উদ্দীপকে বর্ণিত দেশে কীভাবে জনগণের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত দেশে উল্লেখকৃত সমস্যাসমূহ দূর করে সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব।উদ্দীপকে বর্ণিত দেশটিতে সুশাসনের যে তিনটি সমস্যা বা অন্তরায়ের কথা উল্লেখ রয়েছে সেই তিনটি সমস্যার সমাধান করতে হবে সর্বাগ্রে এবং অতঃপর দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। তবেই জনগণের উন্নয়ন সম্ভব হবে। দুর্নীতি হলো সুশাসনের একটি বড় রকমের অন্তরায়। এটি একটি অভিশাপ বলা চলে। রাষ্ট্রীয় ব্যবস্থায় দুর্নীতি থাকলে সেখানে আইনের শাসন, ন্যায়পরায়ণতা কল্পনামাত্র। দুর্নীতির কারণে জনগণ প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হয়। দুর্নীতি সামাজিক বৈষম্য ও ভারসাম্যহীনতা সৃষ্টি করে। শুধু তাই নয়, দুর্নীতি জনদুর্ভোগ বাড়ানোর পাশাপাশি জাতীয় উন্নয়ন ব্যাহত করে। দুর্নীতি দারিদ্র্যের মূল কারণ। দুর্নীতির মূলোৎপাটন করে সুশাসন প্রতিষ্ঠিত করলে উদ্দীপকে বর্ণিত দেশের জনগণের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব হবে। তাছাড়া অদক্ষতাও সুশাসনের অন্তরায়। আমলাতান্ত্রিক অদক্ষতার কারণে অনেক ক্ষেত্রে সুশাসন নিশ্চিত করা যায় না। উক্ত দেশে আমলাদের অবশ্যই প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তুলতে হবে, যাতে সুশাসন নিশ্চিত হবে এবং জনগণের কাঙ্ক্ষিত উন্নতি সম্ভব হবে। আবার ক্ষমতার অপব্যবহার সুশাসনকে ব্যাহত করে। কেন্দ্রীভূত ক্ষমতা মানুষকে স্বেচ্ছাচারী করে। ক্ষমতা কাঠামো কর্তৃত্বমূলক হলেও সেখানে সুশাসন বজায় থাকে না। তাই ক্ষমতার ভারসাম্যপূর্ণ বণ্টন থাকা দরকার। এতে জবাবদিহিতা নিশ্চিত হয়ে সুশাসন প্রতিষ্ঠিত হয়। উদ্দীপকের দেশের জনগণের কাঙ্ক্ষিত উন্নয়নের জন্য আইন, বিচার ও শাসন বিভাগের মধ্যে নিয়মতান্ত্রিকভাবে ক্ষমতার ভাগাভাগি করে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। স্বাধীন বিচার বিভাগ এবং জনপ্রতিনিধিদের জবাবদিহিতা নিশ্চিত করতে যথাযথ ক্ষমতাসম্পন্ন একটি আইনসভা থাকতে হবে। তাহলে উক্ত দেশে ক্ষমতার অপব্যবহার রোধ হবে এবং সুশাসন প্রতিষ্ঠিত হবে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত দেশে কীভাবে জনগণের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব? বিশ্লেষণ…
উদ্দীপক
আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর