শেয়ারFacebookWhatsApp

জনাব আলীর ক্ষেত্রে নাগরিকতার যে রূপটি প্রতিফলিত হয় তা বর্ণনা করো।

উত্তর: উদ্দীপকে আলোচিত বিষয়টি নাগরিকতার স্থানীয় দিকটি নির্দেশ করে। পৌরনীতি ও সুশাসনের অন্যতম একটি প্রধান আলোচ্য বিষয় নাগরিকতার স্থানীয় রূপ। সাধারণত যে প্রক্রিয়ায় একজন নাগরিক স্থানীয়ভাবে কতগুলো সুযোগ-সুবিধা ভোগ করে এবং এর বিনিময়ে বিভিন্ন দায়িত্ব ও কর্তব্য পালন করে তাকে নাগরিকতার স্থানীয়রূপ বলে। স্থানীয়ভাবে ব্যক্তির নাগরিক জীবন শুরু হয়। ফলে এলাকার স্থানীয় সদস্য হিসেবে নাগরিক কতগুলো সংগঠনের সাথে জড়িত থেকে বহুবিধ কার্যাবলি সম্পাদন করে। যেমন— ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, উপজেলা পরিষদ, জেলা পরিষদ প্রভৃতি সংগঠনের সদস্য হিসেবে কর প্রদান, কাঠামোগত উন্নয়ন, রাস্তাঘাট নির্মাণ ও এর রক্ষণাবেক্ষণসহ প্রভৃতি কাজে নিজেকে সম্পৃক্ত করে। স্থানীয় পর্যায়ে নাগরিকের এসব কার্যাবলির মাধ্যমে নাগরিকতার স্থানীয় রূপটিই স্পষ্টভাবে প্রকাশিত হয়। উদ্দীপকে লক্ষ করা যায়, জনাব আলী ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে তার নানাবিধ কার্যক্রম সম্পাদন করেন। যেহেতু ইউনিয়ন পরিষদ এবং এর সাথে সম্পর্কিত কার্যাবলি নাগরিকতার স্থানীয় দিকের অন্তর্ভুক্ত, সেহেতু বলা যায়, উদ্দীপকে নাগরিকতার স্থানীয় দিকটিই নির্দেশিত হয়েছে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

জনাব আলীর ক্ষেত্রে নাগরিকতার যে রূপটি প্রতিফলিত হয় তা বর্ণনা করো।

উদ্দীপক

জনাব আলী রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সার্বিক উন্নয়নে অত্যন্ত তৎপর থাকায় জনকল্যাণ ও জনস্বাস্থ্য বিষয়ক অনেক উন্নয়নমূলক কার্য সম্পাদিত হয়েছে। অপরদিকে আরেক জনপ্রিয় নেতা জনাব শফিক জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। পরিবর্তীতে তিনি এদেশের প্রতিনিধি হিসেবে সার্ক ও জাতিসংঘের বিভিন্ন সম্মেলনে অংশগ্রহণ করার সুযোগ লাভ করেন।

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024

উত্তর

ই. এম. হোয়াইটের মতে, “নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন সম্পর্কে যে শাস্ত্র আলোচনা করে, তা-ই পৌরনীতি।”

উত্তর

নাগরিক ও নাগরিক জীবনের সাথে জড়িত সব বিষয় নিয়ে আলোচনা করে বলে পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয় । নাগরিক জীবনের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় যেমন— নাগরিকের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ জীবনের সাথে জড়িত ঘটনাবলি ও কার্যকলাপ এ শাস্ত্রে আলোচিত হয়। নাগরিক জীবনের ধর্মীয়, নৈতিক, রাজনৈতিক, অর্থনৈতিক তথা সার্বিক দিকের আলোচনা পৌরনীতি ও সুশাসনের বিষয়বস্তু। তাই পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয়।

উত্তর

উদ্দীপকে আলোচিত বিষয়টি নাগরিকতার স্থানীয় দিকটি নির্দেশ করে। পৌরনীতি ও সুশাসনের অন্যতম একটি প্রধান আলোচ্য বিষয় নাগরিকতার স্থানীয় রূপ। সাধারণত যে প্রক্রিয়ায় একজন নাগরিক স্থানীয়ভাবে কতগুলো সুযোগ-সুবিধা ভোগ করে এবং এর বিনিময়ে বিভিন্ন দায়িত্ব ও কর্তব্য পালন করে তাকে নাগরিকতার স্থানীয়রূপ বলে। স্থানীয়ভাবে ব্যক্তির নাগরিক জীবন শুরু হয়। ফলে এলাকার স্থানীয় সদস্য হিসেবে নাগরিক কতগুলো সংগঠনের সাথে জড়িত থেকে বহুবিধ কার্যাবলি সম্পাদন করে। যেমন— ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, উপজেলা পরিষদ, জেলা পরিষদ প্রভৃতি সংগঠনের সদস্য হিসেবে কর প্রদান, কাঠামোগত উন্নয়ন, রাস্তাঘাট নির্মাণ ও এর রক্ষণাবেক্ষণসহ প্রভৃতি কাজে নিজেকে সম্পৃক্ত করে। স্থানীয় পর্যায়ে নাগরিকের এসব কার্যাবলির মাধ্যমে নাগরিকতার স্থানীয় রূপটিই স্পষ্টভাবে প্রকাশিত হয়। উদ্দীপকে লক্ষ করা যায়, জনাব আলী ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে তার নানাবিধ কার্যক্রম সম্পাদন করেন। যেহেতু ইউনিয়ন পরিষদ এবং এর সাথে সম্পর্কিত কার্যাবলি নাগরিকতার স্থানীয় দিকের অন্তর্ভুক্ত, সেহেতু বলা যায়, উদ্দীপকে নাগরিকতার স্থানীয় দিকটিই নির্দেশিত হয়েছে।

উত্তর

জনাব শফিকের ক্ষেত্রে নাগরিকতার বৈশ্বিক দিকটি প্রকাশ পেয়েছে— উক্তিটি যথার্থ। বর্তমান যুগে নাগরিক জীবন কেবল একটি মাত্র দেশ বা অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকছে না, বরং সময়ের সাথে সাথে নাগরিক বিশ্ব নাগরিকের মর্যাদা লাভ করেছে। রাষ্ট্রের সদস্য হিসেবে একজন নাগরিক বিশ্ব সমাজের সদস্য। রাষ্ট্রের উন্নতি, অগ্রগতি, অর্থনৈতিক উন্নয়ন, রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে সমৃদ্ধি অর্জনের ক্ষেত্রে একটি রাষ্ট্র অপর একটি রাষ্ট্রের ওপর অনেকখানি নির্ভরশীল। তাই রাষ্ট্রের সাথে সাথে নাগরিকেরও বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও সংস্থার সাথে পরিচয় ঘটছে। নাগরিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে বিশ্বশান্তি ও অগ্রগতির জন্য মানুষ গড়ে তুলছে জাতিসংঘসহ আরও অনেক আন্তর্জাতিক সংস্থা যা নাগরিকের ভূমিকার ক্ষেত্রকে প্রসারিত করছে। কোনো রাষ্ট্রের নাগরিক যখন বিশ্ব সমাজ থেকে নানারকম অধিকার ভোগ করে এবং বিনিময়ে বিশ্ব সমাজের অপরাপর নাগরিকের প্রতি কর্তব্যবোধে উদ্দীপ্ত হয় তখন নাগরিকতা আন্তর্জাতিকতায় রূপ নেয়। উদ্দীপকে দেখা যায়, জনাব শফিক একজন জনপ্রিয় ও জনদরদী নেতা। তিনি জনগণের প্রত্যক্ষ ভোটে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। পরবর্তীতে তিনি এদেশের প্রতিনিধি হিসেবে সার্ক ও জাতিসংঘের বিভিন্ন সম্মেলনে অংশগ্রহণ করার সুযোগ পান। উপরের আলোচনার প্রেক্ষিতে তাই বলা যায়, জনাব শফিক একজন বিশ্ব নাগরিক।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।