শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত রাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থা অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করে- মতামত দাও।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত রাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থায় সুশাসন বিদ্যমান। এক্ষেত্রে সুশাসন অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করে- উক্তিটি যথার্থ। উদ্দীপকে বলা হয়েছে, নবীনদের রাষ্ট্রে বর্তমানে স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে রাষ্ট্রের যাবতীয় কার্মকান্ড পরিচালিত হওয়ায় সরকারের জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে। অর্থাৎ তাদের রাষ্ট্রে সুশাসন বিদ্যমান। আর অর্থনৈতিক উন্নয়নের জন্য সুশাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুশাসন হলো একটি রাষ্ট্র পরিচালনার এমন প্রক্রিয়া যেখানে স্বচ্ছতা, জবাবদিহিতা, ন্যায়বিচার, দুর্নীতি দমন ও জনগণের অংশগ্রহণ নিশ্চিত থাকে। এর মূল লক্ষ্য হলো জনকল্যাণ নিশ্চিত করা এবং রাষ্ট্রীয় সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা, যা একটি টেকসই ও স্থিতিশীল সমাজ গঠনে সহায়তা করে। সুশাসনের মাধ্যমে রাষ্ট্রে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জিত হয়, যা বিনিয়োগ, শিল্পায়ন ও কর্মসংস্থানের সুযোগ বাড়ায়। সম্পদের সুষ্ঠু ব্যবহার এবং বৈষম্য হ্রাসের মাধ্যমে আয় বণ্টনের ভারসাম্য রক্ষা করা যায়। দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, জনসম্পদের সঠিক ব্যবস্থাপনা এবং ন্যায়সংগত আর্থিক নীতি প্রণয়নের ফলে জনগণের আস্থা বৃদ্ধি পায়। এটি উদ্যোক্তাদের উৎসাহিত করে এবং একচেটিয়া কারবার রোধ করে। ফলে উৎপাদন বৃদ্ধি পায়, বেকারত্ব কমে এবং রাষ্ট্র অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে ওঠে। এছাড়া প্রাতিষ্ঠানিক দুর্বলতা দূর করে অর্থনৈতিক খাতে একটি স্থায়ী কাঠামো তৈরি হয়, যা দীর্ঘমেয়াদি উন্নয়ন নিশ্চিত করে। সুশাসন জনগণের মৌলিক চাহিদা পূরণে রাষ্ট্রকে কার্যকরভাবে পরিচালিত করে, ফলে জনসেবা কার্যক্রম আরও ফলপ্রসূ হয়। অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন এমন একটি পরিবেশ তৈরি করে, যেখানে জাতীয় আয় বৃদ্ধি এবং তা জনগণের কল্যাণে ব্যবহৃত হয়। সুতরাং, অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসনের উপস্থিতি রাষ্ট্রের উন্নয়ন প্রক্রিয়াকে ত্বরান্বিত করে, আয় ও সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করে এবং রাষ্ট্রকে বৈদেশিক নির্ভরশীলতা থেকে মুক্ত করে একটি আত্মনির্ভরশীল অর্থনীতি গড়ে তোলে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত রাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থা অর্থনৈতিক উন্নয়নকে ত্…

উদ্দীপক

নবীন উচ্চ মাধ্যমিক শ্রেণির ছাত্র। তার শিক্ষক তাকে নাগরিক অধিকার ও কর্তব্য সম্পর্কিত একটি বিষয় অধ্যয়ন করতে বলেন, কারণ দায়িত্বসম্পন্ন সুনাগরিকতার শিক্ষা এ বিষয় থেকে পাওয়া যায়। নবীনদের রাষ্ট্রে বর্তমানে স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে রাষ্ট্রের যাবতীয় কর্মকাণ্ড পরিচালিত হওয়ায় সরকারের জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে।

Chittagong · 2025

উত্তর

বিশ্বব্যাংক সর্বপ্রথম সুশাসন সম্পর্কে ধারণা প্রদান করে।

উত্তর

সাধারণভাবে স্বজনপ্রীতি হচ্ছে আত্মীয় তোষণ। স্বজনপ্রীতি বলতে বোঝায় স্বজনদের বিশেষ সুবিধা প্রদান করা। কিন্তু প্রশাসনিক অর্থে নিয়োগ, বদলি, পদায়ন বা অন্যান্য সুযোগ-সুবিধার ক্ষেত্রে স্বজনদের অগ্রাধিকার প্রদান করাই হচ্ছে স্বজনপ্রীতি।

উত্তর

নবীনের শিক্ষক পৌরনীতি ও সুশাসন বিষয়টি অধ্যয়ন করতে বলেছেন।উদ্দীপকে বলা হয়েছে, নবীন উচ্চ মাধ্যমিক শ্রেণির ছাত্র। তার শিক্ষক তাকে নাগরিক অধিকার ও কর্তব্য সম্পর্কিত একটি বিষয় অধ্যয়ন করতে বলেন। কারণ দায়িত্বসম্পন্ন সুনাগরিকতার শিক্ষা এ বিষয় থেকে পাওয়া যায়। এরূপ বৈশিষ্ট্যগুলো পৌরনীতি ও সুশাসন বিষয়টিকে উপস্থাপন করে।পৌরনীতি নাগরিকতাবিষয়ক বিজ্ঞান। নাগরিকতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে পৌরনীতি ও সুশাসন আলোচনা করে। এক্ষেত্রে নাগরিকের ব্যক্তিত্ব বিকাশের জন্য আমরা যেমন রাষ্ট্রপ্রদত্ত সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও মৌলিক অধিকার ভোগ করি, তেমনি আমাদেরকেও রাষ্ট্রকে সচল, গতিশীল ও প্রাণবন্ত করার জন্য বিভিন্ন কর্তব্য পালন করতে হয়। যেমন- রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ, আইন মান্য করা, সঠিক সময়ে কর প্রদান করা, সন্তানদের শিক্ষিত করা, রাষ্ট্রের সেবা করা, সততার সাথে ভোটদান ইত্যাদি। অধিকার ও কর্তব্যের এসব বিষয় পৌরনীতি আলোচনা করে।শুধু তাই নয়, রাষ্ট্রের নাগরিক হিসেবে তার অতীত, বর্তমান, ভবিষ্যৎ কিংবা স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক ভূমিকা কী হবে সে বিষয়েও পৌরনীতি ধারণা প্রদান করে ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করে। ফলে একজন নাগরিক স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠা পায়। এসব কারণে পৌরনীতি ও সুশাসনের পরিধি অত্যন্ত ব্যাপক।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত রাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থায় সুশাসন বিদ্যমান। এক্ষেত্রে সুশাসন অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করে- উক্তিটি যথার্থ। উদ্দীপকে বলা হয়েছে, নবীনদের রাষ্ট্রে বর্তমানে স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে রাষ্ট্রের যাবতীয় কার্মকান্ড পরিচালিত হওয়ায় সরকারের জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে। অর্থাৎ তাদের রাষ্ট্রে সুশাসন বিদ্যমান। আর অর্থনৈতিক উন্নয়নের জন্য সুশাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুশাসন হলো একটি রাষ্ট্র পরিচালনার এমন প্রক্রিয়া যেখানে স্বচ্ছতা, জবাবদিহিতা, ন্যায়বিচার, দুর্নীতি দমন ও জনগণের অংশগ্রহণ নিশ্চিত থাকে। এর মূল লক্ষ্য হলো জনকল্যাণ নিশ্চিত করা এবং রাষ্ট্রীয় সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা, যা একটি টেকসই ও স্থিতিশীল সমাজ গঠনে সহায়তা করে। সুশাসনের মাধ্যমে রাষ্ট্রে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জিত হয়, যা বিনিয়োগ, শিল্পায়ন ও কর্মসংস্থানের সুযোগ বাড়ায়। সম্পদের সুষ্ঠু ব্যবহার এবং বৈষম্য হ্রাসের মাধ্যমে আয় বণ্টনের ভারসাম্য রক্ষা করা যায়। দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, জনসম্পদের সঠিক ব্যবস্থাপনা এবং ন্যায়সংগত আর্থিক নীতি প্রণয়নের ফলে জনগণের আস্থা বৃদ্ধি পায়। এটি উদ্যোক্তাদের উৎসাহিত করে এবং একচেটিয়া কারবার রোধ করে। ফলে উৎপাদন বৃদ্ধি পায়, বেকারত্ব কমে এবং রাষ্ট্র অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে ওঠে। এছাড়া প্রাতিষ্ঠানিক দুর্বলতা দূর করে অর্থনৈতিক খাতে একটি স্থায়ী কাঠামো তৈরি হয়, যা দীর্ঘমেয়াদি উন্নয়ন নিশ্চিত করে। সুশাসন জনগণের মৌলিক চাহিদা পূরণে রাষ্ট্রকে কার্যকরভাবে পরিচালিত করে, ফলে জনসেবা কার্যক্রম আরও ফলপ্রসূ হয়। অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন এমন একটি পরিবেশ তৈরি করে, যেখানে জাতীয় আয় বৃদ্ধি এবং তা জনগণের কল্যাণে ব্যবহৃত হয়। সুতরাং, অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসনের উপস্থিতি রাষ্ট্রের উন্নয়ন প্রক্রিয়াকে ত্বরান্বিত করে, আয় ও সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করে এবং রাষ্ট্রকে বৈদেশিক নির্ভরশীলতা থেকে মুক্ত করে একটি আত্মনির্ভরশীল অর্থনীতি গড়ে তোলে।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।