সুশাসনের ক্রমবিকাশ সম্পর্কে সংক্ষেপে লেখ।
উত্তর: সুশাসনের ধারণা বর্তমান বিশ্বায়নের যুগে রাষ্ট্র পরিচালনায় একটি অতি উত্তম ব্যবস্থা হিসেবে বিবেচিত।সুশাসন ধারণাটি সাম্প্রতিক সময়ের মনে হলেও এটি প্রাচীনকাল থেকে বর্তমান সময়েও বিভিন্ন নামে পরিচিত ছিল। যেমন প্রাচীন ও মধ্য যুগে সুশাসন বলতে শাসনব্যবস্থায় ন্যায়বিচার, নৈতিকতা এবং জনগণের কল্যাণ নিশ্চিত করাকেই বুঝাত। আবার আধুনিক রাষ্ট্রের সূচনা হলে সেখানেও বিভিন্ন তাত্ত্বিক যেমন- ম্যাকিয়াভেলি, জনলক ও মন্টেস্কুর লেখায় আইনের শাসন, ক্ষমতার বিকেন্দ্রীকরণ ও গণতন্ত্রের কথা বলেছেন যা সুশাসনের অন্তর্ভুক্ত। সুশাসন আধুনিক বিশ্বে একটি গতিশীল ও চলমান সামাজিক ধারণা। বর্তমানের 'সুশাসন' প্রত্যয়টি বিশ্বব্যাংকের উদ্ভাবিত। ১৯৮৯ সালে বিশ্বব্যাংকের একটি সমীক্ষায় 'সু' প্রত্যয়টি ব্যবহার করা হয়। শাসন-এর সাথে 'সু' প্রত্যয় যোগ করে 'সুশাসন' শব্দটির প্রকাশ ঘটানো হয়। পরবর্তীতে ১৯৯২ সালে বিশ্ব সুশাসনের সংজ্ঞা প্রদান করে। বিশ্বব্যাংকের মতে সুশাসন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে উন্নয়নের লক্ষ্যে একটি দেশের অর্থনৈতিক ও সামাজিক সম্পদ ব্যবস্থাপনার জন্য ক্ষমতা প্রয়োগ করা।এরপর ১৯৯৫ সালে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (ADB) 'Governance: Sound Development Management [গণিত] রিপোর্টে সুশাসনের ধারণা দেয়। ১৯৯৭ সালে UNDP সুশাসনের মূলনীতি প্রকাশ করে সুশাসনকে সর্বজন স্বীকৃত বিষয়ে পরিণত করে। ২০০০ সালে বিশ্বব্যাংক প্রকাশ করে যে সুশাসন দায়িত্বশীলতা, স্বচ্ছতা, আইনি কাঠামো, অংশগ্রহণ এ চারটি প্রধান স্তম্ভের ওপর নির্ভরশীল। এরপর পর্যায়ক্রমে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা যেমন: IDA, VNHRC, জাতিসংঘসহ অনেকে সুশাসন নিয়ে কাজ করেছে। এসব প্রতিষ্ঠানের কার্যক্রমের মাধ্যমেই বর্তমান 'সুশাসন' ধারণাটি বিকশিত হয়ে উঠেছে। যা শাসনব্যবস্থাসমূহের মধ্যে সর্বজন স্বীকৃত।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
সুশাসনের ক্রমবিকাশ সম্পর্কে সংক্ষেপে লেখ।
চট্টগ্রাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর