শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত বিষয়টি কী? তার বিষয়বস্তু আলোচনা কর।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত পছন্দের বিষয়টি হলো পৌরনীতি ও সুশাসন। কেননা, উদ্দীপকে ইঙ্গিতপূর্ণ বিষয়টি একজন আদর্শ ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করে বিধায় নিশ্চিতভাবে এটি পৌরনীতি ও সুশাসন বিষয়কে নির্দেশ করে।পৌরনীতি ও সুশাসন যেহেতু নাগরিকতাবিষয়ক বিজ্ঞান, তাই এর পরিধি ততটা বিস্তৃত- যতটা নাগরিক জীবন বিস্তৃত রয়েছে। নাগরিকতাবিষয়ক আলোচনা পৌরনীতির মুখ্য আলোচ্য বিষয়। রাষ্ট্রের প্রতি নাগরিকদের কর্তব্য, অধিকার ও কর্তব্যের সম্পর্ক ইত্যাদি বিষয় পৌরনীতির আলোচনার ক্ষেত্র। পৌরনীতি রাজনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা করে। পৌরনীতি রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত বিভিন্ন তত্ত্ব বা মতবাদ, রাষ্ট্রের কার্যাবলি এবং রাষ্ট্রের বিভিন্ন উপাদান নিয়ে আলোচনা করে। পৌরনীতি আইন, স্বাধীনতা, সাম্য ইত্যাদি বিমূর্ত বিষয় নিয়ে আলোচনা করে। পৌরনীতি নাগরিকতার স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক দিকসহ বৈদেশিক সম্পর্কের নীতি, আন্তর্জাতিক সংস্থাসমূহ ও এগুলোর উদ্দেশ্য, গঠন ও কার্যাবলি সম্পর্কে বিশদভাবে আলোচনা করে। পৌরনীতি নাগরিকের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে আলোচনা করে। এছাড়াও পৌরনীতি প্রধান প্রধান রাজনৈতিক ঘটনা ও আন্দোলন এবং শাসনতান্ত্রিক বিকাশ সম্পর্কেও আলোচনা করে।উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, উদ্দীপকে উল্লিখিত রাশেদ ও তাহসিন পছন্দের বিষয়টি হচ্ছে পৌরনীতি ও সুশাসন। এ বিষয়টি পাঠের মাধ্যমে একজন নাগরিক আদর্শ ও সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত বিষয়টি কী? তার বিষয়বস্তু আলোচনা কর।

উদ্দীপক

একাদশ শ্রেণির ছাত্র রাশেদ ও তাহসিন ভবিষ্যতে সরকার ও রাজনীতি বিষয়ে পড়াশোনা করতে চায়। এজন্য তারা তাদের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত একটি বিষয় নেওয়ার প্রয়োজন বোধ করে। কারণ বিষয়টি পাঠ করলে তারা রাষ্ট্র, সংবিধান, নাগরিকদের করণীয়-বর্জনীয় এবং 'দেশের রাজনীতির সঠিক ইতিহাস সম্পর্কে জানতে পারবে।

আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2025

উত্তর

প্রাচীন গ্রিসের একেকটি নগরকে কেন্দ্র করে গড়ে ওঠা রাষ্ট্রকে নগররাষ্ট্র বলে।

উত্তর

সুশাসনের সাথে জবাবদিহিতার সম্পর্ক অত্যন্ত নিবিড়। সুশাসন প্রতিষ্ঠায় জবাবদিহিতা এক গুরুত্বপূর্ণ নিয়ামক। কারণ সরকারি নীতিনির্ধারণ ও নীতি বাস্তবায়নে জবাবদিহিতা না থাকলে যেকোনো সিদ্ধান্ত পক্ষপাতদুষ্ট হয়, যা সুশাসনের জন্য অন্তরায়। সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে জবাবদিহিতা একান্ত প্রয়োজন। যোগ্যতা ও মেধার ভিত্তিতে প্রশাসনে নিয়োগ নিশ্চিত করে প্রশাসনকে ঢেলে সাজালে প্রশাসনিক জবাবদিহিতা বৃদ্ধি পাৰে, যা সুশাসনের জন্য গুরুত্বপূর্ণ সহায়ক। সকল ক্ষেত্রেই সুশাসন নিশ্চিত করতে জবাবদিহিতা পূর্বশর্ত। এজন্য সুশাসন ও জবাবদিহিতার সম্পর্ক অত্যন্ত গভীর।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত পছন্দের বিষয়টি হলো পৌরনীতি ও সুশাসন। কেননা, উদ্দীপকে ইঙ্গিতপূর্ণ বিষয়টি একজন আদর্শ ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করে বিধায় নিশ্চিতভাবে এটি পৌরনীতি ও সুশাসন বিষয়কে নির্দেশ করে।পৌরনীতি ও সুশাসন যেহেতু নাগরিকতাবিষয়ক বিজ্ঞান, তাই এর পরিধি ততটা বিস্তৃত- যতটা নাগরিক জীবন বিস্তৃত রয়েছে। নাগরিকতাবিষয়ক আলোচনা পৌরনীতির মুখ্য আলোচ্য বিষয়। রাষ্ট্রের প্রতি নাগরিকদের কর্তব্য, অধিকার ও কর্তব্যের সম্পর্ক ইত্যাদি বিষয় পৌরনীতির আলোচনার ক্ষেত্র। পৌরনীতি রাজনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা করে। পৌরনীতি রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত বিভিন্ন তত্ত্ব বা মতবাদ, রাষ্ট্রের কার্যাবলি এবং রাষ্ট্রের বিভিন্ন উপাদান নিয়ে আলোচনা করে। পৌরনীতি আইন, স্বাধীনতা, সাম্য ইত্যাদি বিমূর্ত বিষয় নিয়ে আলোচনা করে। পৌরনীতি নাগরিকতার স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক দিকসহ বৈদেশিক সম্পর্কের নীতি, আন্তর্জাতিক সংস্থাসমূহ ও এগুলোর উদ্দেশ্য, গঠন ও কার্যাবলি সম্পর্কে বিশদভাবে আলোচনা করে। পৌরনীতি নাগরিকের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে আলোচনা করে। এছাড়াও পৌরনীতি প্রধান প্রধান রাজনৈতিক ঘটনা ও আন্দোলন এবং শাসনতান্ত্রিক বিকাশ সম্পর্কেও আলোচনা করে।উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, উদ্দীপকে উল্লিখিত রাশেদ ও তাহসিন পছন্দের বিষয়টি হচ্ছে পৌরনীতি ও সুশাসন। এ বিষয়টি পাঠের মাধ্যমে একজন নাগরিক আদর্শ ও সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত বিষয়টি হলো পৌরনীতি ও সুশাসন। পৌরনীতি ও সুশাসন জ্ঞানের এমন একটি বিশেষ শাখা যা পাঠের মাধ্যমে একজন আদর্শ ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে ওঠা সম্ভব হয়।প্রাত্যহিক নাগরিক জীবনে পৌরনীতি ও সুশাসন বিষয়টির গুরুত্ব অত্যধিক। পৌরনীতি নাগরিক জীবন সম্পর্কে সঠিক দিকনির্দেশন প্রদান করে বিধায় সভ্য সমাজের প্রত্যেক সদস্যের পৌরনীতি ও সুশাসন বিষয়ে জ্ঞানার্জন অত্যাবশ্যক। পৌরনীতি ও সুশাসন সুস্থ, সুন্দর ও আদর্শ সমাজজীবন গঠনের শিক্ষাদান করে। এর পাঠ নাগরিকতার অতীত ও সম্ভাব্য বা ভবিষ্যৎ সম্পর্কে পূর্বাভাস দেয়। বুদ্ধিসম্পন্ন, বিবেকবান ও আত্মসংযমী হওয়ার জন্য পৌরনীতির জ্ঞান অত্যাবশ্যক। বিভিন্ন সংগঠনের বিস্তারিত বিশ্লেষণ, সমস্যা নির্ণয় ও তাঁর সমাধান খুঁজে পেতে পৌরনীতির প্রয়োজনীয়তা রয়েছে। নাগরিক চেতনা বৃদ্ধি ও গণতান্ত্রিক মূল্যবোধ চেতনার প্রসারে পৌরনীতির পাঠ বিকল্পহীন। তাছাড়া নাগরিকদের অধিকার সচেতন করা, তাদের কর্তব্য সম্পর্কে অবগত করাসহ নাগরিক জীবনের সাথে সম্পর্কিত প্রতিটি স্তরে পৌরনীতির জ্ঞান গুরুত্বপূর্ণ। সর্বোপরি সুযোগ্য নেতৃত্ব তৈরি, দেশপ্রেম, মূল্যবোধ, সুনাগরিকতাসহ জীবনের যাবতীয় ক্ষেত্রসমূহে পৌরনীতির গুরুত্ব অপরিসীম।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।