উদ্দীপকের জারা অধ্যয়নের জন্য কোন বিষয়টি বেছে নিয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জারা অধ্যয়নের জন্য 'পৌরনীতি ও সুশাসন' বিষয়টি বেছে নিয়েছে। পৌরনীতি ও সুশাসন হলো নাগরিকতাসংক্রান্ত বিজ্ঞান। এটি নাগরিকের কর্মকান্ড ও নাগরিকতার বিষয়ে সঠিক নির্দেশনা দেয়। পৌরনীতি ও সুশাসন নাগরিকের সাথে সংশ্লিষ্ট সকল বিষয়ের পাশাপাশি সমাজের এবং রাষ্ট্রের বিভিন্ন মৌলিক প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা করে। এটি রাষ্ট্রের নাগরিকদের রাজনৈতিক শিক্ষায় শিক্ষিত করে তুলে। এছাড়াও রাষ্ট্রের ধারণা, কার্যাবলি, নাগরিকের অধিকার ও কর্তব্য। সম্পর্কে আলোচনা করে। আধুনিক যুগে নাগরিকতা আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রবেশ করেছে। নাগরিকতার সাথে সম্পর্কিত বিভিন্ন স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানসমূহের বিকাশ, উদ্দেশ্য ও কার্যাবলি নিয়ে পৌরনীতি ও সুশাসন বিস্তারিত আলোচনা করে। অর্থাৎ নাগরিক জীবনের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ রাজনীতির জ্ঞান ও নেতৃত্বের স্বরূপ এবং স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত জ্ঞান কেবল পৌরনীতি ও সুশাসন অধ্যয়নের মাধ্যমেই লাভ করা সম্ভব। উদ্দীপকে জারা একাদশ শ্রেণির ছাত্রী। ভবিষ্যতে সে একজন রাজনীতিবিদ হতে চায়। রাজনীতির জ্ঞান ও নেতৃত্বের স্বরূপ এবং স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান সম্পর্কে জ্ঞান লাভ করতে চায়, যা পৌরনীতি ও সুশাসন বিষয়টিকে নির্দেশ করে। তাই বলা যায়, জারা অধ্যয়নের জন্য পৌরনীতি ও সুশাসন বিষয়টি বেছে নিয়েছে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের জারা অধ্যয়নের জন্য কোন বিষয়টি বেছে নিয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর