উদ্দীপকে উল্লিখিত বিষয়টি কীভাবে সুনাগরিক হিসেবে গড়ে উঠার শিক্ষা দেয়? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত বিষয়টি হলো পৌরনীতি ও সুশাসন, যা একজন নাগরিককে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে সাহায্য করে।পৌরনীতি ও সুশাসন পাঠের মাধ্যমে নাগরিক তার দায়িত্ববোধ ও কর্তব্য সম্পর্কে সচেতন হয়ে ওঠে। এ থেকে অর্জিত জ্ঞান ও তার সফল প্রয়োগ স্বাভাবিক, সুস্থ ও সুন্দর সমাজজীবন গঠনে নাগরিককে উদ্বুদ্ধ করে। সমাজব্যবস্থাকে সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য মেধা এবং দূরদৃষ্টিসম্পন্ন সুনাগরিক প্রয়োজন। পৌরনীতির জ্ঞান এরূপ নাগরিক সৃষ্টির নিমিত্তে ভূমিকা পালন করে থাকে। এর পাঠ নাগরিকদের গোঁড়ামি ও সংকীর্ণতা ত্যাগ করে উদার দৃষ্টিভঙ্গি সৃষ্টিতে সহায়ক ভূমিকা রাখে, যা সুনাগরিক হতে সাহায্য করে। পৌরনীতি ও সুশাসনে সুনাগরিকতার শিক্ষা দেওয়া হয়। সুনাগরিকতা অর্জনের গুণাবলি যেমন-বুদ্ধি, বিবেক, আত্মসংযম ও মূল্যবোধ সম্পর্কে পৌরনীতি ও সুশাসনের পাঠ সুনাগরিক সৃষ্টি করে। তাছাড়া পৌরনীতির জ্ঞান মানুষের মাঝে দেশপ্রেম ও মানবতাবোধ জাগ্রত করে। এক্ষেত্রে পৌরনীতি নাগরিকের অধিকার, রাষ্ট্রের প্রতি কর্তব্য ও তদসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের স্বরূপ বিশ্লেষণ করে বলে এর পাঠ দায়িত্বশীল, কর্তব্যপরায়ণ, সুশৃঙ্খল ও আদর্শ নাগরিকতাবোধসম্পন্ন নাগরিক সৃষ্টির সহায়ক। সর্বোপরি পৌরনীতি ও সুশাসনের পরিধিভুক্ত বিষয়গুলো পাঠের মাধ্যমে নাগরিকদের মধ্যে জীবনের সর্বস্তরে ও বিভিন্ন পর্যায়ে সুনাগরিকতার গুণ বিকশিত হয়। আর তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত বিষয়টি তথা পৌরনীতি ও সুশাসন সুনাগরিক হিসেবে গড়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত বিষয়টি কীভাবে সুনাগরিক হিসেবে গড়ে উঠার শিক্ষা দেয়…
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর