উক্ত বিষয়টির শিক্ষা তোমার জীবনের কোন কোন ক্ষেত্রে ব্যবহার্য তা বিশ্লেষণ কর।
উত্তর: উক্ত বিষয়টি তথা পৌরনীতি ও সুশাসনের শিক্ষা আমার জীবনের সমগ্র ক্ষেত্রে ব্যবহার্য বলে আমি মনে করি।পৌরনীতি মানুষকে নাগরিক হিসেবে বিবেচনা করে তার সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক কার্যাবলি সম্পর্কে ধারণা দেয় এবং ভূমিকা নির্ধারণ করে থাকে, যা একটি রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জ্ঞানী, বুদ্ধিমান ও শিক্ষিত নাগরিকই রাষ্ট্রের সম্পদ। আর পৌরনীতিই মানুষের মাঝে একজন সুনাগরিকের চেতনা উন্মুক্ত করে দেয়। পৌরনীতির মূল বিষয়বস্তু হলো একটি রাষ্ট্রে নাগরিকের কী কী অধিকার ও পালনীয় আছে তা নির্ধারণ করা। আর এ ধরনের আলোচনার পরিপ্রেক্ষিতে সুনাগরিকতা অর্জনের দিকনির্দেশনা একমাত্র পৌরনীতিই দিয়ে থাকে। পৌরনীতি মূলত সুনাগরিকতার শিক্ষাদান করে থাকে। একটি রাষ্ট্রের একজন নাগরিকের কী ধরনের কাজ সম্পাদন করলে রাষ্ট্রের উন্নতি সাধিত হবে তা পৌরনীতিই শিক্ষা দেয়, যা সুনাগরিকতা অর্জনে সহায়ক। রাষ্ট্রে নাগরিকের মধ্যে গণতান্ত্রিক চেতনা সৃষ্টি করা রাষ্ট্রের উন্নয়নের পূর্বশর্ত। পৌরনীতিই নাগরিকের মধ্যে এ গণতান্ত্রিক চেতনার সঞ্চার করে থাকে। পৌরনীতি উদার দৃষ্টিভঙ্গির শিক্ষা প্রদান করে মানুষের কাঙ্ক্ষিত সুযোগ-সুবিধাকে নাগরিক অধিকারে পরিণত করে। পৌরনীতি নাগরিকের চলমান প্রকৃতির আলোচ্য বিষয়, যা নাগরিকের ঐতিহাসিক পটভূমি বর্ণনা করে, মানুষের মাঝে সুনাগরিকতার গুণাবলিকে বিকশিত করে। তাই আধুনিক নাগরিকবোধ সৃষ্টিতে পৌরনীতি পাঠের কোনো বিকল্প নেই। নাগরিকতার এমন কোনো দিক নেই যা পৌরনীতি আলোচনা করে না।আলোচনার পরিশেষে এটি প্রতীয়মান হয় যে, নাগরিক জীবনের প্রতিটি ক্ষেত্রে পৌরনীতি ও সুশাসনের জ্ঞান আবশ্যক। সমাজে বা রাষ্ট্রে সুনাগরিক হিসেবে ভূমিকা পালনের জন্য পৌরনীতি ও সুশাসনের শিক্ষা তাই আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে ব্যবহার্য।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উক্ত বিষয়টির শিক্ষা তোমার জীবনের কোন কোন ক্ষেত্রে ব্যবহার্য তা বিশ্…
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর