শেয়ারFacebookWhatsApp

'ক' রাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থায় কীসের ওপর গুরুত্বারোপ করা হয়েছে? তার বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।

উত্তর: 'ক' রাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থায় সুশাসন প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।আধুনিক বিশ্বে রাষ্ট্রীয় ব্যবস্থায় সুশাসন প্রতিষ্ঠাকে রাষ্ট্রের সবচেয়ে প্রয়োজনীয় বিষয় বলে বিবেচনা করা হচ্ছে। 'ক' রাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থায় জনমতের প্রাধান্য রয়েছে এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে রাষ্ট্রের যাবতীয় কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। এ বিষয়দ্বয় সুশাসনকেই প্রতিফলিত করছে। সুশাসন প্রতিষ্ঠায় জনমতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার বিপথে পরিচালিত হলে টেকসই ও মজবুত গণতন্ত্র নিশ্চিতকরণের মাধ্যমে জনমত সহায়ক ভূমিকা পালন করতে পারে। সুষ্ঠু ও যৌক্তিক জনমত সমাজ বা রাষ্ট্রে আইনের শাসন বাস্তবায়ন করে সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখে। সুষ্ঠু জনমতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সরকার শাসনকার্যে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে। এর মাধ্যমে নাগরিকের ক্ষমতায়নও ঘটে থাকে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সুশাসন প্রতিষ্ঠার অন্যতম শর্ত। জনমত প্রতিষ্ঠা এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা সুশাসনের পক্ষে বলিষ্ঠ ভূমিকা পালন করতে পারে। সুশাসনকে সমুন্নত রাখতে উক্ত দুটি বিষয়ই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকে। রাজনৈতিক ব্যবস্থায় এদের উপস্থিতি সুশাসনকে প্রতিষ্ঠিত করার পথকে সুগম করে থাকে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

'ক' রাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থায় কীসের ওপর গুরুত্বারোপ করা হয়েছে? ত…

উদ্দীপক

'ক' একটি স্বাধীন রাষ্ট্র। সেখানকার রাজনৈতিক ব্যবস্থায় জনগণের মতামত খুবই প্রাধান্য পায়। স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে রাষ্ট্রের যাবতীয় কর্মকাণ্ড পরিচালিত হয়। ফলে সরকারের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2025

উত্তর

আইন ফার্সি ভাষার শব্দ।

উত্তর

সাধারণত স্বচ্ছতা বলতে জনগণের নিকট সরকারের নিয়মকানুন এবং সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন সম্পর্কে তথ্যের অবাধকরণকে বোঝায়। স্বচ্ছতার অর্থ পরিষ্কার, স্পষ্ট ও নির্ভুল। এক কথায় স্বচ্ছতা হলো সুস্পষ্টতা। এটি সুশাসনের একটি অন্যতম বৈশিষ্ট্য। সরকারি কর্মকাণ্ডের স্বচ্ছতা ও জবাবদিহিতার ওপর সুশাসন নির্ভর করে। তাই কোনো দেশের উন্নয়ন নিশ্চিতকল্পে সরকারের স্বচ্ছতা নিশ্চিত করা প্রয়োজন।

উত্তর

'ক' রাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থায় সুশাসন প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।আধুনিক বিশ্বে রাষ্ট্রীয় ব্যবস্থায় সুশাসন প্রতিষ্ঠাকে রাষ্ট্রের সবচেয়ে প্রয়োজনীয় বিষয় বলে বিবেচনা করা হচ্ছে। 'ক' রাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থায় জনমতের প্রাধান্য রয়েছে এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে রাষ্ট্রের যাবতীয় কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। এ বিষয়দ্বয় সুশাসনকেই প্রতিফলিত করছে। সুশাসন প্রতিষ্ঠায় জনমতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার বিপথে পরিচালিত হলে টেকসই ও মজবুত গণতন্ত্র নিশ্চিতকরণের মাধ্যমে জনমত সহায়ক ভূমিকা পালন করতে পারে। সুষ্ঠু ও যৌক্তিক জনমত সমাজ বা রাষ্ট্রে আইনের শাসন বাস্তবায়ন করে সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখে। সুষ্ঠু জনমতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সরকার শাসনকার্যে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে। এর মাধ্যমে নাগরিকের ক্ষমতায়নও ঘটে থাকে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সুশাসন প্রতিষ্ঠার অন্যতম শর্ত। জনমত প্রতিষ্ঠা এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা সুশাসনের পক্ষে বলিষ্ঠ ভূমিকা পালন করতে পারে। সুশাসনকে সমুন্নত রাখতে উক্ত দুটি বিষয়ই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকে। রাজনৈতিক ব্যবস্থায় এদের উপস্থিতি সুশাসনকে প্রতিষ্ঠিত করার পথকে সুগম করে থাকে।

উত্তর

"উদ্দীপকে বর্ণিত ব্যবস্থা রাজনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করে"-বক্তব্যটির সাথে আমি সম্পূর্ণ একমত।রাজনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করার ক্ষেত্রে সুশাসনের গুরুত্ব সর্বাধিক। সুশাসন একটি দেশের আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত করে ফলে রাজনৈতিক উন্নয়ন ঘটে। একটি সুস্থ প্রগতিশীল উন্নত রাজনৈতিক ব্যবস্থার জন্য সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা একান্ত প্রয়োজন। সুশাসন সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে। আইনের শাসন ব্যতীত রাজনৈতিক উন্নয়ন কল্পনা করা যায় না। সুশাসন আইন সবার জন্য সমভাবে কার্যকর করে আইনের শাসন নিশ্চিত করে। ফলে রাজা ও প্রজা এক কাতারে শামিল হয়।রাজনৈতিক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ সূচক সরকারে জনগণের অংশগ্রহণ। সুশাসন সরকার পরিচালনায় জনগণকে সম্পৃক্ত করে গণতন্ত্রকে টেকসই পর্যায় উন্নতি করে। সুশাসনের ফলে শাসনকার্যে সরকারের অংশগ্রহণ যত অধিক হয়, সরকার ও জনগণের মধ্যে দূরত্ব ততই কমে আসে। জনগণ সরকারকে তাদের একটা অংশ মনে করে এবং সরকারের প্রতি নাগরিকদের বিদ্বেষ ও ক্ষোভ দূরীভূত হয়। সরকার ও জনগণের যৌথ উদ্যোগে বিনির্মাণ হয় একটি উন্নত রাজনৈতিক সমাজ। রাজনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করতে প্রয়োজন উন্নত রাজনৈতিক সংস্কৃতি। সুশাসন রাজনৈতিক স্থিতিশীলতা সুদৃঢ়করণের মাধ্যমে টেকসই রাজনৈতিক ব্যবস্থা নিশ্চিত করে। রাজনৈতিক উন্নয়নের পূর্বশর্ত হলো সরকার, বিরোধী দল ও জনগণের রাজনৈতিক সহিষ্ণুতা। সুশাসন এ সহিষ্ণুতা শিক্ষা দিয়ে সরকার ও বিরোধী দলকে গণতান্ত্রিক মূল্যবোধে উদ্দীপ্ত করে। ফলে ধর্মঘট, জ্বালাও-পোড়াও, হামলা-মামলা রাজনীতি থেকে নির্বাসিত হয়। সুশাসন সরকারকে বিরোধী দলের মতামতের প্রতি সহিষ্ণু হতে উৎসাহিত করে এবং বিরোধী দলকে সরকারের গঠনমূলক সমালোচনা করা ও সরকারকে সহযোগিতা করার শিক্ষা দিয়ে থাকে। ফলে সরকার ও বিরোধী দলসমূহের মধ্যে সুসম্পর্ক বিরাজ করে। এরূপ সম্পর্ক নিঃসন্দেহে রাজনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হওয়ার ফল।পরিশেষে বলা যায়, রাজনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করার জন্য সুশাসনের কোনো বিকল্প নেই।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।