শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে আমিনুল সাহেবের আলোচিত বিষয়সমূহ নিয়ে কোন। পঠিত বিষয় রয়েছে সেটি সম্পর্কে ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকে আমিনুল সাহেবের আলোচিত বিষয়সমূহ নিয়ে যে পঠিত বিষয় রয়েছে সেটি হলো 'পৌরনীতি ও সুশাসন'। পৌরনীতি ও সুশাসন হলো নাগরিকতা সম্পর্কিত বিজ্ঞান। নাগরিকতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে পৌরনীতি ও সুশাসন আলোচনা করে। এটি বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান যেমন- পরিবার, সমাজ ও রাষ্ট্রের উৎপত্তি, বিকাশ ও কার্যাবলি এবং এদের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে। এছাড়াও এটি সরকার, সংবিধান, আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থা, নাগরিকতার ধরন, রাষ্ট্রের ইতিহাস প্রভৃতি বিষয় নিয়েও আলোচনা করে থাকে। পাশাপাশি নাগরিকের অধিকার ও কর্তব্য, সুনাগরিকের গুণাবলি, নৈতিকতা, মূল্যবোধ প্রভৃতি পৌরনীতি ও সুশাসনে আলোচিত হয়। তাছাড়া রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয়তা, দেশপ্রেমও এর অন্তর্ভুক্ত। উদ্দীপকে বলা হয়েছে, আমিনুল সাহেব তার ক্লাসে ছাত্রদের বলেন, একজন নাগরিকের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে রাষ্ট্র, সংবিধান বিভিন্ন সংস্থা, নাগরিকতা, রাষ্ট্রের ইতিহাস ইত্যাদি সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন। এ থেকে বোঝা যায়, আমিনুল সাহেবের আলোচনা পৌরনীতি ও সুশাসনকেই নির্দেশ করে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে আমিনুল সাহেবের আলোচিত বিষয়সমূহ নিয়ে কোন। পঠিত বিষয় রয়েছে স…

উদ্দীপক

আমিনুল সাহেব তার ক্লাসে ছাত্রদের বললেন, একজন নাগরিকের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে রাষ্ট্র, সংবিধান, বিভিন্ন সংস্থা, নাগরিকতা, রাষ্ট্রের ইতিহাস ইত্যাদি সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন। কেননা সুনাগরিক দেশের সুশাসন প্রতিষ্ঠার জন্য প্রয়োজন।।

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024

উত্তর

'CivisCivis^{\prime} শব্দের অর্থ 'নাগরিক'।

উত্তর

সুশাসন বলতে অংশগ্রহণমূলক, স্বচ্ছ ও জবাবদিহিতাসম্পন্ন শাসন ব্যবস্থাকে বোঝায়। শাসন শব্দটির সাথে 'সু' প্রত্যয় যোগ হয়ে সুশাসন শব্দটির উদ্ভব ঘটেছে। এটি বিশ্বব্যাংকের উদ্ভাবিত একটি ধারণা। সুশাসন অর্থ হচ্ছে নির্ভুল, দক্ষ ও কার্যকর শাসন। বিশ্বব্যাংকের মতে, সুশাসন চারটি প্রধান স্তম্ভের ওপর নির্ভরশীল। যথা- ১. দায়িত্বশীলতা, ২. স্বচ্ছতা, ৩. আইনি কাঠামো ও ৪. অংশগ্রহণ। ম্যাক করনি (Mac Corney) সুশাসনের সংজ্ঞায় বলেন, সুশাসন হচ্ছে রাষ্ট্রের সাথে সুশীল সমাজের, সরকারের সাথে শাসিত জনগণের ও শাসকের সাথে শাসিতের সম্পর্ক।

উত্তর

উদ্দীপকে আমিনুল সাহেবের আলোচিত বিষয়সমূহ নিয়ে যে পঠিত বিষয় রয়েছে সেটি হলো 'পৌরনীতি ও সুশাসন'। পৌরনীতি ও সুশাসন হলো নাগরিকতা সম্পর্কিত বিজ্ঞান। নাগরিকতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে পৌরনীতি ও সুশাসন আলোচনা করে। এটি বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান যেমন- পরিবার, সমাজ ও রাষ্ট্রের উৎপত্তি, বিকাশ ও কার্যাবলি এবং এদের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে। এছাড়াও এটি সরকার, সংবিধান, আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থা, নাগরিকতার ধরন, রাষ্ট্রের ইতিহাস প্রভৃতি বিষয় নিয়েও আলোচনা করে থাকে। পাশাপাশি নাগরিকের অধিকার ও কর্তব্য, সুনাগরিকের গুণাবলি, নৈতিকতা, মূল্যবোধ প্রভৃতি পৌরনীতি ও সুশাসনে আলোচিত হয়। তাছাড়া রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয়তা, দেশপ্রেমও এর অন্তর্ভুক্ত। উদ্দীপকে বলা হয়েছে, আমিনুল সাহেব তার ক্লাসে ছাত্রদের বলেন, একজন নাগরিকের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে রাষ্ট্র, সংবিধান বিভিন্ন সংস্থা, নাগরিকতা, রাষ্ট্রের ইতিহাস ইত্যাদি সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন। এ থেকে বোঝা যায়, আমিনুল সাহেবের আলোচনা পৌরনীতি ও সুশাসনকেই নির্দেশ করে।

উত্তর

"সুনাগরিক দেশে সুশাসন প্রতিষ্ঠার জন্য প্রয়োজন" - লাইনটি অত্যন্ত যৌক্তিক। সুশাসন এমন একটি শাসনব্যবস্থা যেখানে প্রশাসনের জবাবদিহিতা, স্বচ্ছতা, আইনের শাসন ও জনগণের অংশগ্রহণের সমান অধিকার থাকে। সুশাসন প্রতিষ্ঠায় সরকারের যেমন ভূমিকা রয়েছে, তেমনি সুনাগরিকরাও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আর পৌরনীতি ও সুশাসন বুদ্ধি; বিবেক ও আত্মসংযমের শিক্ষা দিয়ে সুনাগরিক তৈরি করে থাকে। সুশাসনের মূল ভিত্তি হলো রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সকলের অংশগ্রহণ। এতে সরকারের কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পায়। আইন মান্য করার মধ্যদিয়ে রাষ্ট্রের শান্তি-শৃঙ্খলা ও জনসাধারণের নিরাপত্তা বিধান হয়। সুনাগরিকরা যেহেতু দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল সেহেতু তারা সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক। রাষ্ট্রের সার্বিক উন্নয়নের লক্ষ্যে নিয়মিত কর প্রদান করা আবশ্যক। এক্ষেত্রেও সুনাগরিকরা যথাযথভাবে তাদের কর্তব্য পালন করে। সুনাগরিকদের সামাজিক ও রাজনৈতিক সচেতনতা বিশেষ গুরুত্বপূর্ণ, যা সুশাসন প্রতিষ্ঠার পথকে ত্বরান্বিত করে। ভোটাধিকার প্রয়োগ করা সুনাগরিকের রাজনৈতিক কর্তব্য। সুনাগরিকরা ভোটাধিকারের মাধ্যমে যোগ্য প্রতিনিধি নির্বাচিত করে সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখে। এছাড়াও সততা, দেশপ্রেম, উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণ, রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন প্রভৃতির মাধ্যমে সুনাগরিকরা সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখে।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।