উদ্দীপকে কোন বিষয়টি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে পৌরনীতি ও সুশাসন বিষয়টি প্রতিফলিত হয়েছে।নাগরিকের উত্তম জীবন প্রতিষ্ঠা করাই পৌরনীতির লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে পৌরনীতি নাগরিকতার বিভিন্ন দিক সম্পর্কে বিশদভাবে আলোচনা করে।যেমন- নাগরিক ও নাগরিকতা, সুনাগরিকের গুণাবলি, নাগরিকের অধিকার ও কর্তব্য, নাগরিকের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এবং নাগরিকের স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক নানা দিক সম্পর্কে আলোচনা করে। অতএর যেহেতু পৌরনীতির মূল বিষয়বস্তু নাগরিকতাকেন্দ্রিক তাই পৌরনীতিকে নাগরিকতাবিষয়ক বিজ্ঞান বলা হয়।উদ্দীপকের মানবিক বিভাগের ক্লাসে শিক্ষক জনাব আরিন বলেন, "আজ আমি তোমাদের এমন একটি বিষয় পড়াব, যা নাগরিক জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে। বিষয়টি পড়ে তোমরা অধিকার ও কর্তব্য সম্পর্কে জানতে পারবে। রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠান নিয়েও বিষয়টি আলোচনা করে থাকে।" এক্ষেত্রে শিক্ষক জনাব আরিনের এ বক্তব্যে পৌরনীতি ও সুশাসন বিষয়টির সুষ্পষ্ট প্রতিফলন দেখা যায়। কেননা পৌরনীতি ও সুশাসন এমন একটি বিষয়, যা নাগরিকের অধিকার ও কর্তব্যসহ নাগরিকতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে আলোচনা করে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন বিষয়টি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর