শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত বিষয়টির পরিধি ব্যাপক- বিশ্লেষণপূর্বক মতামত দাও।

উত্তর: "উদ্দীপকে উল্লিখিত বিষয়টি অর্থাৎ পৌরনীতি ও সুশাসনের পরিধি ব্যাপক।"- কথাটি যথার্থ ও সঠিক।পৌরনীতি হলো নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। এক্ষেত্রে পৌরনীতি নাগরিকের অধিকার ও কর্তব্য নিয়ে আলোচনা করে। পৌরনীতি নাগরিকের কার্যাবলি, অভ্যাস ও আচরণ বিশ্লেষণ এবং রাষ্ট্র ও অন্যান্য সামাজিক প্রতিষ্ঠানসমূহের কার্যাবলি পর্যালোচনার আলোকে আদর্শ নাগরিক জীবনের শিক্ষা দিয়ে থাকে। নাগরিক জীবনের সামগ্রিক পর্যালোচনা পৌরনীতির বিষয়বস্তু। পৌরনীতি ও সুশাসনের পরিধি বা বিষয়বস্তু কেবল সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়। নাগরিকের জীবন ও কার্যাবলি যতদূর বিস্তৃত এবং যা কিছু নাগরিক জীবনকে স্পর্শ করে পৌরনীতি ও সুশাসনের পরিধি ততদূর প্রসারিত। এটি নাগরিকের সাথে সংশ্লিষ্ট সকল বিষয়ের পাশাপাশি সমাজের বিভিন্ন মৌলিক প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করে। রাষ্ট্রের উৎপত্তি ও বিকাশ, রাষ্ট্রের কার্যাবলি, জাতি, গোত্র, সম্প্রদায় ইত্যাদি বিষয়ের আলোচনা পৌরনীতি ও সুশাসনের পরিধিভুক্ত। পৌরনীতি ও সুশাসন নাগরিকতার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে পর্যালোচনা করে। আবার স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক দৃষ্টিকোণ থেকে নাগরিকতার ব্যাখ্যাও প্রদান করে। রাজনৈতিক প্রতিষ্ঠানসমূহের পাশাপাশি পৌরনীতি ও সুশাসন বিমূর্ত রাজনৈতিক ও সামাজিক বিষয়াবলি যেমন- আইনের ধারণা, উৎস, প্রয়োজনীয়তা, নৈতিকতার ধারণা, আইনের সাথে নৈতিকতার সম্পর্ক, স্বাধীনতার ধারণা, আইনের সাথে স্বাধীনতার সম্পর্ক ইত্যাদি বিষয়গুলো পৌরনীতি ও সুশাসনের পরিধিভুক্ত।তাই বলা যায়, পৌরনীতি ও সুশাসন বিষয়টির পরিধি ব্যাপক কথাটি যথার্থ।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত বিষয়টির পরিধি ব্যাপক- বিশ্লেষণপূর্বক মতামত দাও।

উদ্দীপক

জারা একাদশ শ্রেণির ছাত্রী। ভবিষ্যতে সে একজন রাজনীতিবিদ হতে চায়। রাজনীতির জ্ঞান ও নেতৃত্বের স্বরূপ এবং স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান সম্পর্কে জ্ঞান লাভের জন্য একটি বিষয় বেছে নেয়। জনাব ওমর ফারুক যিনি একজন অভিজ্ঞ রাজনীতিবিদ জারার এ বিষয়টি বেছে নেওয়ার জন্য তার প্রশংসা করেন এবং এ বিষয়ের উদ্ভবের ঐতিহাসিক পটভূমি আলোচনা করেন। ফলে জারা খুব অনুপ্রাণিত হয়।

Barisal · 2025

উত্তর

'CivicsCivics^{\prime} শব্দের উৎপত্তি হয়েছে দুটি ল্যাটিন শব্দ Civis ও Civitas থেকে। Civis অর্থ 'নাগরিক' আর Civitas অর্থ 'নগররাষ্ট্র'।

উত্তর

নাগরিকের উত্তম জীবন প্রতিষ্ঠা করাই পৌরনীতির লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে পৌরনীতি নাগরিকতার বিভিন্ন বিষয় সম্পর্কে বিশদভাবে আলোচনা করে। যেমন- নাগরিক ও নাগরিকতা, সুনাগরিকের গুণাবলি, নাগরিকের অধিকার ও কর্তব্য, নাগরিকের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এবং নাগরিকের স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক নানা দিক সম্পর্কে পৌরনীতি আলোচনা করে। যেহেতু পৌরনীতির মূল বিষয়বস্তু নাগরিকতাকেন্দ্রিক তাই পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয়।

উত্তর

উদ্দীপকে জারা অধ্যয়নের জন্য 'পৌরনীতি ও সুশাসন' বিষয়টি বেছে নিয়েছে। পৌরনীতি ও সুশাসন হলো নাগরিকতাসংক্রান্ত বিজ্ঞান। এটি নাগরিকের কর্মকান্ড ও নাগরিকতার বিষয়ে সঠিক নির্দেশনা দেয়। পৌরনীতি ও সুশাসন নাগরিকের সাথে সংশ্লিষ্ট সকল বিষয়ের পাশাপাশি সমাজের এবং রাষ্ট্রের বিভিন্ন মৌলিক প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা করে। এটি রাষ্ট্রের নাগরিকদের রাজনৈতিক শিক্ষায় শিক্ষিত করে তুলে। এছাড়াও রাষ্ট্রের ধারণা, কার্যাবলি, নাগরিকের অধিকার ও কর্তব্য। সম্পর্কে আলোচনা করে। আধুনিক যুগে নাগরিকতা আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রবেশ করেছে। নাগরিকতার সাথে সম্পর্কিত বিভিন্ন স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানসমূহের বিকাশ, উদ্দেশ্য ও কার্যাবলি নিয়ে পৌরনীতি ও সুশাসন বিস্তারিত আলোচনা করে। অর্থাৎ নাগরিক জীবনের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ রাজনীতির জ্ঞান ও নেতৃত্বের স্বরূপ এবং স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত জ্ঞান কেবল পৌরনীতি ও সুশাসন অধ্যয়নের মাধ্যমেই লাভ করা সম্ভব। উদ্দীপকে জারা একাদশ শ্রেণির ছাত্রী। ভবিষ্যতে সে একজন রাজনীতিবিদ হতে চায়। রাজনীতির জ্ঞান ও নেতৃত্বের স্বরূপ এবং স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান সম্পর্কে জ্ঞান লাভ করতে চায়, যা পৌরনীতি ও সুশাসন বিষয়টিকে নির্দেশ করে। তাই বলা যায়, জারা অধ্যয়নের জন্য পৌরনীতি ও সুশাসন বিষয়টি বেছে নিয়েছে।

উত্তর

"উদ্দীপকে উল্লিখিত বিষয়টি অর্থাৎ পৌরনীতি ও সুশাসনের পরিধি ব্যাপক।"- কথাটি যথার্থ ও সঠিক।পৌরনীতি হলো নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। এক্ষেত্রে পৌরনীতি নাগরিকের অধিকার ও কর্তব্য নিয়ে আলোচনা করে। পৌরনীতি নাগরিকের কার্যাবলি, অভ্যাস ও আচরণ বিশ্লেষণ এবং রাষ্ট্র ও অন্যান্য সামাজিক প্রতিষ্ঠানসমূহের কার্যাবলি পর্যালোচনার আলোকে আদর্শ নাগরিক জীবনের শিক্ষা দিয়ে থাকে। নাগরিক জীবনের সামগ্রিক পর্যালোচনা পৌরনীতির বিষয়বস্তু। পৌরনীতি ও সুশাসনের পরিধি বা বিষয়বস্তু কেবল সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়। নাগরিকের জীবন ও কার্যাবলি যতদূর বিস্তৃত এবং যা কিছু নাগরিক জীবনকে স্পর্শ করে পৌরনীতি ও সুশাসনের পরিধি ততদূর প্রসারিত। এটি নাগরিকের সাথে সংশ্লিষ্ট সকল বিষয়ের পাশাপাশি সমাজের বিভিন্ন মৌলিক প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করে। রাষ্ট্রের উৎপত্তি ও বিকাশ, রাষ্ট্রের কার্যাবলি, জাতি, গোত্র, সম্প্রদায় ইত্যাদি বিষয়ের আলোচনা পৌরনীতি ও সুশাসনের পরিধিভুক্ত। পৌরনীতি ও সুশাসন নাগরিকতার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে পর্যালোচনা করে। আবার স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক দৃষ্টিকোণ থেকে নাগরিকতার ব্যাখ্যাও প্রদান করে। রাজনৈতিক প্রতিষ্ঠানসমূহের পাশাপাশি পৌরনীতি ও সুশাসন বিমূর্ত রাজনৈতিক ও সামাজিক বিষয়াবলি যেমন- আইনের ধারণা, উৎস, প্রয়োজনীয়তা, নৈতিকতার ধারণা, আইনের সাথে নৈতিকতার সম্পর্ক, স্বাধীনতার ধারণা, আইনের সাথে স্বাধীনতার সম্পর্ক ইত্যাদি বিষয়গুলো পৌরনীতি ও সুশাসনের পরিধিভুক্ত।তাই বলা যায়, পৌরনীতি ও সুশাসন বিষয়টির পরিধি ব্যাপক কথাটি যথার্থ।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।