উদ্দীপকে উল্লিখিত বিষয়ের অধ্যয়ন নাগরিক জীবনকে কীভাবে প্রভাবিত করে? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত বিষয়টি হলো পৌরনীতি ও সুশাসন। পৌরনীতি ও সুশাসন জ্ঞানের এমন একটি বিশেষ শাখা যা পাঠের মাধ্যমে একজন আদর্শ ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে ওঠা সম্ভব হয়।প্রাত্যহিক নাগরিক জীবনে পৌরনীতি ও সুশাসন বিষয়টির গুরুত্ব অত্যধিক। পৌরনীতি নাগরিক জীবন সম্পর্কে সঠিক দিকনির্দেশন প্রদান করে বিধায় সভ্য সমাজের প্রত্যেক সদস্যের পৌরনীতি ও সুশাসন বিষয়ে জ্ঞানার্জন অত্যাবশ্যক। পৌরনীতি ও সুশাসন সুস্থ, সুন্দর ও আদর্শ সমাজজীবন গঠনের শিক্ষাদান করে। এর পাঠ নাগরিকতার অতীত ও সম্ভাব্য বা ভবিষ্যৎ সম্পর্কে পূর্বাভাস দেয়। বুদ্ধিসম্পন্ন, বিবেকবান ও আত্মসংযমী হওয়ার জন্য পৌরনীতির জ্ঞান অত্যাবশ্যক। বিভিন্ন সংগঠনের বিস্তারিত বিশ্লেষণ, সমস্যা নির্ণয় ও তাঁর সমাধান খুঁজে পেতে পৌরনীতির প্রয়োজনীয়তা রয়েছে। নাগরিক চেতনা বৃদ্ধি ও গণতান্ত্রিক মূল্যবোধ চেতনার প্রসারে পৌরনীতির পাঠ বিকল্পহীন। তাছাড়া নাগরিকদের অধিকার সচেতন করা, তাদের কর্তব্য সম্পর্কে অবগত করাসহ নাগরিক জীবনের সাথে সম্পর্কিত প্রতিটি স্তরে পৌরনীতির জ্ঞান গুরুত্বপূর্ণ। সর্বোপরি সুযোগ্য নেতৃত্ব তৈরি, দেশপ্রেম, মূল্যবোধ, সুনাগরিকতাসহ জীবনের যাবতীয় ক্ষেত্রসমূহে পৌরনীতির গুরুত্ব অপরিসীম।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত বিষয়ের অধ্যয়ন নাগরিক জীবনকে কীভাবে প্রভাবিত করে? …
উদ্দীপক
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর