লেখচিত্রটির '?' চিহ্নিত স্থানে তোমার পাঠ্যবইয়ের কোন বিষয়টির প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: লেখচিত্রটির "?" চিহ্নিত স্থানে আমার পাঠ্যবইয়ের পৌরনীতি ও সুশাসন বিষয়টির পরিধিকে ইঙ্গিত করা হয়েছে।পৌরনীতি ও সুশাসনের আলোচনার কেন্দ্রবিন্দু হলো নাগরিক। একটি রাষ্ট্রের উন্নতি-অবনতি, উত্থান-পতন, সফলতা-ব্যর্থতা নির্ভর করে রাষ্ট্রের নাগরিকের ভূমিকার ওপর। উত্তম নাগরিক রাষ্ট্রের সম্পদ। নাগরিকের উত্তম ও পূর্ণাঙ্গ জীবন প্রতিষ্ঠা করার জন্যই মূলত রাষ্ট্রের উৎপত্তি। এসব কারণে পৌরনীতিকে নাগরিকতাবিষয়ক বিজ্ঞান বলা হয়। আবার, নাগরিকের ব্যক্তিত্ব বিকাশের জন্য যেমন অধিকার অপরিহার্য, তেমনি রাষ্ট্রকে সচল, গতিশীল ও প্রাণবন্ত করার জন্য কর্তব্য পালন আবশ্যক। অধিকার ভোগ করতে হলে একজন নাগরিককে যেসব কর্তব্য পালন করতে হয় এবং অধিকার যেভাবে বিভিন্ন ধরনের কর্তব্যের সাথে সম্পর্কিত পৌরনীতি তা আলোচনা করে। তাছাড়া রাষ্ট্রের সংজ্ঞা, প্রকৃতি ও উৎপত্তির ইতিহাস, রাষ্ট্রের উপাদানসমূহ, রাষ্ট্রের উদ্দেশ্য ও কার্যাবলি, সরকারের প্রকৃতি ও শ্রেণিবিভাগ এবং কার্যাবলি প্রভৃতি বিষয় নাগরিক জীবনের সাথে জড়িত। পৌরনীতি এসব বিষয় সম্পর্কে বিশদভাবে আলোচনা করে। এছাড়া নাগরিক জীবন আজ স্থানীয় ও জাতীয় গণ্ডির সীমানা পেরিয়ে আন্তর্জাতিক রূপ লাভ করেছে। অর্থনৈতিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ক্ষেত্রে সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে বিশ্বের প্রায় প্রতিটি দেশই বর্তমানে প্রতিবেশী ও দূরের সকল রাষ্ট্রের সাহায্য ও সহযোগিতা কামনা করে। এক্ষেত্রে বিশ্বশান্তি ও বন্ধুত্বের বন্ধনকে সুদৃঢ় করার জন্যই মানুষ গড়ে তুলেছে জাতিসংঘসহ বহু আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান। পৌরনীতি ও সুশাসন এসব প্রতিষ্ঠানের উদ্ভব, বিকাশ, উদ্দেশ্য ও কার্যাবলি সম্পর্কে আলোচনা করে।উদ্দীপকের লেখচিত্রে দেখানো তথ্যগুলো হলো নাগরিক, অধিকার ও কর্তব্য এবং রাষ্ট্র, বিশ্বমানবতা। এসব তথ্যগুলো পৌরনীতি ও সুশাসনের পরিধিকেই উপস্থাপন করে।তাই বলা যায়, লেখচিত্রটির "?" চিহ্নিত স্থানে আমার পাঠ্যবইয়ের পৌরনীতি ও সুশাসন বিষয়টির পরিধিকে ইঙ্গিত করা হয়েছে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
লেখচিত্রটির '?' চিহ্নিত স্থানে তোমার পাঠ্যবইয়ের কোন বিষয়টির প্রতি ই…
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর