উদ্দীপকে যে বিষয়টি নির্দেশ করা হয়েছে তার গুরুত্ব ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত বিষয়টি হলো পৌরনীতি ও সুশাসন । পৌরনীতি পাঠের মাধ্যমে অধিকার ও কর্তব্য সম্পর্কে সঠিক ধারণা লাভ করা যায়। অধিকার কী, একের অধিকার কীভাবে অন্যের কর্তব্য হয় এবং একের প্রতি অন্যের কর্তব্য কী ও কীভাবে তা পালন করতে হয় এ শিক্ষা পৌরনীতি পাঠের মাধ্যমে জানা যায়। পৌরনীতি পাঠের মাধ্যমে নাগরিকগণ সুনাগরিক হিসেবে গড়ে ওঠে। বুদ্ধি, বিবেক, আত্মসংযম ও শৃঙ্খলাবোধসম্পন্ন নাগরিক রাষ্ট্রের সম্পদস্বরূপ। পৌরনীতি পাঠের মাধ্যমেই নাগরিকগণ এরূপ গুণসম্পন্ন হয়ে উঠতে পারেন। পৌরনীতি পাঠের মাধ্যমে পরিবার, পরিবেশ, সমাজ, রাষ্ট্র, সরকার, সংবিধান, রাজনৈতিক দল প্রভৃতি সম্বন্ধে জ্ঞান লাভ করা যায়। এ সকল বিষয়ে জ্ঞান লাভ করে মানুষ সচেতন হয় এবং এসব প্রতিষ্ঠানে অংশগ্রহণের গুরুত্ব উপলব্ধি করে। তাছাড়া পৌরনীতি পাঠের মাধ্যমে মানুষের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ ঘটে; স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে ভূমিকা পালনের পদ্ধতি সম্পর্কে জানতে পারে। অর্থাৎ উন্নত নাগরিক জীবন লাভ করার জন্য পৌরনীতি পাঠ করা একান্ত আবশ্যক।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে যে বিষয়টি নির্দেশ করা হয়েছে তার গুরুত্ব ব্যাখ্যা করো।
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর