শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লেখিত বিষয়টি কীভাবে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার শিক্ষা দেয়? বিশ্লেষণ করো।

উত্তর: উদ্দীপকে উল্লেখিত বিষয়টি তথা পৌরনীতি ও সুশাসন সুনাগরিকের করণীয় বিষয়গুলো আলোচনার মাধ্যমে ব্যক্তিকে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার শিক্ষা দেয়। পৌরনীতি ও সুশাসন নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। তাই একজন নাগরিকের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পৌরনীতি ও সুশাসন অধ্যয়ন ও অনুশীলনের গুরুত্ব অপরিসীম। রাষ্ট্রের সব নাগরিকই সুনাগরিক নয়। বুদ্ধি, বিবেক ও আত্মসংযম এই তিনটি গুণসম্পন্ন ব্যক্তিই সুনাগরিক হিসেবে পরিগণিত। বিবেকবুদ্ধিসম্পন্ন ব্যক্তি নিজ পরিবার, সমাজ ও রাষ্ট্রের বহুমুখী সমস্যা চিহ্নিত করে সমাধানের ক্ষেত্রে সঠিক ও কার্যকর সিদ্ধান্ত নিতে পারে। ন্যায়-অন্যায়, সৎ-অসৎ, ভালো-মন্দ অনুধাবন করতে পারে এবং অন্যায় ও অসৎ কর্মকান্ড থেকে নিজেকে বিরত রাখতে পারে। এছাড়া রাষ্ট্র প্রদত্ত অধিকার ভোগ করার পাশাপাশি রাষ্ট্রের প্রতি তার দায়িত্ব ও কর্তব্য পালন করে থাকে। আত্মসংযমী ব্যক্তি নিজেকে সকল প্রকার লোভ-লালসার উর্ধ্বে রেখে সততা ও নিষ্ঠার সাথে নিজের দায়িত্ব-কর্তব্য পালন করে। পৌরনীতি ও সুশাসন পাঠের মাধ্যমে নাগরিকতার অর্থ ও প্রকৃতি, নাগরিকতা অর্জন ও বিলোপ, সুনাগরিকতা, সুনাগরিকের প্রতিবন্ধকতা দূরীকরণের উপায়, নাগরিকের অধিকার, দায়িত্ব ও কর্তব্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানা যায়। এছাড়া পৌরনীতি ও সুশাসন পাঠ করে নাগরিকগণ নিজেদেরকে সৎ, ন্যায়পরায়ণ, বুদ্ধিমান, আত্মসংযমী, দায়িত্বশীল, বিবেকবান এবং সত্যনিষ্ঠ মানুষ হিসেবে গড়ে তুলতে পারে। একমাত্র পৌরনীতি ও সুশাসনের জ্ঞান মানুষকে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে সাহায্য করে। আলোচনার প্রেক্ষিতে বলা যায়, পৌরনীতি ও সুশাসন নাগরিকতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে আলোচনা করে, যা থেকে শিক্ষা নিয়ে ব্যক্তি সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে উল্লেখিত বিষয়টি কীভাবে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার শিক্ষা দেয়…

উদ্দীপক

ইয়ানা উচ্চমাধ্যমিক শ্রেণির ছাত্রী। তার শিক্ষক তাকে নাগরিকের অধিকার ও কর্তব্য সম্পর্কিত একটি বিষয় অধ্যয়ন করার জন্য বলেন। তিনি তাকে আরও বলেন যে, দায়িত্ববোধ সম্পন্ন সুনাগরিকতার শিক্ষা এ বিষয় হতে পাওয়া যায়।

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024

উত্তর

পৌরনীতি হচ্ছে এমন একটি শাস্ত্র, যা নাগরিকের অধিকার ও কর্তব্য, নাগরিকের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ জীবনে এবং নাগরিকতার স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা করে।

উত্তর

আইনের শাসন বলতে আইনের চোখে সবার সমান হওয়া এবং সব কিছুর ওপরে আইনের প্রাধান্যের স্বীকৃতিকে বোঝায়। আইনের শাসনের অর্থ হচ্ছে ধর্ম, বর্ণ, শ্রেণি এবং ছোট-বড় নির্বিশেষে সবাই আইনের কাছে সমান। যে কেউ আইন ভঙ্গ করলে তাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হবে-এটাই আইনের শাসনের বিধান। আইনের শাসন ব্যক্তির সাম্য ও স্বাধীনতার রক্ষাকবচ।

উত্তর

উদ্দীপকের শিক্ষক ইয়ানাকে পৌরনীতি ও সুশাসন বিষয়টি অধ্যয়নের কথা বলেছেন, যার পরিধি ও বিষয়বস্তু ব্যাপক ও বিস্তৃত। পৌরনীতি ও সুশাসনের পরিধি ও বিষয়বস্তুর ক্ষেত্রে দেখা যায়, এটি নাগরিকতার উদ্ভব, বিকাশ, বিবর্তন, সুনাগরিকতা, নাগরিকের অধিকার ও কর্তব্য প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করে। সমাজের মৌলিক প্রতিষ্ঠান যেমন- পরিবার ও রাষ্ট্রের উৎপত্তি, বিকাশ, কার্যাবলি প্রভৃতি পৌরনীতি ও সুশাসনের আলোচনার অন্তর্ভুক্ত। এটি নাগরিকের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে আলোচনার পাশাপাশি নাগরিকতার স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক দিক নিয়েও আলোচনা করে। পৌরনীতি ও সুশাসন রাজনৈতিক, সাংবিধানিক অগ্রগতি ও বিকাশ সম্পর্কেও আলোচনা করে। পাশাপাশি রাজনৈতিক দল, গণতন্ত্র, সরকার, নির্বাচন, জনমত প্রভৃতি বিষয়গুলোও পৌরনীতি ও সুশাসনে আলোচিত হয়। এছাড়া আন্তর্জাতিক নাগরিকতা, বিশ্বগ্রাম, আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক ইত্যাদি বিষয়গুলোও পৌরনীতি ও সুশাসনের আলোচ্য বিষয়।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত বিষয়টি তথা পৌরনীতি ও সুশাসন সুনাগরিকের করণীয় বিষয়গুলো আলোচনার মাধ্যমে ব্যক্তিকে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার শিক্ষা দেয়। পৌরনীতি ও সুশাসন নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। তাই একজন নাগরিকের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পৌরনীতি ও সুশাসন অধ্যয়ন ও অনুশীলনের গুরুত্ব অপরিসীম। রাষ্ট্রের সব নাগরিকই সুনাগরিক নয়। বুদ্ধি, বিবেক ও আত্মসংযম এই তিনটি গুণসম্পন্ন ব্যক্তিই সুনাগরিক হিসেবে পরিগণিত। বিবেকবুদ্ধিসম্পন্ন ব্যক্তি নিজ পরিবার, সমাজ ও রাষ্ট্রের বহুমুখী সমস্যা চিহ্নিত করে সমাধানের ক্ষেত্রে সঠিক ও কার্যকর সিদ্ধান্ত নিতে পারে। ন্যায়-অন্যায়, সৎ-অসৎ, ভালো-মন্দ অনুধাবন করতে পারে এবং অন্যায় ও অসৎ কর্মকান্ড থেকে নিজেকে বিরত রাখতে পারে। এছাড়া রাষ্ট্র প্রদত্ত অধিকার ভোগ করার পাশাপাশি রাষ্ট্রের প্রতি তার দায়িত্ব ও কর্তব্য পালন করে থাকে। আত্মসংযমী ব্যক্তি নিজেকে সকল প্রকার লোভ-লালসার উর্ধ্বে রেখে সততা ও নিষ্ঠার সাথে নিজের দায়িত্ব-কর্তব্য পালন করে। পৌরনীতি ও সুশাসন পাঠের মাধ্যমে নাগরিকতার অর্থ ও প্রকৃতি, নাগরিকতা অর্জন ও বিলোপ, সুনাগরিকতা, সুনাগরিকের প্রতিবন্ধকতা দূরীকরণের উপায়, নাগরিকের অধিকার, দায়িত্ব ও কর্তব্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানা যায়। এছাড়া পৌরনীতি ও সুশাসন পাঠ করে নাগরিকগণ নিজেদেরকে সৎ, ন্যায়পরায়ণ, বুদ্ধিমান, আত্মসংযমী, দায়িত্বশীল, বিবেকবান এবং সত্যনিষ্ঠ মানুষ হিসেবে গড়ে তুলতে পারে। একমাত্র পৌরনীতি ও সুশাসনের জ্ঞান মানুষকে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে সাহায্য করে। আলোচনার প্রেক্ষিতে বলা যায়, পৌরনীতি ও সুশাসন নাগরিকতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে আলোচনা করে, যা থেকে শিক্ষা নিয়ে ব্যক্তি সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।