস্থা রাখতে পারে না। সরকার ও জনগণের মধ্যে দূরত্ব তৈরি হয়। সুতরাং বলা যায়, উদ্দীপকের বিদ্যমান সমস্যাগুলো 'ক' দেশে সুশাসনের অভাবকে প্রতিফলিত করে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে বর্ণিত 'ক' রাষ্ট্রে কোন ধরনের শাসনের অভাব রয়েছে? ব্যাখ্যা কর।

উদ্দীপক

জনাব রহমান একজন প্রবীণ সংবাদকর্মী। তিনি একদিন একটি বিশ্লেষণধর্মী প্রবন্ধ পাঠ করেছিলেন। প্রবন্ধটিতে দেখা যায়, 'ক' নামক রাষ্ট্রের রাজধানীতে কিছু অবকাঠামোগত উন্নয়ন হলেও দেশটিতে আইনের শাসনের অনুপস্থিতি, রাজনৈতিক অস্থিতিশীলতা, যথাযথ শিক্ষার অভাব ও স্বজনপ্রীতি ব্যাপকভাবে পরিলক্ষিত হয়। অন্যদিকে, 'খ' নামক রাষ্ট্রে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি আইনের শাসন বিদ্যমান।

সিলেট সরকারি কলেজ · 2025

উত্তর

সুশাসন হচ্ছে এমন এক ধরনের শাসন কৌশল যার মাধ্যমে সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয় এবং আইনের শাসন প্রতিষ্ঠা হয় ও দুর্নীতি রোধ হয়।

উত্তর

সুশাসন গণতন্ত্রের পূর্বশর্ত। কেননা গণতন্ত্রের পূর্বশর্তগুলো একমাত্র সুশাসনের মাধ্যমেই পূরণ করা সম্ভব হয়। একটি গণতান্ত্রিক রাষ্ট্রের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও অবকাঠামোগত উন্নয়নের জন্য সুশাসনের গুরুত্ব অনস্বীকার্য। সুশাসন দ্বারাই জনগণের মৌলিক অধিকার ও বাকস্বাধীনতা রক্ষা করা যায়। সুশাসনের ফলেই গণতন্ত্র শক্তিশালী হয়। গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রেও সুশাসনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে ব্যক্তিকেন্দ্রিকতা পরিহার করে গণতান্ত্রিক চর্চা অর্থাৎ জাতির বৃহত্তম স্বার্থ রক্ষা করা সম্ভব। তাই বলা যায়, সুশাসন গণতন্ত্রের পূর্বশর্ত কথাটি যথার্থ।

উত্তর

উদ্দীপকে বর্ণিত 'ক' রাষ্ট্রে সুশাসনের অভাব রয়েছে। সুশাসন হচ্ছে এক ধরনের শাসন কৌশল যার মাধ্যমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের শাসন নিশ্চিত হয়। ফলে দুর্নীতি দূর হয়। উদ্দীপকের প্রবীণ সংবাদকর্মী জনাব রহমান একদিন একটি বিশ্লেষণধর্মী প্রবন্ধ পাঠকালে দেখতে পান, 'ক' নামক রাষ্ট্রের রাজধানীতে কিছু অবকাঠামোগত উন্নয়ন হলেও দেশটিতে আইনের শাসনের অনুপস্থিতি, রাজনৈতিক অস্থিতিশীলতা, যথাযথ শিক্ষার অভাব ও স্বজনপ্রীতি ব্যাপকভাবে পরিলক্ষিত হয়। এর মাধ্যমে 'ক' দেশে মূলত সুশাসনের অভাব পরিলক্ষিত হয়। কেননা সুশাসনের অন্যতম প্রধান ভিত্তি হলো আইনের শাসন। এর অনুপস্থিতি বা চর্চা না থাকলে কোনো দেশেই সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হয় না। আবার একটি দেশে সুশাসনের ক্ষেত্রে অন্যতম বাধা হিসেবে কাজ করে রাজনৈতিক অস্থিতিশীলতা। এর মাধ্যমে দেশে অরাজকতার পরিবেশ তৈরি হয়। এছাড়া যথাযথ শিক্ষার অভাব ও স্বজনপ্রীতি দেশের প্রশাসন ব্যবস্থায় দুর্নীতির পথকে প্রশস্ত করে। এমন পরিস্থিতিতে প্রশাসনিক কোনো কাজে জবাবদিহিতা থাকে না। আর জবাবদিহিতা না থাকলে রাষ্ট্রের সবক্ষেত্রে দুর্নীতি বিস্তার লাভ করে। জনগণ সরকারের কাজে আস্থা রাখতে পারে না। সরকার ও জনগণের মধ্যে দূরত্ব তৈরি হয়। সুতরাং বলা যায়, উদ্দীপকের বিদ্যমান সমস্যাগুলো 'ক' দেশে সুশাসনের অভাবকে প্রতিফলিত করে।

উত্তর

উদ্দীপকের 'ক' দেশটিতে সুশাসনের ব্যাপক অভাব পরিলক্ষিত হয়, যেখানে 'খ' দেশে সুশাসন বিদ্যমান। স্বাভাবিকভাবেই দুটি দেশের শাসনব্যবস্থায় দুই রকম চিত্র প্রকাশ পাবে। শাসন প্রক্রিয়ার সুশৃঙ্খল ও কাঠামোবদ্ধ একটি রূপ হলো সুশাসন। এখানে সুস্পষ্টভাবে রাষ্ট্রের দায়িত্ব ও কর্তব্য, রাষ্ট্র ও জনগণের সম্পর্ক, জনগণের দায়িত্ব ও কর্তব্য, নেতা-জনতা ও রাষ্ট্রের আত্মসম্পর্ক, প্রশাসন, সুশীল সমাজ ও গণমাধ্যমের বিভিন্ন দিক বিস্তারিতভাবে বিশ্লেষণসহ স্থান পায়। শাসন ব্যবস্থায় প্রশাসনিক, অর্থনৈতিক, রাজনৈতিক সকল সমস্যার সমাধান করে স্বচ্ছতা, জবাবদিহিতা, দায়িত্বশীলতা কার্যকর ও সফলতা লাভ করে সুশাসনের মাধ্যমে। সুশাসন জনগণের মৌলিক অধিকার ও বাকস্বাধীনতা নিশ্চিত করাসহ গণতন্ত্রের সর্বোচ্চ সুফল বয়ে আনতে সহায়তা করে। সুশাসনের মাধ্যমেই গণতান্ত্রিক রাষ্ট্রের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও অবকাঠামোগত উন্নয়ন সম্ভব হয়। উদ্দীপকের 'ক' দেশটিতে সুশাসনের অভাবের ফলে সেখানে প্রশাসনিক দুর্বলতা, স্বচ্ছতার অভাব, দুর্নীতি এবং নাগরিক অধিকার লঙ্ঘনের ঘটনা ব্যাপকভাবে দেখা যায়। রাজনৈতিক অস্থিরতা, আইনের শাসনের অনুপস্থিতি এবং ন্যায়বিচারের প্রতি জনগণের আস্থাহীনতা সমাজে বৈষম্য ও অর্থনৈতিক দুরবস্থার কারণে সেখানে অচলাবস্থার সৃষ্টি হবে। অন্যদিকে, 'খ' দেশে সুশাসনের উপস্থিতি রাষ্ট্রীয় ব্যবস্থাপনাকে কার্যকর ও জবাবদিহিমূলক করে তুলতে সাহায্য করবে। যেখানে প্রশাসনিক স্বচ্ছতা, আইনের শাসন, মানবাধিকার সংরক্ষণ এবং দুর্নীতি দমনের জন্য শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব হবে। ফলে নাগরিকরা সমান সুযোগ ও ন্যায়বিচার পেয়ে যাবে, যা অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করবে। সুশাসনের অনুপস্থিতির কারণে যেখানে 'ক' দেশটি রাজনৈতিক ও আর্থসামাজিক সংকটের শিকার হবে, সেখানে 'খ' দেশটি উন্নয়ন, গণতন্ত্র ও সামাজিক কল্যাণের পথে এগিয়ে যাবে। সুতরাং আলোচনা শেষে বলা যায়, সুশাসন একটি রাষ্ট্রের সকল উন্নয়ন ও স্থিতিশীলতার সূচকস্বরূপ। স্বাভাবিকভাবেই তাই উদ্দীপকের দেশ দুটির শাসন কৌশল বিপরীতধর্মী।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।