রাজনৈতিক সচেতনতা এবং নাগরিক' দায়িত্ব ও কর্তব্যবোধ বৃদ্ধিতে "পৌরনীতি ও সুশাসন” পাঠের গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: পৌরনীতির মূল বিষয় হচ্ছে নাগরিক হিসেবে রাষ্ট্রের সদস্যদের কার্যাবলি আলোচনা করা। রাষ্ট্রে বসবাসকারী এবং রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকারকারী প্রত্যেকটি ব্যক্তিই রাষ্ট্রের নাগরিক। এ নাগরিকতা সে জন্মসূত্রে অথবা অনুমোদনসূত্রে অর্জন করতে পারে। তবে নাগরিকতা অর্জনের পদ্ধতি যাই হোক না কেন রাষ্ট্রের প্রতি তার কিছু দায়িত্ব ও কর্তব্য রয়েছে। পাশাপাশি রাষ্ট্রের সদস্য হিসেবে সে কিছু অধিকার ভোগ করে। পৌরনীতির জ্ঞান মানুষকে নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি তার অধিকার ও কর্তব্য এবং রাষ্ট্রের কাছ থেকে তার প্রাপ্য অধিকার সম্পর্কে সচেতন করে। নাগরিকতা ব্যক্তির মনের আত্মমর্যাদাবোধের বিকাশ ঘটায়। একজন নাগরিক রাষ্ট্রের কাছ থেকে তার সকল প্রকার সামাজিক ও রাজনৈতিক অধিকার প্রত্যাশা করতে পারে। পৌরনীতি পাঠের মাধ্যমে একজন নাগরিক খুব সহজেই দেশের চলমান রাজনৈতিক অবস্থা সম্পর্কে জানতে পারে। সরকার ও রাষ্ট্রের সাথে একজন নাগরিকের সম্পর্ক কী হওয়া উচিত, সামাজিক ও জাতীয় সংকটের সময় একজন নাগরিক কীভাবে ভূমিকা রাখতে পারে এবং কোন পরিস্থিতিতে কোন ধরনের সরকার ব্যবস্থা থাকা প্রয়োজন এ বিষয়গুলো নিয়ে পৌরনীতি আলোচনা করে। এভাবে পৌরনীতির পাঠ নাগরিকের রাজনৈতিক সচেতনতা এবং রাষ্ট্রের প্রতি তার দায়িত্ব ও কর্তব্যবোধ বৃদ্ধি করে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
রাজনৈতিক সচেতনতা এবং নাগরিক' দায়িত্ব ও কর্তব্যবোধ বৃদ্ধিতে "পৌরনীতি…
উদ্দীপক
মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ, ময়মনসিংহ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর