উদ্দীপকে ইঙ্গিতকৃত বিষয়টির বিষয়বস্তু আলোচনা করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত জ্ঞানের সেই বিশেষ শাখাটি পৌরনীতি ও সুশাসন নামে পরিচিত, যার পরিধি ও বিষয়বস্তু ব্যাপক। পৌরনীতি ও সুশাসনের পরিধি ও বিষয়বস্তুর ক্ষেত্রে দেখা যায়, এটি নাগরিকতার উদ্ভব, বিকাশ, বিবর্তন, সুনাগরিকতা, নাগরিকের অধিকার ও কর্তব্য প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করে। সমাজের মৌলিক প্রতিষ্ঠান যেমন- পরিবার ও রাষ্ট্রের উৎপত্তি, বিকাশ, কার্যাবলি প্রভৃতি পৌরনীতি ও সুশাসনের আলোচনার অন্তর্ভুক্ত। এটি নাগরিকের অতীত, বর্তমান এবং সম্ভাব্য ভবিষ্যৎ নিয়ে আলোচনার পাশাপাশি নাগরিকতার স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক দিক নিয়েও আলোচনা করে। পৌরনীতি ও সুশাসন রাজনৈতিক ও সাংবিধানিক অগ্রগতি সম্পর্কেও আলোচনা করে। পাশাপাশি রাজনৈতিক দল, গণতন্ত্র, সরকার, নির্বাচন, জনমত প্রভৃতি বিষয়গুলোও পৌরনীতি ও সুশাসনে আলোচিত হয়। এছাড়া আন্তর্জাতিক নাগরিকতা, বিশ্বগ্রাম, আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক ইত্যাদি বিষয়গুলোও পৌরনীতি ও সুশাসনের আলোচ্য বিষয়। উদ্দীপকে বলা হয়েছে, একাদশ শ্রেণির মানবিক শাখার ছাত্র রহিমের ইচ্ছা রাজনীতি ও সমাজ সেবার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করা। তাই সে সুযোগ পেলে তার বাবার সাথে নাগরিকের অধিকার, রাষ্ট্র, সংবিধান ও সুশাসন নিয়ে আলোচনা করে। ছেলের আগ্রহ দেখে রহিমের বাবা এ বিষয়ে আরও জ্ঞান অর্জনের জন্য তাকে নাগরিকতা সংশ্লিষ্ট বিষয়টি পাঠ্য হিসেবে নেওয়ার পরামর্শ দেয়। উদ্দীপকের এসব তথ্য পৌরনীতি ও সুশাসন বিষয়কেই নির্দেশ করে। কেননা নাগরিক জীবনের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে পৌরনীতি ও সুশাসনই আলোচনা করে থাকে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে ইঙ্গিতকৃত বিষয়টির বিষয়বস্তু আলোচনা করো।
উদ্দীপক
নটরডেম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর