“জনাব শফিকের ক্ষেত্রে নাগরিকতার বৈশ্বিক দিকটি প্রকাশ পেয়েছে”— উক্তিটির যথার্থতা নিরূপণ করো।
উত্তর: জনাব শফিকের ক্ষেত্রে নাগরিকতার বৈশ্বিক দিকটি প্রকাশ পেয়েছে— উক্তিটি যথার্থ। বর্তমান যুগে নাগরিক জীবন কেবল একটি মাত্র দেশ বা অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকছে না, বরং সময়ের সাথে সাথে নাগরিক বিশ্ব নাগরিকের মর্যাদা লাভ করেছে। রাষ্ট্রের সদস্য হিসেবে একজন নাগরিক বিশ্ব সমাজের সদস্য। রাষ্ট্রের উন্নতি, অগ্রগতি, অর্থনৈতিক উন্নয়ন, রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে সমৃদ্ধি অর্জনের ক্ষেত্রে একটি রাষ্ট্র অপর একটি রাষ্ট্রের ওপর অনেকখানি নির্ভরশীল। তাই রাষ্ট্রের সাথে সাথে নাগরিকেরও বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও সংস্থার সাথে পরিচয় ঘটছে। নাগরিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে বিশ্বশান্তি ও অগ্রগতির জন্য মানুষ গড়ে তুলছে জাতিসংঘসহ আরও অনেক আন্তর্জাতিক সংস্থা যা নাগরিকের ভূমিকার ক্ষেত্রকে প্রসারিত করছে। কোনো রাষ্ট্রের নাগরিক যখন বিশ্ব সমাজ থেকে নানারকম অধিকার ভোগ করে এবং বিনিময়ে বিশ্ব সমাজের অপরাপর নাগরিকের প্রতি কর্তব্যবোধে উদ্দীপ্ত হয় তখন নাগরিকতা আন্তর্জাতিকতায় রূপ নেয়। উদ্দীপকে দেখা যায়, জনাব শফিক একজন জনপ্রিয় ও জনদরদী নেতা। তিনি জনগণের প্রত্যক্ষ ভোটে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। পরবর্তীতে তিনি এদেশের প্রতিনিধি হিসেবে সার্ক ও জাতিসংঘের বিভিন্ন সম্মেলনে অংশগ্রহণ করার সুযোগ পান। উপরের আলোচনার প্রেক্ষিতে তাই বলা যায়, জনাব শফিক একজন বিশ্ব নাগরিক।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
“জনাব শফিকের ক্ষেত্রে নাগরিকতার বৈশ্বিক দিকটি প্রকাশ পেয়েছে”— উক্ত…
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর