উদ্দীপকের শেষের লাইনটি আলোচনা করো।
উত্তর: "সুনাগরিক দেশে সুশাসন প্রতিষ্ঠার জন্য প্রয়োজন" - লাইনটি অত্যন্ত যৌক্তিক। সুশাসন এমন একটি শাসনব্যবস্থা যেখানে প্রশাসনের জবাবদিহিতা, স্বচ্ছতা, আইনের শাসন ও জনগণের অংশগ্রহণের সমান অধিকার থাকে। সুশাসন প্রতিষ্ঠায় সরকারের যেমন ভূমিকা রয়েছে, তেমনি সুনাগরিকরাও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আর পৌরনীতি ও সুশাসন বুদ্ধি; বিবেক ও আত্মসংযমের শিক্ষা দিয়ে সুনাগরিক তৈরি করে থাকে। সুশাসনের মূল ভিত্তি হলো রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সকলের অংশগ্রহণ। এতে সরকারের কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পায়। আইন মান্য করার মধ্যদিয়ে রাষ্ট্রের শান্তি-শৃঙ্খলা ও জনসাধারণের নিরাপত্তা বিধান হয়। সুনাগরিকরা যেহেতু দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল সেহেতু তারা সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক। রাষ্ট্রের সার্বিক উন্নয়নের লক্ষ্যে নিয়মিত কর প্রদান করা আবশ্যক। এক্ষেত্রেও সুনাগরিকরা যথাযথভাবে তাদের কর্তব্য পালন করে। সুনাগরিকদের সামাজিক ও রাজনৈতিক সচেতনতা বিশেষ গুরুত্বপূর্ণ, যা সুশাসন প্রতিষ্ঠার পথকে ত্বরান্বিত করে। ভোটাধিকার প্রয়োগ করা সুনাগরিকের রাজনৈতিক কর্তব্য। সুনাগরিকরা ভোটাধিকারের মাধ্যমে যোগ্য প্রতিনিধি নির্বাচিত করে সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখে। এছাড়াও সততা, দেশপ্রেম, উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণ, রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন প্রভৃতির মাধ্যমে সুনাগরিকরা সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের শেষের লাইনটি আলোচনা করো।
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর