শেয়ারFacebookWhatsApp

বর্ণিত দেশে কীসের অভাব পরিলক্ষিত হয়? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে বর্ণিত দেশে সুশাসনের অভাব পরিলক্ষিত হয়।উদ্দীপকে বলা হয়েছে, বিশ্বে এখনও অনেক রাষ্ট্রে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার থাকা সত্ত্বেও সেখানে দুর্নীতি, অদক্ষতা ও ক্ষমতার অপব্যবহার ইত্যাদির কারণে জনগণের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব হচ্ছে না। উদ্দীপকে বর্ণিত এ দেশে সুশাসনের অভাব রয়েছে। কারণ দেশটিতে সুশাসনের তিনটি সমস্যা বা অন্তরায় সে দেশে বিদ্যমান রয়েছে। সুশাসন প্রতিষ্ঠায় বড় একটি বাধা হলো দুর্নীতি। রাষ্ট্রীয় ব্যবস্থায় যদি দুর্নীতি প্রবেশ করে তবে সেখানে ন্যায়পরায়ণতা, আইনের শাসন সুদূরপরাহত বিষয়ে পরিণত হয়। শাসনব্যবস্থায় দুর্নীতি জনসাধারণকে প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করে, সামাজিক বৈষম্য সৃষ্টি করে এবং ভারসাম্যহীনতা তৈরি করে। দুর্নীতি জনগণের দুর্ভোগ বাড়ায়, দুর্নীতি জাতীয় উন্নয়নের অন্তরায় এবং দুর্নীতি হলো দারিদ্র্যের মূল কারণ। তাছাড়া দেশটিতে অদক্ষতা এবং ক্ষমতার অপব্যবহার বিষয় দুটিও পরিলক্ষিত হয়। যেকোনো রাষ্ট্রে সুশাসন নিশ্চিত করতে হলে আমলাদের অবশ্যই প্রয়োজনীয় দক্ষতাসম্পন্ন হতে হয়। আমলাতান্ত্রিক অদক্ষতার কারণে অনেক ক্ষেত্রে সুশাসন নিশ্চিত করা সম্ভব হয় না। উদ্দীপকেও আমরা অদক্ষতার বিষয়টি দেখি, যা দেশটির সুশাসনের অভাবকেই নির্দেশ করে। আবার "ক্ষমতা মানুষকে দুর্নীতিগ্রস্ত করে চরম ক্ষমতা চরমভাবে দুর্নীতিগ্রস্ত করে”- বার্ট্রান্ড রাসেলের এ কথাটি থেকে সহজেই বোধগম্য হয় যে, কেন্দ্রীভূত ক্ষমতা সুশাসনের পথে অন্তরায় সৃষ্টি করে। রাষ্ট্রীয় ক্ষমতা যদি কেবল একজন বা কয়েকজন ব্যক্তি ও সংগঠনের হাতে কেন্দ্রীভূত থাকে, তবে তাদেরকে এটি স্বেচ্ছাচারী করে তুলতে পারে। তাই ক্ষমতার ভারসাম্যপূর্ণ বণ্টন থাকা দরকার।অতএব এটি স্পষ্টতই প্রতীয়মান হয় যে, উদ্দীপকে বর্ণিত দেশে সুশাসনের অভাব পরিলক্ষিত হয়।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

বর্ণিত দেশে কীসের অভাব পরিলক্ষিত হয়? ব্যাখ্যা কর।

উদ্দীপক

বিশ্বে এখনও অনেক রাষ্ট্রে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার থাকলেও দুর্নীতি, অদক্ষতা, ক্ষমতার অপব্যবহার ইত্যাদি কারণে জনগণের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব হচ্ছে না।

আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ · 2025

উত্তর

সুশাসনের একটি উপাদান হলো 'গণতন্ত্র'।

উত্তর

আইনের শাসন বলতে আইনের চোখে সবাই সমান এবং সবকিছুর উপরে আইনের প্রাধান্যের স্বীকৃতিকে বোঝায়। আইনের শাসনের অর্থ হচ্ছে ধর্ম-বর্ণ-শ্রেণি এবং ছোট-বড় নির্বিশেষে সবাই আইনের কাছে সমান। আইনের শাসনের ফলে নাগরিক ও শাসকের জন্য আইন সমভাবে কার্যকর হয়। ফলে স্বাধীনতা ও সাম্য সুরক্ষিত হয়।

উত্তর

উদ্দীপকে বর্ণিত দেশে সুশাসনের অভাব পরিলক্ষিত হয়।উদ্দীপকে বলা হয়েছে, বিশ্বে এখনও অনেক রাষ্ট্রে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার থাকা সত্ত্বেও সেখানে দুর্নীতি, অদক্ষতা ও ক্ষমতার অপব্যবহার ইত্যাদির কারণে জনগণের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব হচ্ছে না। উদ্দীপকে বর্ণিত এ দেশে সুশাসনের অভাব রয়েছে। কারণ দেশটিতে সুশাসনের তিনটি সমস্যা বা অন্তরায় সে দেশে বিদ্যমান রয়েছে। সুশাসন প্রতিষ্ঠায় বড় একটি বাধা হলো দুর্নীতি। রাষ্ট্রীয় ব্যবস্থায় যদি দুর্নীতি প্রবেশ করে তবে সেখানে ন্যায়পরায়ণতা, আইনের শাসন সুদূরপরাহত বিষয়ে পরিণত হয়। শাসনব্যবস্থায় দুর্নীতি জনসাধারণকে প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করে, সামাজিক বৈষম্য সৃষ্টি করে এবং ভারসাম্যহীনতা তৈরি করে। দুর্নীতি জনগণের দুর্ভোগ বাড়ায়, দুর্নীতি জাতীয় উন্নয়নের অন্তরায় এবং দুর্নীতি হলো দারিদ্র্যের মূল কারণ। তাছাড়া দেশটিতে অদক্ষতা এবং ক্ষমতার অপব্যবহার বিষয় দুটিও পরিলক্ষিত হয়। যেকোনো রাষ্ট্রে সুশাসন নিশ্চিত করতে হলে আমলাদের অবশ্যই প্রয়োজনীয় দক্ষতাসম্পন্ন হতে হয়। আমলাতান্ত্রিক অদক্ষতার কারণে অনেক ক্ষেত্রে সুশাসন নিশ্চিত করা সম্ভব হয় না। উদ্দীপকেও আমরা অদক্ষতার বিষয়টি দেখি, যা দেশটির সুশাসনের অভাবকেই নির্দেশ করে। আবার "ক্ষমতা মানুষকে দুর্নীতিগ্রস্ত করে চরম ক্ষমতা চরমভাবে দুর্নীতিগ্রস্ত করে”- বার্ট্রান্ড রাসেলের এ কথাটি থেকে সহজেই বোধগম্য হয় যে, কেন্দ্রীভূত ক্ষমতা সুশাসনের পথে অন্তরায় সৃষ্টি করে। রাষ্ট্রীয় ক্ষমতা যদি কেবল একজন বা কয়েকজন ব্যক্তি ও সংগঠনের হাতে কেন্দ্রীভূত থাকে, তবে তাদেরকে এটি স্বেচ্ছাচারী করে তুলতে পারে। তাই ক্ষমতার ভারসাম্যপূর্ণ বণ্টন থাকা দরকার।অতএব এটি স্পষ্টতই প্রতীয়মান হয় যে, উদ্দীপকে বর্ণিত দেশে সুশাসনের অভাব পরিলক্ষিত হয়।

উত্তর

উদ্দীপকে বর্ণিত দেশে উল্লেখকৃত সমস্যাসমূহ দূর করে সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব।উদ্দীপকে বর্ণিত দেশটিতে সুশাসনের যে তিনটি সমস্যা বা অন্তরায়ের কথা উল্লেখ রয়েছে সেই তিনটি সমস্যার সমাধান করতে হবে সর্বাগ্রে এবং অতঃপর দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। তবেই জনগণের উন্নয়ন সম্ভব হবে। দুর্নীতি হলো সুশাসনের একটি বড় রকমের অন্তরায়। এটি একটি অভিশাপ বলা চলে। রাষ্ট্রীয় ব্যবস্থায় দুর্নীতি থাকলে সেখানে আইনের শাসন, ন্যায়পরায়ণতা কল্পনামাত্র। দুর্নীতির কারণে জনগণ প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হয়। দুর্নীতি সামাজিক বৈষম্য ও ভারসাম্যহীনতা সৃষ্টি করে। শুধু তাই নয়, দুর্নীতি জনদুর্ভোগ বাড়ানোর পাশাপাশি জাতীয় উন্নয়ন ব্যাহত করে। দুর্নীতি দারিদ্র্যের মূল কারণ। দুর্নীতির মূলোৎপাটন করে সুশাসন প্রতিষ্ঠিত করলে উদ্দীপকে বর্ণিত দেশের জনগণের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব হবে। তাছাড়া অদক্ষতাও সুশাসনের অন্তরায়। আমলাতান্ত্রিক অদক্ষতার কারণে অনেক ক্ষেত্রে সুশাসন নিশ্চিত করা যায় না। উক্ত দেশে আমলাদের অবশ্যই প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তুলতে হবে, যাতে সুশাসন নিশ্চিত হবে এবং জনগণের কাঙ্ক্ষিত উন্নতি সম্ভব হবে। আবার ক্ষমতার অপব্যবহার সুশাসনকে ব্যাহত করে। কেন্দ্রীভূত ক্ষমতা মানুষকে স্বেচ্ছাচারী করে। ক্ষমতা কাঠামো কর্তৃত্বমূলক হলেও সেখানে সুশাসন বজায় থাকে না। তাই ক্ষমতার ভারসাম্যপূর্ণ বণ্টন থাকা দরকার। এতে জবাবদিহিতা নিশ্চিত হয়ে সুশাসন প্রতিষ্ঠিত হয়। উদ্দীপকের দেশের জনগণের কাঙ্ক্ষিত উন্নয়নের জন্য আইন, বিচার ও শাসন বিভাগের মধ্যে নিয়মতান্ত্রিকভাবে ক্ষমতার ভাগাভাগি করে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। স্বাধীন বিচার বিভাগ এবং জনপ্রতিনিধিদের জবাবদিহিতা নিশ্চিত করতে যথাযথ ক্ষমতাসম্পন্ন একটি আইনসভা থাকতে হবে। তাহলে উক্ত দেশে ক্ষমতার অপব্যবহার রোধ হবে এবং সুশাসন প্রতিষ্ঠিত হবে।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।