শেয়ারFacebookWhatsApp

“উদ্দীপকে উল্লিখিত বিষয়ের অধ্যয়ন সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক।”- তুমি কি একমত? যুক্তি দাও।

উত্তর: যে "উদ্দীপকে উল্লিখিত বিষয়টি অর্থাৎ 'পৌরনীতি ও নাগরিকতা' অধ্যয়ন সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক"- কথাটির সাথে আমি একমত।শাসন প্রক্রিয়ায় সুশৃঙ্খল ও কাঠামোবদ্ধ একটি রূপ সুশাসন। সুশাসন প্রতিষ্ঠার জন্য করণীয় ও বর্জনীয় সকল বিষয় সম্পর্কে 'পৌরনীতি ও সুশাসন' বিশদভাবে আলোচনা করে। পৌরনীতি ও সুশাসন রাষ্ট্রের নাগরিকের অধিকার ও কর্তব্য, সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান, সরকার ও আমলাতন্ত্র, রাষ্ট্রের উপাদান ও কার্যাবলি সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যার মাধ্যমে সচেতন ও সুনাগরিক গঠনে সহায়তা করে। সুশাসন এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে একটি দেশের সীমিত সম্পদকে কার্যকরভাবে ব্যবহার করে জনগণের অধিক কল্যাণ নিশ্চিত করা যায়। সুশাসনের অভাবে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হয় যা দেশের উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। সুশাসন সম্পর্কে বিস্তারিত ধারণা কেবল 'পৌরনীতি ও সুশাসন' বিষয়টি অধ্যয়নের মাধ্যমেই সম্ভব। কেননা সুশাসন বা 'Good governance [গণিত] শব্দটির শাব্দিক ও প্রায়োগিক অর্থ এর সংজ্ঞা ও আলোচ্য বিষয় 'পৌরনীতি ও সুশাসনে' আলোচিত হয়েছে। পৌরনীতি ও সুশাসন অধ্যয়নের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার জন্য করণীয় ও বর্জনীয় সম্পর্কে বিশদ ধারণা পাওয়া যায়। সুশাসন প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় সকল বিষয় পর্যালোচনা করে শাসনব্যবস্থার প্রশাসনিক, অর্থনৈতিক, রাজনৈতিক সকল সমস্যার সমাধানের মাধ্যমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করার শিক্ষা 'পৌরনীতি ও সুশাসন' প্রদান করে।সুতরাং উপরিল্লিখিত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, একজন আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে ও সুশাসন প্রতিষ্ঠায় 'পৌরনীতি ও সুশাসন' বিষয়টির অধ্যয়ন বিশেষভাবে সহায়ক ভূমিকা পালন করে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

“উদ্দীপকে উল্লিখিত বিষয়ের অধ্যয়ন সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক।”- তুমি কি…

উদ্দীপক

সোহানা এ বছর মাধ্যমিক পাস করেছে এবং কলেজে ভর্তি হবে। তার পিতামাতা তাকে বলল, কলেজে ভর্তি হয়ে তুমি এমন একটি বিষয় অধ্যয়ন করবে, যার মাধ্যমে রাষ্ট্র, সরকার, নাগরিকের অধিকার ও কর্তব্য সম্পর্কে জ্ঞান অর্জন করা যাবে এবং যা তোমাকে একজন আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে।

Dinajpur · 2025

উত্তর

'CivisCivis^{\prime} শব্দের অর্থ 'নাগরিক'।

উত্তর

সুশাসন হচ্ছে এমন এক ধরনের শাসন কৌশল যার মাধ্যমে সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয় এবং প্রশাসনযন্ত্রের দুর্নীতি রোধ হয়। এ প্রক্রিয়ায় আইনের শাসন বাস্তবায়ন হয়। ফলে বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থার মধ্যে নাগরিকগণ সুখে-শান্তিতে জীবন ভোগ করতে সক্ষম হয়।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত সোহানের পিতামাতা তাকে 'পৌরনীতি ও সুশাসন' বিষয়টি অধ্যয়নের কথা বলেছে।উদ্দীপকে সোহানার পিতামাতা সোহানাকে এমন একটি বিষয় অধ্যয়ন করার কথা বলে যে বিষয়টির মাধ্যমে রাষ্ট্র, সরকার, নাগরিকের অধিকার ও কতর্ব্য সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবে এবং তাকে - একজন আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে। অর্থাৎ বিষয়টি পৌরনীতি ও সুশাসনের সাথে সাদৃশ্যপূর্ণ। কেননা পৌরনীতি ও সুশাসনের বিস্তৃত পরিধি রাষ্ট্র, সরকার, নাগরিকের অধিকার ও কর্তব্য সম্পর্কে জ্ঞানদান করে এবং সুনাগরিকত্ব হিসেবে গড়ে উঠতে সহায়তা করে।পৌরনীতি ও সুশাসন একটি নাগরিকতা সম্পর্কিত বিজ্ঞান। এর সংজ্ঞাসমূহ বিশ্লেষণের মাধ্যমে স্পষ্ট হয়ে উঠেছে- নাগরিকের জীবন ও কার্যাবলি যতদূর বিস্তৃত পৌরনীতির আলোচ্য বিষয় ও পরিধি ততদূর প্রসারিত। নাগরিকতা ও সমাজজীবন পৌরনীতির গুরুত্বপূর্ণ বিষয়বস্তু। নাগরিকতার উদ্ভব, ক্রমবিকাশ ও বিবর্তন, সুনাগরিকতা, সুনাগরিকের গুণাবলি, নাগরিকের অধিকার ও কর্তব্য সম্পর্কে পৌরনীতি ও সুশাসন আলোচনা করে। আবার সমাজ, সামাজিক পরিবর্তন, সামাজিক মূল্যবোধ, রাষ্ট্রের উৎপত্তি ও বিকাশ, রাষ্ট্রের কার্যাবলি বিষয়ক আলোচনা 'পৌরনীতি ও সুশাসনের পরিধিভুক্ত। পৌরনীতি আইন, স্বাধীনতা, সাম্য ইত্যাদি বিষয়ক আলোচনা করে। নাগরিকতার স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক দিকসমূহ, বৈদেশিক সম্পর্কের নীতি, আন্তর্জাতিক সংস্থাসমূহ এগুলোর গঠন, উদ্দেশ্য ও কার্যাবলি সম্পর্কে আলোচনা পৌরনীতির পরিধিভুক্ত। পৌরনীতি নাগরিকের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে। এছাড়াও রাজনৈতিক প্রতিষ্ঠানসমূহ, সরকার, সরকারের বিভিন্ন বিভাগের প্রকৃতি, সংবিধান, নির্বাচন ও নির্বাচকমণ্ডলী, রাজনৈতিক দল ও দলসমূহের কার্যাবলি ও ভূমিকা নিয়ে পৌরনীতি ও সুশাসন বিস্তারিত ব্যাখ্যা প্রদান করে। তাই এসব বিষয় পৌরনীতি ও সুশাসনের পরিধিভুক্ত।পরিশেষে বলা যায়, সোহানার পিতামাতা তাকে 'পৌরনীতি ও সশাসন' অধ্যয়নের কথা বলেছে.।

উত্তর

যে "উদ্দীপকে উল্লিখিত বিষয়টি অর্থাৎ 'পৌরনীতি ও নাগরিকতা' অধ্যয়ন সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক"- কথাটির সাথে আমি একমত।শাসন প্রক্রিয়ায় সুশৃঙ্খল ও কাঠামোবদ্ধ একটি রূপ সুশাসন। সুশাসন প্রতিষ্ঠার জন্য করণীয় ও বর্জনীয় সকল বিষয় সম্পর্কে 'পৌরনীতি ও সুশাসন' বিশদভাবে আলোচনা করে। পৌরনীতি ও সুশাসন রাষ্ট্রের নাগরিকের অধিকার ও কর্তব্য, সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান, সরকার ও আমলাতন্ত্র, রাষ্ট্রের উপাদান ও কার্যাবলি সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যার মাধ্যমে সচেতন ও সুনাগরিক গঠনে সহায়তা করে। সুশাসন এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে একটি দেশের সীমিত সম্পদকে কার্যকরভাবে ব্যবহার করে জনগণের অধিক কল্যাণ নিশ্চিত করা যায়। সুশাসনের অভাবে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হয় যা দেশের উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। সুশাসন সম্পর্কে বিস্তারিত ধারণা কেবল 'পৌরনীতি ও সুশাসন' বিষয়টি অধ্যয়নের মাধ্যমেই সম্ভব। কেননা সুশাসন বা 'Good governancegovernance^{\prime} শব্দটির শাব্দিক ও প্রায়োগিক অর্থ এর সংজ্ঞা ও আলোচ্য বিষয় 'পৌরনীতি ও সুশাসনে' আলোচিত হয়েছে। পৌরনীতি ও সুশাসন অধ্যয়নের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার জন্য করণীয় ও বর্জনীয় সম্পর্কে বিশদ ধারণা পাওয়া যায়। সুশাসন প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় সকল বিষয় পর্যালোচনা করে শাসনব্যবস্থার প্রশাসনিক, অর্থনৈতিক, রাজনৈতিক সকল সমস্যার সমাধানের মাধ্যমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করার শিক্ষা 'পৌরনীতি ও সুশাসন' প্রদান করে।সুতরাং উপরিল্লিখিত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, একজন আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে ও সুশাসন প্রতিষ্ঠায় 'পৌরনীতি ও সুশাসন' বিষয়টির অধ্যয়ন বিশেষভাবে সহায়ক ভূমিকা পালন করে।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

“উদ্দীপকে উল্লিখিত বিষয়ের অধ্যয়ন সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক।”- তুমি কি… | Prosthuti