শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত জনাব রহিমের দেশে সুশাসনের কোন কোন বৈশিষ্ট্যর অভাব রয়েছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে জনাব রহিমের দেশে সুশাসনের বেশ কয়েকটি বৈশিষ্ট্যের অভাব পরিলক্ষিত হয়।সুশাসন এমন একটি প্রক্রিয়া যেখানে রাষ্ট্রের সকল নাগরিক সাম্যের ভিত্তিতে আইনের শাসন দ্বারা পরিচালিত হয়। আইনের শাসন বলতে আইনের দৃষ্টিতে সকলের সমতা ও সকলের জন্য একই আইন সমভাবে প্রযোজ্য হওয়াকে বোঝায়। আইনের শাসন দ্বারা সাম্য, স্বাধীনতা ও মৌলিক অকিার প্রতিষ্ঠিত হয় যা রহিমের দেশে বিদ্যমান নেই।রহিমের দেশে স্বচ্ছতা ও জবাবদিহিতারও অভাব দেখা যায়। স্বচ্ছতা ও জবাবদিহিতা দ্বারা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ও বাস্তবায়নের ক্ষেত্রে আইনসম্মত পদ্ধতি ও জনগণের নিকটে তথ্যের অবাধ প্রবাহ থাকাকে বোঝায় যার মাধ্যমে জনগণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে গৃহীত সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে বাধ্য করে থাকে। এটি জনস্বার্থ রক্ষা করে উন্নয়ন নিশ্চিত করে।বর্তমানকালে সমাজে নানা মত ও স্বার্থের উপস্থিতি দেখা যায়। এসব মত ও শ্রেণির মাঝে সমন্বয় সাধন করে ঐক্য ধরে রাখা সুশাসনের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। উদ্দীপকে রহিমের দেশে ঐকমত্যের অভাবের ফলে জাতিগত বৈষম্য ও বিরোধসহ নানাবিধ সমস্যা পরিলক্ষিত হয়। সুতরাং বলা যায়, রহিমের দেশে প্রধানত আইনের শাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা এবং ঐকমত্যের অভাব রয়েছে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত জনাব রহিমের দেশে সুশাসনের কোন কোন বৈশিষ্ট্যর অভাব…

উদ্দীপক

জনাব রহিম একটি উন্নয়নশীল দেশের নাগরিক। তার দেশে রয়েছে দরিদ্রতা, অর্থনৈতিক বৈষম্য, রাজনৈতিক অস্থিতিশীলতা, জাতিগত বৈষম্য ও বিরোধ ইত্যাদি নানাবিধ সমস্যা। তবে বর্তমানে শিক্ষা বিস্তার এবং আধুনিকায়নের ফলে নাগরিক সচেতনতা বেড়েছে। যার ফলে রাজনৈতিক দলগুলো ও সুশীল সমাজ সমস্যাগুলো সমাধানে খুবই আগ্রহী।

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর · 2025

উত্তর

আইন হচ্ছে সমাজ কর্তৃক স্বীকৃত এবং রাষ্ট্র কর্তৃক অনুমোদিত নিয়মকানুন, যা মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করে।

উত্তর

সাধারণত স্বচ্ছতা বলতে জনগণের নিকট সরকারের নিয়মকানুন এবং সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন সম্পর্কে তথ্যের অবাধকরণকে বোঝায়। স্বচ্ছতার অর্থ পরিষ্কার, স্পষ্ট ও নির্ভুল। এক কথায় স্বচ্ছতা হলো সুস্পষ্টতা। এটি সুশাসনের একটি অন্যতম বৈশিষ্ট্য। সরকারি কর্মকান্ডের স্বচ্ছতা ও জবাবদিহিতার ওপর সুশাসন নির্ভর করে। তাই কোনো দেশের উন্নয়ন নিশ্চিতকল্পে সরকারের স্বচ্ছতা নিশ্চিত করা প্রয়োজন।

উত্তর

উদ্দীপকে জনাব রহিমের দেশে সুশাসনের বেশ কয়েকটি বৈশিষ্ট্যের অভাব পরিলক্ষিত হয়।সুশাসন এমন একটি প্রক্রিয়া যেখানে রাষ্ট্রের সকল নাগরিক সাম্যের ভিত্তিতে আইনের শাসন দ্বারা পরিচালিত হয়। আইনের শাসন বলতে আইনের দৃষ্টিতে সকলের সমতা ও সকলের জন্য একই আইন সমভাবে প্রযোজ্য হওয়াকে বোঝায়। আইনের শাসন দ্বারা সাম্য, স্বাধীনতা ও মৌলিক অকিার প্রতিষ্ঠিত হয় যা রহিমের দেশে বিদ্যমান নেই।রহিমের দেশে স্বচ্ছতা ও জবাবদিহিতারও অভাব দেখা যায়। স্বচ্ছতা ও জবাবদিহিতা দ্বারা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ও বাস্তবায়নের ক্ষেত্রে আইনসম্মত পদ্ধতি ও জনগণের নিকটে তথ্যের অবাধ প্রবাহ থাকাকে বোঝায় যার মাধ্যমে জনগণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে গৃহীত সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে বাধ্য করে থাকে। এটি জনস্বার্থ রক্ষা করে উন্নয়ন নিশ্চিত করে।বর্তমানকালে সমাজে নানা মত ও স্বার্থের উপস্থিতি দেখা যায়। এসব মত ও শ্রেণির মাঝে সমন্বয় সাধন করে ঐক্য ধরে রাখা সুশাসনের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। উদ্দীপকে রহিমের দেশে ঐকমত্যের অভাবের ফলে জাতিগত বৈষম্য ও বিরোধসহ নানাবিধ সমস্যা পরিলক্ষিত হয়। সুতরাং বলা যায়, রহিমের দেশে প্রধানত আইনের শাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা এবং ঐকমত্যের অভাব রয়েছে।

উত্তর

রহিমের রাষ্ট্রটিতে সুশাসনের মূল উপাদানগুলো নিশ্চিতকরণের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব।প্রথমত, দরিদ্রতা ও অর্থনৈতিক বৈষম্য কমাতে হবে। এর জন্য প্রয়োজন আইনের শাসন। আইনের শাসন নিশ্চিত করে যে আইনের দৃষ্টিতে সকলেই সমান ও সবার জন্য আইন সমভাবে কার্যকর হবে।আইনের শাসন সাম্যভিত্তিক সমাজ প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ স্তম্ভ যার অভাবে সমাজে বৈষম্য দেখা যায়।দ্বিতীয়ত, রাজনৈতিক অস্থিতিশীলতা দূর করার জন্য জনগণ ও রাজনৈতিক দলসমূহকে সহনশীলতারও চর্চা জারি রাখতে হবে। সহনশীল রাজনৈতিক পরিবেশ জনগণ ভিন্ন মতের সাথে একমত না হলেও সে মতকে সম্মান করে ও বিরোধে লিপ্ত হয় না।তৃতীয়ত, জাতিগত বৈষম্য ও বিরোধ দূরীকরণের জন্য সমাজে ঐক্য বজায় রাখতে হবে। একটি সমাজে নানা মত ও স্বার্থ থাকে। সুশাসন প্রতিষ্ঠার জন্য এসব মত ও স্বার্থকে এমনভাবে সমন্বয় করা হয় যে, সামাজিকভাবে সকলেই লাভবান হয় এবং সামাজিক ঐক্য বজায় থাকে।চতুর্থত, সমাজে সার্বিক সুশাসন প্রতিষ্ঠার জন্য স্বচ্ছতা-জবাবদিহিতা এবং কার্যকারিতা ও দক্ষতার প্রয়োগ ঘটাতে হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে জনগণের অংশগ্রহণের মাধ্যমে জনস্বার্থ নিশ্চিত করা হয়। অন্যদিকে, কার্যকারিতা ও দক্ষতার মাধ্যমে প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহার ও যোগ্য লোকের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন নিশ্চিত করা যায়।-সুতরাং বলা যায় যে, উপর্যুক্ত উপাদানগুলো যদি রহিমের সমাজে নিশ্চিত করা যায়, তাহলেই রহিমের রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠা সম্ভবপর হবে।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।