উদ্দীপকে নির্দেশিত বিষয়টি কীভাবে সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখে? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে নির্দেশিত বিষয়টি হলো পৌরনীতি ও সুশাসন, যা সুশাসন প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অদক্ষতা, সুশাসনের জন্য অন্যতম প্রধান শর্ত হলো শাসনকার্যে জনসাধারণের প্রত্যক্ষ বা পরোক্ষ অংশগ্রহণ। আর এজন্য প্রয়োজন রাজনৈতিক জ্ঞান ও সচেতনতা। পৌরনীতি ও সুশাসন নাগরিকদের মাঝে সচেতনতা সৃষ্টি করে। সুশাসন প্রতিষ্ঠার অন্যতম প্রতিবন্ধকতা হলো বাকস্বাধীনতায় হস্তক্ষেপ। এছাড়াও রয়েছে সরকারের জবাবদিহিতার অভাব, আইনের শাসনের অভাব, সরকারের পরমতসহিষ্ণুতার অভাব, জনসচেতনতার অভাব ইত্যাদি। এক্ষেত্রে পৌরনীতি ও সুশাসন প্রতিটি সমস্যার সমাধান দেয়। সংশ্লিষ্ট ও প্রয়োজনীয় তথ্য-উপাত্তসহ ধারাবাহিকভাবে প্রতিটি সমস্যার সমাধানকল্পে পৌরনীতি ও সুশাসন কাজ করে। পৌরনীতি নাগরিকদের যেমন অধিকার-কর্তব্য সম্পর্কে জ্ঞান দেয় ও সুশাসন তেমনি সরকারসহ সব প্রতিষ্ঠানের জন্য রয়েছে প্রয়োজনীয় দিক নির্দেশনা। ফলে জনগণ ও সরকারের পারস্পরিক সুষ্ঠু সমন্বয় ও যৌথ উদ্যোগে সুশাসন প্রতিষ্ঠার পথ সুগম হয়। এজন্য পৌরনীতি ও সুশাসনের লক্ষ্য ও উদ্দেশ্যকে আমরা সাধারণভাবে বলতে পারি, সুশাসন নিশ্চিত করা। এ অর্থে পৌরনীতি যদি হয় তত্ত্বীয়, তাহলে সুশাসন হলো এর ব্যবহারিক দিক। অর্থাৎ, সুশাসন প্রতিষ্ঠার পাথেয় হলো উদ্দীপকে ইঙ্গিতপূর্ণ বিষয়টির অর্থাৎ পৌরনীতির জ্ঞান। সুতরাং বলা যায়, সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে পৌরনীতি ও সুশাসন বিষয়টি কেন্দ্রীয় ভূমিকায় সর্বদাই অবতীর্ণ থাকে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে নির্দেশিত বিষয়টি কীভাবে সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখে? বিশ…
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর