উদ্দীপকে উল্লেখিত বিষয়টি কী? তার বিষয়বস্তু আলোচনা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত বিষয়টির তথা পৌরনীতি ও সুশাসনের বিষয়বস্তু ব্যাপক ও বিস্তৃত। উদ্দীপকে লক্ষ করা যায়, একাদশ শ্রেণির ছাত্রী ফারিহা ও তাহসিনা ভবিষ্যতে সরকার ও রাজনীতি বিষয়ে পড়াশোনা করতে চায়। এজন্য তারা তাদের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত এমন একটি বিষয় নেওয়ার প্রয়োজনীয়তা বোধ করে যেটি পাঠ করলে তারা রাষ্ট্র, সংবিধান, নাগরিকদের করণীয় বর্জনীয় এবং দেশের রাজনীতির সঠিক ইতিহাস সম্পর্কে জানতে পারবে। এ থেকে বোঝা যায়, ফারিহা ও তাহসিনার আগ্রহের বিষয়টি হলো পৌরনীতি ও সুশাসন। পৌরনীতি ও সুশাসনের বিষয়বস্তুর ক্ষেত্রে দেখা যায়, নাগরিকতার উদ্ভব, বিকাশ, বিবর্তন, সুনাগরিকতা, নাগরিকের অধিকার ও কর্তব্য প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করে। সমাজের মৌলিক প্রতিষ্ঠান যেমন- পরিবার 'ও রাষ্ট্রের উৎপত্তি, বিকাশ, কার্যাবলি প্রভৃতি পৌরনীতি ও সুশাসনের আলোচনার অন্তর্ভুক্ত। এটি নাগরিকের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনার পাশাপাশি নাগরিকতার স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক দিক নিয়ে আলোচনা করে। পৌরনীতি ও সুশাসন রাজনৈতিক, সাংবিধানিক অগ্রগতি ও বিকাশ সম্পর্কেও আলোচনা করে। পাশাপাশি রাজনৈতিক দল, গণতন্ত্র, সরকার, নির্বাচন, জনমত প্রভৃতি বিষয়গুলোও পৌরনীতি ও সুশাসনে আলোচিত হয়।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত বিষয়টি কী? তার বিষয়বস্তু আলোচনা করো।
উদ্দীপক
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর