শেয়ারFacebookWhatsApp

'ক' রাষ্ট্রের শাসন ব্যবস্থায় কীসের প্রতিচ্ছবি ভেসে ওঠে? ব্যাখ্যা করো।

উত্তর: 'ক' রাষ্ট্রের শাসনব্যবস্থায় মানবাধিকার ও আইনের শাসনের প্রতি গুরুত্বারোপের মাধ্যমে সুশাসনের প্রতিচ্ছবি ভেসে উঠে। সুশাসন হলো অংশগ্রহণমূলক, স্বচ্ছ, দায়িত্বশীল ও ন্যায়পরায়ণ শাসনব্যবস্থা। সুশাসনের আইনগত ও প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তুলতে গণতান্ত্রিক শাসনব্যবস্থা, আইনের শাসন, প্রশাসনের স্বচ্ছতা, জবাবদিহিতা, দক্ষতা, দায়িত্বশীলতা, স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা প্রভৃতি শর্তগুলো পূরণ করতে হয়। সুশাসন আইনের শাসন নিশ্চিত করে এবং অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক অগ্রগতিকে প্রাধান্য দেয়, নাগরিক অধিকার নিশ্চিত করে এবং রাষ্ট্রের সমৃদ্ধি বৃদ্ধি করে । উদ্দীপকে দেখা যায়, 'ক' রাষ্ট্রের শাসনব্যবস্থায় মানবাধিকার ও আইনের শাসনের প্রতি গুরুত্বারোপ করা হয়। যা সুশাসনকে ইঙ্গিত করে। কোনো দেশে সুশাসন প্রতিষ্ঠিত হলে সেখানকার নাগরিকদের মানবাধিকার খর্ব হয় না, আইনের শাসন প্রতিষ্ঠিত হয়। রাষ্ট্রের ক্রমবিকাশের জন্য তাই সুশাসন অপরিহার্য।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

'ক' রাষ্ট্রের শাসন ব্যবস্থায় কীসের প্রতিচ্ছবি ভেসে ওঠে? ব্যাখ্যা করো।

উদ্দীপক

'ক' রাষ্ট্রের শাসন ব্যবস্থায় মানবাধিকার ও আইনের শাসনের প্রতি খুবই গুরুত্বারোপ করা হয়। রাষ্ট্রটির সামাজিক ও অর্থনৈতিক সম্পদের ব্যবস্থাপনা খুবই স্বচ্ছ।

ঢাকা কলেজ · 2024

উত্তর

সরকারের কর্মকাণ্ডের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনগণের অংশগ্রহণের ভিত্তিতে পরিচালিত শাসনই সুশাসন।

উত্তর

জবাবদিহিতা হচ্ছে নিজের কাজের জন্য অন্য ব্যক্তির কাছে ব্যাখ্যাদানের বাধ্যবাধকতা। জবাবদিহিতা সুশাসনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ব্যক্তি যখন তার কাজের জন্য অন্য কারো কাছে উত্তর দেয় যে, সে কাজটি কীভাবে করেছে তখন তাকে জবাবদিহিতা বলে। সুশাসনের ক্ষেত্রে জবাবদিহিতা বলতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের জবাবদিহিতাকে বোঝায়। উদাহরণস্বরূপ বলা যায়, নিম্নস্তরের আমলারা তাদের কাজের জন্য ঊর্ধ্বতন আমলাদের নিকট জবাবদিহি করেন। তদ্রুপ ঊর্ধ্বতনরাও শাসন বিভাগের কর্তাদের নিকট জবাবদিহি করে থাকেন।

উত্তর

'ক' রাষ্ট্রের শাসনব্যবস্থায় মানবাধিকার ও আইনের শাসনের প্রতি গুরুত্বারোপের মাধ্যমে সুশাসনের প্রতিচ্ছবি ভেসে উঠে। সুশাসন হলো অংশগ্রহণমূলক, স্বচ্ছ, দায়িত্বশীল ও ন্যায়পরায়ণ শাসনব্যবস্থা। সুশাসনের আইনগত ও প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তুলতে গণতান্ত্রিক শাসনব্যবস্থা, আইনের শাসন, প্রশাসনের স্বচ্ছতা, জবাবদিহিতা, দক্ষতা, দায়িত্বশীলতা, স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা প্রভৃতি শর্তগুলো পূরণ করতে হয়। সুশাসন আইনের শাসন নিশ্চিত করে এবং অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক অগ্রগতিকে প্রাধান্য দেয়, নাগরিক অধিকার নিশ্চিত করে এবং রাষ্ট্রের সমৃদ্ধি বৃদ্ধি করে । উদ্দীপকে দেখা যায়, 'ক' রাষ্ট্রের শাসনব্যবস্থায় মানবাধিকার ও আইনের শাসনের প্রতি গুরুত্বারোপ করা হয়। যা সুশাসনকে ইঙ্গিত করে। কোনো দেশে সুশাসন প্রতিষ্ঠিত হলে সেখানকার নাগরিকদের মানবাধিকার খর্ব হয় না, আইনের শাসন প্রতিষ্ঠিত হয়। রাষ্ট্রের ক্রমবিকাশের জন্য তাই সুশাসন অপরিহার্য।

উত্তর

উদ্দীপকে বর্ণিত বিষয় সুশাসন তথা গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার জন্য সহায়ক ভূমিকা রাখে। সুশাসনের ফলে গণতন্ত্র শক্তিশালী হয়। সরকারের জবাবদিহিতা ও স্বচ্ছতা বৃদ্ধি পায়। প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীরা তাদের নিজ নিজ দায়িত্ব সম্পর্কে সচেতন থাকেন। ক্ষমতার অপব্যবহার রোধ, কাজের দীর্ঘসূত্রিতা, রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্র চর্চার অভাব ইত্যাদি দূরীকরণ কেবল সুশাসনের মাধ্যমেই সম্ভব। এছাড়াও সুশাসনের মাধ্যমে রাজনৈতিক স্থিতিশীলতা ও আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হয়। সামাজিক সমতা, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও সামাজিক অধিকার রক্ষায় সুশাসন কাজ করে। সুশাসন গণতান্ত্রিক শাসনব্যবস্থার অন্যতম পথ প্রদর্শক । এক্ষেত্রে সুশাসনের জন্য প্রয়োজন জনমতের প্রতি গুরুত্ব দেওয়া। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় জনপ্রতিনিধি নির্বাচন ও সরকার গঠনের ক্ষেত্রে জনমত মুখ্য ভূমিকা পালন করে। গণতান্ত্রিক রাষ্ট্রের সার্বিক উন্নয়নে সুশাসনের ভূমিকা অপরিসীম। উদ্দীপকে 'ক' রাষ্ট্রের শাসন ব্যবস্থায় মানবাধিকার ও আইনের শাসনের প্রতি খুবই গুরুত্বরোপ করা হয়। রাষ্ট্রটির সামাজিক ও অর্থনৈতিক সম্পদের ব্যবস্থাপনা খুবই স্বচ্ছ। গণতান্ত্রিক রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠায় প্রয়োজন যোগ্য নেতৃত্ব, রাজনৈতিক সংহতি, গণমানুষের ক্ষমতায়ন, মানবাধিকার প্রতিষ্ঠা, আমলাতান্ত্রিক জটিলতা হ্রাস, স্বচ্ছতা ও জবাবদিহিতা, নাগরিক সেবা বৃদ্ধি, গণমাধ্যম ও বাকস্বাধীনতা, স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন, সিটিজেন চার্টার প্রণয়ন, জনপ্রশাসনের ভূমিকা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি প্রভৃতি। কোনো দেশে সুশাসন প্রতিষ্ঠিত হলে উপরের বিষয়গুলোও নিশ্চিত হয়। উপরের আলোচনার মাধ্যমে সুশাসনের বিভিন্ন গুরুত্বের দিক সম্পর্কে ধারণা লাভ করা যায়, যেগুলো গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সহায়ক হিসেবে কাজ করে।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

  • Internet Service Provider
  • Internet Service Protocol
  • International Service Provider
  • Internet Service Project

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

  • স্কুল
  • পরিবার
  • ধর্মীয় প্রতিষ্ঠান
  • রেডিও

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

  • সাংবিধানিক আইন
  • ডিক্রি
  • প্রশাসনিক আইন
  • বিচারকের রায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

  • Government to citizen
  • Government to citizenship
  • Government to civil socity
  • Government to civil servant

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

  • ফৌজদারি আইন
  • সাংবিধানিক আইন
  • আন্তর্জাতিক আইন
  • প্রশাসনিক আইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

  • সাইবার আক্রমণের মাধ্যমে
  • ডাকাতির মাধ্যমে
  • ই-মেইল এর মাধ্যমে
  • ভাইরাস আক্রমণের মাধ্যমে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • ii ও iii
  • iii
  • i ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

  • রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রী
  • প্রধান বিচারপতি
  • স্পিকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

  • আইনের শাসন
  • নিয়ন্ত্রণ ও ভারসাম্য
  • ক্ষমতা স্বতন্ত্রীকরণ
  • পূর্ণাঙ্গ ক্ষমতা স্বতন্ত্রীকরণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

  • USA
  • বাংলাদেশ
  • ভারত
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

  • এরিস্টটল
  • হস
  • ডাইসি
  • হল্যান্ড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।