শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লেখিত বিষয়ের অধ্যয়ন নাগরিক জীবনকে প্রভাবিত করে"- উক্তিটি বিশ্লেষণ করো।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত বিষয় তথা পৌরনীতি ও সুশাসন অধ্যয়ন নাগরিক জীবনকে প্রভাবিত করে'।- উক্তিটি যথার্থ। পৌরনীতি ও সুশাসন বিষয়টি নাগরিক জীবনের সাথে জড়িত সব প্রতিষ্ঠান ও বিষয় সম্পর্কে আলোচনার পাশাপাশি সুনাগরিকতা নিয়েও আলোচনা করে। পৌরনীতি ও সুশাসন পাঠ নাগরিককে তার জীবনের সাথে জড়িত নানা বিষয়ে জ্ঞান দান করে। পৌরনীতি ও সুশাসন পাঠ নাগরিকদেরকে পরিবার, সমাজ, রাষ্ট্র, সরকার, রাজনৈতিক দল প্রভৃতি প্রতিষ্ঠানের উৎপত্তি, বিকাশ, গঠনকাঠামো, কার্যাবলি ও উদ্দেশ্য সম্পর্কে জ্ঞান দান করে। পৌরনীতি ও সুশাসন পাঠে নাগরিকদের মধ্যকার গোঁড়ামি, কুসংস্কার, সাম্প্রদায়িকতা, সংকীর্ণতা প্রভৃতি দূর হয়। ফলে নাগরিকদের বুদ্ধির বিকাশ ঘটে এবং দৃষ্টিভঙ্গি উদার হয়। পৌরনীতি ও সুশাসন পাঠের মাধ্যমে রাষ্ট্র, সরকার ব্যবস্থা, আইন, সংবিধান, নাগরিকের বিভিন্ন অধিকার ও কর্তব্য প্রভৃতি বিষয়ে জ্ঞান আহরণ করা যায়। পৌরনীতি ও সুশাসন পাঠ করে নাগরিকরা ভালো-মন্দ, ন্যায়- অন্যায়ের পার্থক্য করতে পারে এবং সৎ ও ন্যায়ের পথে চলতে উদ্বুদ্ধ হয়। তারা সকল প্রকার লোভ-লালসার ঊর্ধ্বে উঠে রাষ্ট্রের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখে। অর্থাৎ পৌরনীতি ও সুশাসনের পাঠ নাগরিকদের বিবেকবান ও আত্মসংযমী করে তোলে। আর বুদ্ধি, বিবেক ও আত্মসংযম হলো সুনাগরিকের অপরিহার্য গুণাবলি। পরিশেষে বলা যায়, উদ্দীপকে উল্লিখিত পৌরনীতি ও সুশাসন বিষয়ের অধ্যয়ন নাগরিককে সুনাগরিক হিসেবে গড়ে তুলে রাষ্ট্রের প্রতি যথাযথভাবে দায়িত্ব ও কর্তব্য পালনের মাধ্যমে রাষ্ট্রের উন্নয়নকে ত্বরান্বিত করে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে উল্লেখিত বিষয়ের অধ্যয়ন নাগরিক জীবনকে প্রভাবিত করে"- উক্তিট…

উদ্দীপক

একাদশ শ্রেণির ছাত্র ফারিহা ও তাহসিনা ভবিষ্যতে সরকার ও রাজনীতি বিষয়ে পড়াশোনা করতে চায়। এজন্য তারা তাদের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত একটি বিষয় নেওয়ার প্রয়োজনীয়তা বোধ করে। কারণ বিষয়টি পাঠ করলে তারা রাষ্ট্র, সংবিধান, নাগরিকদের করণীয়-বর্জনীয় এবং দেশের রাজনীতির সঠিক ইতিহাস সম্পর্কে জানতে পারবে।

আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2024

উত্তর

'CivisCivis^{\prime} শব্দের অর্থ নাগরিক।

উত্তর

সুশাসনের সাথে জবাবদিহিতার সম্পর্ক অত্যন্ত নিবিড়। সুশাসন প্রতিষ্ঠায় জবাবদিহিতা এক গুরুত্বপূর্ণ নিয়ামক। কারণ সরকারি নীতিনির্ধারণ ও নীতি বাস্তবায়নে জবাবদিহিতা না থাকলে যেকোনো সিদ্ধান্ত পক্ষপাতদুষ্ট হয় যা সুশাসনের অন্তরায়। সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে জবাবদিহিতা একান্ত প্রয়োজন। যোগ্যতা ও মেধার ভিত্তিতে প্রশাসনে নিয়োগ নিশ্চিত করে প্রশাসনকে ঢেলে সাজালে প্রশাসনিক জবাবদিহিতা বৃদ্ধি পাবে, যা সুশাসনের জন্য গুরুত্বপূর্ণ সহায়ক। সকল ক্ষেত্রেই সুশাসন নিশ্চিত করতে জবাবদিহিতা পূর্বশর্ত। এজন্য সুশাসন ও জবাবদিহিতার সম্পর্ক অত্যন্ত গভীর।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত বিষয়টির তথা পৌরনীতি ও সুশাসনের বিষয়বস্তু ব্যাপক ও বিস্তৃত। উদ্দীপকে লক্ষ করা যায়, একাদশ শ্রেণির ছাত্রী ফারিহা ও তাহসিনা ভবিষ্যতে সরকার ও রাজনীতি বিষয়ে পড়াশোনা করতে চায়। এজন্য তারা তাদের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত এমন একটি বিষয় নেওয়ার প্রয়োজনীয়তা বোধ করে যেটি পাঠ করলে তারা রাষ্ট্র, সংবিধান, নাগরিকদের করণীয় বর্জনীয় এবং দেশের রাজনীতির সঠিক ইতিহাস সম্পর্কে জানতে পারবে। এ থেকে বোঝা যায়, ফারিহা ও তাহসিনার আগ্রহের বিষয়টি হলো পৌরনীতি ও সুশাসন। পৌরনীতি ও সুশাসনের বিষয়বস্তুর ক্ষেত্রে দেখা যায়, নাগরিকতার উদ্ভব, বিকাশ, বিবর্তন, সুনাগরিকতা, নাগরিকের অধিকার ও কর্তব্য প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করে। সমাজের মৌলিক প্রতিষ্ঠান যেমন- পরিবার 'ও রাষ্ট্রের উৎপত্তি, বিকাশ, কার্যাবলি প্রভৃতি পৌরনীতি ও সুশাসনের আলোচনার অন্তর্ভুক্ত। এটি নাগরিকের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনার পাশাপাশি নাগরিকতার স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক দিক নিয়ে আলোচনা করে। পৌরনীতি ও সুশাসন রাজনৈতিক, সাংবিধানিক অগ্রগতি ও বিকাশ সম্পর্কেও আলোচনা করে। পাশাপাশি রাজনৈতিক দল, গণতন্ত্র, সরকার, নির্বাচন, জনমত প্রভৃতি বিষয়গুলোও পৌরনীতি ও সুশাসনে আলোচিত হয়।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত বিষয় তথা পৌরনীতি ও সুশাসন অধ্যয়ন নাগরিক জীবনকে প্রভাবিত করে'।- উক্তিটি যথার্থ। পৌরনীতি ও সুশাসন বিষয়টি নাগরিক জীবনের সাথে জড়িত সব প্রতিষ্ঠান ও বিষয় সম্পর্কে আলোচনার পাশাপাশি সুনাগরিকতা নিয়েও আলোচনা করে। পৌরনীতি ও সুশাসন পাঠ নাগরিককে তার জীবনের সাথে জড়িত নানা বিষয়ে জ্ঞান দান করে। পৌরনীতি ও সুশাসন পাঠ নাগরিকদেরকে পরিবার, সমাজ, রাষ্ট্র, সরকার, রাজনৈতিক দল প্রভৃতি প্রতিষ্ঠানের উৎপত্তি, বিকাশ, গঠনকাঠামো, কার্যাবলি ও উদ্দেশ্য সম্পর্কে জ্ঞান দান করে। পৌরনীতি ও সুশাসন পাঠে নাগরিকদের মধ্যকার গোঁড়ামি, কুসংস্কার, সাম্প্রদায়িকতা, সংকীর্ণতা প্রভৃতি দূর হয়। ফলে নাগরিকদের বুদ্ধির বিকাশ ঘটে এবং দৃষ্টিভঙ্গি উদার হয়। পৌরনীতি ও সুশাসন পাঠের মাধ্যমে রাষ্ট্র, সরকার ব্যবস্থা, আইন, সংবিধান, নাগরিকের বিভিন্ন অধিকার ও কর্তব্য প্রভৃতি বিষয়ে জ্ঞান আহরণ করা যায়। পৌরনীতি ও সুশাসন পাঠ করে নাগরিকরা ভালো-মন্দ, ন্যায়- অন্যায়ের পার্থক্য করতে পারে এবং সৎ ও ন্যায়ের পথে চলতে উদ্বুদ্ধ হয়। তারা সকল প্রকার লোভ-লালসার ঊর্ধ্বে উঠে রাষ্ট্রের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখে। অর্থাৎ পৌরনীতি ও সুশাসনের পাঠ নাগরিকদের বিবেকবান ও আত্মসংযমী করে তোলে। আর বুদ্ধি, বিবেক ও আত্মসংযম হলো সুনাগরিকের অপরিহার্য গুণাবলি। পরিশেষে বলা যায়, উদ্দীপকে উল্লিখিত পৌরনীতি ও সুশাসন বিষয়ের অধ্যয়ন নাগরিককে সুনাগরিক হিসেবে গড়ে তুলে রাষ্ট্রের প্রতি যথাযথভাবে দায়িত্ব ও কর্তব্য পালনের মাধ্যমে রাষ্ট্রের উন্নয়নকে ত্বরান্বিত করে।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।